| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশফাক ওশান
আমি অন্তর্মুখী ব্যক্তিত্ব সম্পন্ন তরুণ যে নিজের জগতে ডুবে থাকতে পছন্দ করে।পড়াশুনা করছি কুয়েটে,সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে।ভালো লাগে লিখতে,ঘুরতে,ছবি তুলতে।
স্মৃতিগুলো লুকিয়ে ছিলো পথের ধারে,
আর কতকটা লুকিয়ে ছিলো
তোমার দেয়া বকুল ফুলে।
রোজ দুপুরের ভীষণ রোদে
কিছু স্মৃতি লুকিয়ে ছিলো,
হঠাত্ করে নেমে আসা সন্ধ্যা মাঝে
স্মৃতিগুলো লুকিয়ে ছিলো,
লুকিয়ে ছিলো চুপটি করে।
লুকিয়ে ছিলো তোমার
তাকিয়ে থাকা আমার চোখে,
আর বাকীটা তোমার ধরা আমার হাতে।
স্মৃতিগুলো লুকিয়ে ছিলো চুপটি করে
আজকে হঠাত্ একলা পেয়ে,
করছে আঘাত খুবটি করে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৭
আশফাক ওশান বলেছেন: ধন্যবাদ
২|
০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৮
সুবাস রায় বলেছেন: স্মৃতি চির অম্লান। স্মৃতি আনন্দের; স্মৃতি বেদনারও হয়। স্মৃতিকে লেখাটা ভাল লাগল। লিখে যান।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪০
আশফাক ওশান বলেছেন: আনন্দের স্মৃতিরাই কষ্ট দেয় বেশী।ধন্যবাদ :-)
৩|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৫
খায়রুল আহসান বলেছেন: স্মৃতিগুলো লুকিয়ে ছিলো চুপটি করে
আজকে হঠাত্ একলা পেয়ে,
করছে আঘাত খুবটি করে - ভাল লাগলো। + +
৪|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৬
কবীর বলেছেন:
খুব সুন্দর হয়েছে।
কবিতায় +++
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৪
আশফাক ওশান বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।শুভেচ্ছা জানবেন।
৫|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৩
খায়রুল আহসান বলেছেন: বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
এখানে প্রকাশিত প্রথম কবিতাটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম। কবিতাটি বেশ ভাল হয়েছে।
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৭
আশফাক ওশান বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।আপনাকে নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা
৬|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৪
এ সাঈদ বলেছেন: স্মৃতি নিয়ে তো মানুষ হাসে, কাঁদে আবার বাঁচে। কবিতার অন্তিম লাইন দুটো
''আজকে হঠাত্ একলা পেয়ে,
করছে আঘাত খুবটি করে''।
খুবই সার্থকভাবে কবিতার ভাব ফুটিয়ে তুলেছে। অনেক ভালো লাগল...
৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪১
আশফাক ওশান বলেছেন: ধন্যবাদ ভাই।ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা রইলো
৭|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৪
এ সাঈদ বলেছেন: স্মৃতি নিয়ে তো মানুষ হাসে, কাঁদে আবার বাঁচে। কবিতার অন্তিম লাইন দুটো
''আজকে হঠাত্ একলা পেয়ে,
করছে আঘাত খুবটি করে''।
খুবই সার্থকভাবে কবিতার ভাব ফুটিয়ে তুলেছে। অনেক ভালো লাগল...
২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫১
আশফাক ওশান বলেছেন: ধন্যবাদ ভাই।
৮|
১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
রিকতা মুখাজীর্র্ বলেছেন: বা! বেশ উপভোগ করলাম কিন্তু জোরে লাগলে তো মুশকিল,ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে.......।
২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৫
আশফাক ওশান বলেছেন: স্মৃতির আঘাত তো,বেশ জোরেসোরেই লেগেছে!তবে ডাক্তার দিয়ে মনে হয় না এ আঘাত সারবে!! ![]()
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২২
নিলু বলেছেন: নিচ্চয় আঘাত জোরে লাগেনি , লিখে যান