নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর্মুখী ব্যক্তিত্ব সম্পন্ন তরুণ যে নিজের জগতে ডুবে থাকতে পছন্দ করে ।এবং খুবই অসামাজিক!

আশফাক ওশান

আমি অন্তর্মুখী ব্যক্তিত্ব সম্পন্ন তরুণ যে নিজের জগতে ডুবে থাকতে পছন্দ করে।পড়াশুনা করছি কুয়েটে,সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে।ভালো লাগে লিখতে,ঘুরতে,ছবি তুলতে।

আশফাক ওশান › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ততা

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪২

পার্বতীপুর স্টেশন।সাতটায় ট্রেন অথচ সাড়ে আটটা পার হয়ে গেছে।কখন আসবে কে জানে!ওয়েটিং রুমে বসে বসে পা ঝি ঝি করছে।হাটাহাটি করার জন্য প্লাটফরমে আসলাম।ভীড় অসম্ভব বেশী।চারপাশে অচেনা মুখ।একটা চেনা মুখ মনে হলো।দাড়িয়ে গেলাম।সবচেয়ে আশ্চর্যের কথা যাকে দেখে দাড়িয়ে গেছি সেও আমাকে দেখে দাড়িয়ে গেছে।ছেলেটার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অবস্থা আমার মতই।চিনতে পারেনি,জোর করে চেনার চেষ্টা করছে।
কথা না বললে খারাপ দেখায়।শুরুটা আমিই করলামঃ
-তোমাকে চেনা চেনা মনে হচ্ছে!আগে দেখছি কোথায় যেনো!
-তোমাকেও তো দেখছি আগে!
-বাসা কি রংপুর
-নাহ,সৈয়দপুরে
-রংপুর কলেজে পড়তা?
-নাহ!
-তাহলে?
-জানিনা।বাট তোমাকে দেখছি আমি,মনে হয় সৈয়দপুরেই।আমার নাম রনি।
-নাহ্।মনে পড়তেছেনা,আমি দুইটা রনিকেই চিনি।যাইহোক আমি ওশান।
-ও।আমার নাম্বার টা রাখ।ফোন দিও।ভালো লাগবে.........
................
নাম্বারটা নিলাম।জানি কোনদিন হয়তো ফোন দিবনা।নাম্বারটা হয়তোবা হারিয়ে যাবে।আমি নিজেও হারিয়ে যাবো ব্যস্ততার ভীড়ে।হয়তোবা আবার কোনদিন কোন স্টেশনে দেখা হবে রনির সাথে.......
তোমাকে চেনা চেনা মনে হচ্ছে!আমি রনি..........
...............!!
আমি তখন রনিকে চেনার জোর চেষ্টা চালাবো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: অনেক সময় এরকম অনাকাংখিত ঘটনা ঘটে। ধন্যবাদ আপনাকে

২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭

আশফাক ওশান বলেছেন: ব্যস্ততার ভান করে আমরা এসব এড়িয়ে যাই.........
......আপনাকেও ধন্যবাদ ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১

নুরুস সালামাত সিয়াম বলেছেন: তোমাকে চেনা চেনা মনে হচ্ছে, গল্পটি আসলে আমার, আপনার, সবার। তবে কারো ক্ষেত্রে এই অচেনা অচেনা ভাবটা থাকে না, কারো মধ্যে থেকে যায়। সহজ সরল ভাষার ব্যাবহার এবং শেষের দিকে যে একটা ভাব যা আপনি রেখে গিয়েছেন, ভালো লেগেছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭

আশফাক ওশান বলেছেন: সুন্দর এই মন্তব্যটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নুরুস সালামাত সিয়াম ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.