নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর্মুখী ব্যক্তিত্ব সম্পন্ন তরুণ যে নিজের জগতে ডুবে থাকতে পছন্দ করে ।এবং খুবই অসামাজিক!

আশফাক ওশান

আমি অন্তর্মুখী ব্যক্তিত্ব সম্পন্ন তরুণ যে নিজের জগতে ডুবে থাকতে পছন্দ করে।পড়াশুনা করছি কুয়েটে,সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে।ভালো লাগে লিখতে,ঘুরতে,ছবি তুলতে।

আশফাক ওশান › বিস্তারিত পোস্টঃ

একটি ল্যাসিকের অসমাপ্ত গল্প

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৭



চোখের ডাক্তার বলিলেন, "আপনি মর্ডান যুগে বাস করে কেন মর্ডান ফ্যাসিলিটিস নিচ্ছেন না?"
বল্লাম "হুম স্যার ,নেয়া তো উচিত।"
উনি উত্তেজিত হয়ে গেলেন।
"উচিত মানে?অবশ্যই নিবেন।বাংলাদেশের চিকিৎসা এখন অনেক উন্নত।ইন্ডিয়ার মতো উন্নত সুযোগ......."

মনে মনে মেজাজটা খারাপ হইলো।আসছিলাম চোখটা চেক করাতে ওএসবি তে।প্রায় দুইবছর আগে লাস্ট চোখ দেখিয়েছি।ভাবছিলাম নতুন পাওয়ার,কিছু ওষুধ আর কিছু উপদেশ দিয়ে আমাকে উনি বিদেয় করবেন।তানা করে উনি বলছেন মর্ডান ফ্যাসিলিটি মানে
Laser Assisted in Situ Keratomileusis (LASIK) করাতে।কি সর্বনাশ!!মানে চশমার সাথে আড়ি? আটবছর ধরে চশমাটার সাথে আমার বৈধ সম্পর্ক গড়ে উঠেছে!একে ছাড়ি কিভাবে?অবশ্য কবি কহিয়াছেন অধিক ভালো কিছুর জন্য অপেক্ষাকৃত কম ভালোকিছু ছাড়িয়া দেও।তাই আমি স্বার্থপরের মতো রাজি হইলাম।বাট লেজার রশ্মি দিয়া আমার কর্ণিয়া পুড়ানো হবে ভাবতেই কেমন কেমন লাগতেছে।যাইহোক কত মানুষের মন পুড়লো!হৃদয় পুড়লো!! আর এতো কর্ণিয়া!পুড়ুক!!শেষমেশ রাজী হয়েই গেলাম।

পরদিন OSB তে গেলাম ল্যাসিক করাতে।তার আগে প্রি ল্যাসিক টেস্ট করতে হবে।মানে প্রিলিমিনারি! টেস্ট পার হতে পারলে তবেই ল্যাসিক শুরু হবে।মানে চশমা মুক্ত চোখ!আহ!!
একটু পরেই ডাক পরলো।গেলাম টেষ্ট করাতে।রুমের ভিতরে ঢুকে মনে হলো প্রাচীন রোমের ক্রীতদাস টর্চার করার সেলে আসছি।রুম ভর্তি সব মেশিন।এই যদি হয় প্রি ল্যাসিক টেষ্টের মেশিন তাহলে ল্যাসিকের মেশিনের চেহারা কেমন হবে আল্লাহ মালুম!প্রিয়জনদের মুখগুলা মনে করার চেষ্টা করলাম!কি আজিব কারও চেহারাই মনে পরছেনা!!টেষ্ট শুরু হলো শো শো ফো ফো শব্দের মাধ্যমে।মনে হলো মরুভুমিতে বালু উড়তেছে!!চার চারটা মেশিনের সামনে তারা আমার চোখ নিয়া ছিনিমিনি খেললো।শেষ! একঘন্টা বসার পর আবার ডাক পড়লো।গেলাম ভিতরে।রাগী (আসলে ভালো) এক মহিলা বইসা আছে।হাতে অনেকগুলা কাগজ ।ডাক্তার আপায় কহিলেন তোমার রিপোর্টে অনেক কিছু ক্লিয়ার না।তুমি বিকালে আই হসপিটালে যাবা।আমি ওখানে আটটা পর্যন্ত থাকবো।ঐখানে আধুনিক মেশিনে আবার টেস্ট করবা।আবার!এই ছিলো জীবনে!!

গেলাম আরেকবার।আরেকবার চোখ নিয়া ছিনিমিনি খেলা সহ্য করলাম তবে এইবার আরো আধুনিক যন্ত্রে।আপায় আবার ডাক দিলো,
"ওশান, তোমার রিপোর্ট এবার ক্লিয়ার।"(বুঝলাম না,আগের বার ক্লিয়ার না,এইবার কি এমন জাদু হইলো যে সব ক্লিয়ার হয়া গেল!)
বল্লাম " জ্বী ম্যাডাম!"
"হুম।কথা হচ্ছে তোমার একচোখের কর্নিয়া পাতলা হবার কারনে আমরা এখন রিস্ক নিচ্ছি না।ভার্সিটির নেক্স বন্ধে আসো।তখন ল্যাসিক করায় দিবো।"
"ম্যাডাম নেক্স বন্ধে কি কর্ণিয়া মোটা হয়ে যাবে!"
"হতেও পারে! না হলেও সমস্যা নেই।করিয়ে দিবো তখন।"
"জ্বী ম্যাডাম।আসি।আসসালামুয়ালাইকুম!!"
বের হয়ে আসলাম।যাক এ যাত্রায় তো বাচলাম।শশাঙ্ক থেকে পালানোর সময় ডুফ্রেনের অনুভুতিটা বুঝতে পারলাম!আফসোস অবশ্য একটা থেকেই গেলো।বাংলা সিনেমায় দেখা "মা ,আমি সব দেখতে পাচ্ছি "
কথাটা বলার জন্য আরও কয়েকটা মাস অপেক্ষা করতে হবে।তখন নিশ্চয় সব ঝকঝকা দেখতে পাবো!!

(ছবিঃ google)

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৮

সুমন কর বলেছেন: বেশ মজা করে লিখেছেন। ভালো লাগল। +।

চশমাই ভালো, ল্যাসিক করামু না। ;)

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

আশফাক ওশান বলেছেন: আমারো তো করানোর ইচ্ছা নাই।এইদিকে চশমার পাওয়ার এখন ৭! :((
কানার মত রাস্তা ঘাটে চলতে কি আর ভালো লাগে!
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৮

ধ্রুবক আলো বলেছেন: পোষ্ট খানি পড়ে বেশ মজা লাগলো ++
আমারও চশমা পরতে বিরক্ত লাগে!! ২.৫০ তারপরও
ভাই ল্যাসিক করালে কেমন হবে ধারনা দিবেন, আর কোথায় করালে ভালো হয়, খরচ কেমন ইত্যাদী।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৯

আশফাক ওশান বলেছেন: ২.৫০ পাওয়ারে ল্যাসিক না করানোই ভালো।কারন আপনার চশমা দিয়েই দিব্যি চলে যাবে।ল্যাসিক শুধুমাত্র তাদেরই করা উচিত যারা চশমা ছাড়া কিছুই দেখেনা(যেমন আমি)।ডাক্তাররা সাধারন ৫+ পাওয়ার না হলে ল্যাসিকের পরামর্শ দেন না।

তারপরও আপনি যদি আগ্রহী থাকেন তবে ডাক্তারের পরামর্শ নিতে পারেন।ল্যাসিক করানোর আগে আপনাকে প্রি ল্যাসিক টেস্ট করতে হবে।সেই টেস্টে রেজাল্ট পজেটিভ আসলে তবেই ল্যাসিক।এই টেস্ট ও ল্যসিক আপনি করাতে পারবেন ওএসবি(মিরপুর ২),আই হসপিটাল(ধানমন্ডি শংকর) এবং গুলশানের ল্যাসিক সেন্টারে।খরচ প্রি ল্যাসিক টেস্টে ৩০০০ টাকা এবং ল্যাসিক চোখ প্রতি ২৩০০-২৫০০ টাকা।তবে ধানমন্ডির যন্ত্রগুলো অনেক আপডেটেড।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সব টাকা হাতানোর ফন্দি ফিকির।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

আশফাক ওশান বলেছেন: দুই বার টেস্ট করানোর জন্য আমার প্রায় ডাবল টাকা গেছে।পরেরবার যখন আবার যাব তখন মেবি আবার টেস্ট করাতে হবে।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০০

প্রামানিক বলেছেন: যত পরীক্ষা করাবে তত টাকা খসাবে। বাস্তবতার আলোকে রসালো লেখা ভালো লাগল। ধন্যবাদ

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৩

আশফাক ওশান বলেছেন: ঠিকি বলেছেন ভাই।আপনাকে অসংখ্য ধন্যবাদ

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

নতুন বলেছেন: শুনেছি ল্যাসিকে অনেক সমস্যা হয়... নেটেও এই ব্যাপারে কিছু পড়েছিলাম..

ল্যাসিকের সমস্যা গুলি আরো ভালো করে দেখে নেবেন করার আগে./...

http://www.fda.gov/MedicalDevices/ProductsandMedicalProcedures/SurgeryandLifeSupport/LASIK/

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৫

আশফাক ওশান বলেছেন: সমস্যা কি শুধু বাংলাদেশেই হয় নাকি ল্যাসিক অপারেশনেই সমস্যা হয়?ভাবতিছি পড়াশুনা শেষে পাশের দেশ থেকে করিয়ে ফেলবো।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

কালীদাস বলেছেন: শুনেন ভাই, চশমা জিনিষটা খারাপ না। আর ল্যাসিক করালেও পরে আবার ফোকাল লেংথ চেন্জ হলে চশমা নিতে হবেই। তখন? আমি যখন ভার্সিটিতে পড়ি তখন আমার মাইনাস ৮ পর্যন্ত নেমেছিল, পাশ করার পর থেকে গত ছয়বছর হয় মাইনাস সিক্সে স্ট্যাবল আছে। তাছাড়া, চশমার ভাবটাও খারাপ না :P

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৪

আশফাক ওশান বলেছেন: চশমা তো খারাপ না।সেই পার্ট নেয়া যায় B-) B-) বাট চশমা ছাড়া তো চোখে আন্ধারও দেখিনা। :(
আচ্ছা এই পাওয়ার কমার বিষয়টা কি?অনেকের নাকি কমে।আমার তো দিন দিন বাড়তেছে!ভয়ে আছি কোনদিন না চোখটাই না শেষ হয়!!তাই ল্যাসিক করাতে চাচ্ছিলাম কিন্তু আপনার কথা শুনে তো আর আগানোর সাহস পাচ্ছিনা।
অনেকেই অবশ্য বলতেছে পড়াশুনাটা শেষ করে ভারতে গিয়ে করাতে।চোখ আমার আর টেনশন সবার!!

৭| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫

নতুন বলেছেন: ল্যাসিকেই সমস্যা তাই কিছু ডাক্তার এইটা বাদ দিতে বলছে।

টাকার জন্য অনেকেই এই প্রযুক্তিকে ভালো বলবে কিন্তু আসলেই কতটুকু ভালো সেটা আমাদের খুজে নিতে হবে...

আমি শুধুই চশমা থেকে মুক্তির জন্য চোখে কাটাকুটি সমথ`ন করিনা।

বাইরের দেশেরই অনেক ডাক্তারই এর বিপক্ষে... খোজ নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন।

https://www.youtube.com/watch?v=pNsTUxC4qxw

আমেরিকার FDA কম`কতা বলেন যে যদিও বাজারে বলে যে ল্যাসিকে ১% মতন সমস্যা হয় কিন্তু আসলে সেটা -২০-৩০% রোগির ক্ষত্রে সমস্যা হয়।

০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৭

আশফাক ওশান বলেছেন: ধন্যবাদ ভাই।অনেক উপকার করলেন।আপাতত তাহলে করতেছিনা।পরের বিষয় পরে দেখা যাবে।ভাগ্যিস ওইদিন টেস্ট নেগেটিভ আসছিলো!

৮| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৮

কালীদাস বলেছেন: আমি ছোটবেলা থেকে একজন ডাক্তারের আন্ডারেই আছি, শুরু করেছিলাম মাইনাস ফোর থেকে। বাইশ/চব্বিশ পর্যন্ত বাড়বে এবং তারপর কমা শুরু করবে এটা আমার ডাক্তারই বলেছিলেন। বাস্তবেও তাই হয়েছিল, ইউনিভার্সিটির থার্ড ইয়ারে পড়ার সময় স্ট্যাবল হয়ে যায় আমার এর পর কমে সেটা মাইনাস সিক্সে আসে এমএসে পড়ার সময়। এরপর থেকে ফিক্সডই আছে কেবল মাঝে মাঝে সিলিন্ডার আর এক্সিস চেন্জ হয়। আশেপাশের আরও কয়েকজনের সেম এক্সপেরিয়েন্স দেখেছি। আপনার সে হিসাবে স্ট্যাবল হওয়ার সময় হয়ে গেছে কি?

ল্যাসিকের সাইডইফেক্ট শুনি অনেক, তারচেয়ে বড় যেটা আমি মনে করি নেচারাল চোখগুলোতে এই জিনিষ করার লং রানে কি ইফেক্ট হয় কে জানে। এরচেয়ে কয়েক শ বছর ধরে চলে আসা টেকনলজি অনেক বিশ্বস্ত।

০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৩

আশফাক ওশান বলেছেন: দুই বছর ধরে ৭ এ আছে।একটু উনিশ বিশ হচ্ছে অবশ্য বাট কমতেছেনা।আমার থার্ড ইয়ার শেষের দিকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.