নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা যাত্রায় একলা হেঁটে চলা

একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

আশফাকুর রহমান

আমি এন.এস.ইউ তে বিবিএ তে পড়ি। বেশির ভাগ সময় অনলাইনে সময় অতিবাহিত করি। ক্রিকেট খেলতে পছন্দ করি। আর কামনা করি নতুন ভবিষ্যতের যেখানে থাকবে না ক্ষিদা, পিপাসা আর লোভ লালসা।

আশফাকুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ছেলের জন্য বাবার ১০টি উপদেশ

১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৫১

একজন বাবা তার মাত্র জন্মানো ছেলের উদ্দেশ্যে কিছু উপদেশ লিখছে। উদ্দেশ্য যদি তার কিছু হয় তাহলে যেন এই উপদেশগুলো তার ৬ষ্ঠ জন্মদিনে দেওয়া হয়।







উপদেশঃ



১. সবর্দা বাসের হ্যান্ডেল ধরে যাতায়াত করবে। এতে তোমার মাথা নুয়ে রাখার প্র্যাকটিস হবে। যাতে করে বৌ-এর সামনে মাথা উচু করে কথা বলার ভুল না হয়।



২.অপারেশন করে দুই কানের মাঝখানের হাড়গোড় ফেলে দিও, যাতে চিৎকার চেচামেচি এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে দ্রুত বের হয়ে যেতে পারে।



৩.ছোটকাল থেকেই “একটি আমের দাম ৫০ টাকা হলে কি করে ১০০টাকায় ১০টি আম কিনা যায়?” এই যাতীয় অঙ্কের হিসাব জানা থাকতে হবে, যাতে অল্প বেতনের টাকায় বৌ-এর বাজেট এর সব কিছু কিনতে পারা যায়।



৪. “তৈলাক্ত বাঁশ আর বানরের অঙ্ক” টা ভাল করে বুঝে নিবে। বাবা, তোমার জীবনটা এরকমই। দুই পা এগুবে তো বৌ টেনে তিন পা নিচে নিয়ে আসবে।



৫.বোলিং মেশিন-এর সামনে দাঁড়িয়ে মেশিন চালু করে বল থেকে বাঁচার টেকনিক শিখে নিবে। এক্সপার্ট হয়ে গেলে বৌ-এর ছুড়ে মারা ফুলদানী, গ্লাস, প্লেট এগুলো থেকে বাঁচতে তা কাজে লাগবে।



৬.কারো ওজন নিয়ে কখন রসিকতা করবে না। বেশি ওজনকে কম বলার অভ্যাস করে নিবে।



৭.বিয়ের আগে ১০ বছর ঘাস আর পাথর খাওয়ার অভ্যাস করো। বিয়ের পর বৌ-এর হাতের রান্না গলাঃধকরণ সোজা হবে তাহলে।



৮.উচু থেকে নিচে পড়ার জন্য সদা প্রস্তুত থাকবে। গভীর রাতে প্রায়ই হয়ত উচু বিছানা থেকে তোমাকে মাটিতে অবতরণ করতে হতে পারে।



৯.কখনই ঝগড়ার সময় টু শব্দটিও করবে না, তাহলে ঝগড়া বাড়বে বৈ কমবে না।



১০. এই বাবাকে ভুলে যাও, নতুন বাবাকে আপন করে নিয়ো।

[link|http://banglawritings.wordpress.com/2007/08/17/

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৫৩

ঘোড়ার ডিম বলেছেন: খাইসে! ব্যাপক হইসে!!

২| ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৫৭

ভাস্কর চৌধুরী বলেছেন: ছেলের প্রতি বাবার উপদেশ তো দারুন....

৩| ১৭ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:০১

ফ্লোরা ফেরদৌসী বলেছেন: ভালো লাগলো না, কারন অনেক গুলা বাদ পড়ছে। হা হা

৪| ১৭ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:০২

বিবেক সত্যি বলেছেন: !@@!1369542 !@@!1369543 !@@!1369544 !@@!1369545 !@@!1369546 ??

৫| ১৭ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:০৭

ঘোড়ার ডিম বলেছেন: 'মিলন র কি?'

৬| ১৭ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১৩

আশফাকুর রহমান বলেছেন: @ফ্লোরাঃ বাকি গুলো আপনিই বলে ফেলুন!!

৭| ১৭ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১৬

আশফাকুর রহমান বলেছেন: @ঘোড়ার ডিম, ভাস্করঃ ধন্যবাদ
@বিবেকঃ বুঝতে পারলাম না!!!ওটা পড়তে ইচ্ছা করছে না। পরে পড়বো

৮| ১৭ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১৭

ভুল সবই ভুল বলেছেন: খাসা হইসে গো!!

৯| ১৭ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:৩৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: উপদেশ একটিই হওয়া উচিত। "বউ কে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে সুইসাইড বলে চালিয়ে দেয়া। পরে কয়েকগুন যৌতুকে আবারো বিয়ে করা।"

১০| ১৭ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:৪২

শিউলী মালা বলেছেন: হা হা হা ।
আশফাকুর রহমান, উপদেশগুলো পালন করুন যথারীতি। যদি বিয়ে না করে থাকেন তবে আপনার পেছনে অবিবাহিতাদের ট্রেন ছুটবে। আর যদি বিয়ে করে থাকেন তবে ভাবীকে আপনার এই উপদেশমালা শুনাবার ভুল করবেননা। হা হা হা।

১১| ১৭ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:৪৪

মানুষ বলেছেন: আপনি কোনটা পিতৃদেব না পুত্রধন? @ আশফাকুর রহমান।

১২| ১৭ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:৫২

আশফাকুর রহমান বলেছেন: @আব্দুল্লাহঃ ধরা খাইলে যে নির্ঘাত জেল?
@শিউলীঃ আমার মরার শখ হইনাই

১৩| ১৭ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:৫৩

আশফাকুর রহমান বলেছেন: @মানুষঃ একটাও না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.