| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক এইখানটায় জন্ম
তোমায় নিয়ে বানানো সব রূপকথার
তোমায় নিয়ে লেখা সব কবিতার
তোমায় নিয়ে আঁকা সব জোছনার
ঠিক এইখানটায়
যেখানে তোমার জন্য
এক অসাধারন অনুভুতি নিয়ে
এক সাধারণ হৃদপিন্ড আছে।
ইসিজির গ্রাফে এ অনুভূতি ধরা পড়েনা দেখে
বুঝলো না কোনো কার্ডিওলজিস্ট
রঙিন স্বপ্নের বিভোরে,কন্যা, বুঝলে না তুমি ও,
তাই জানিয়ে দিলাম নিজ দায়িত্বে।
কন্যা, শুধতম শব্দ তোমায়,
ভালোবাসি।
©somewhere in net ltd.