| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়ত পরিচিত কাউকে দেখে
অথবা কারো ডাকে
হুড তোলা রিকশার ভিতর থেকে উঁকি দিলে।
তোমার লাল শাড়ী
বা হাতের চুড়ি নয়
দৃষ্টি আটকালো তোমার
লাল রঙা গোলাপী ঠোঁঠে।
তোমার আয়ত নেত্রে
হয়ত আমার মুগ্ধ অনুভূতি দেখেছো
কিন্তু পাত্তাই দিলে না।
হয়তো মনে মনে বলেছো
"বেয়াদব ছেলে
শাড়ী, চুড়ি, মুখশ্রী না দেখে
দেখছে ঠোঁঠ।
হয়তো আরো কিছু ভাবছো।
আর আমি এই দিকে দেখছি
সাধারণ এক অসাধারণ অনুভূতির স্বপ্ন।
আমার জন্য লেখা
তোমার এক চিঠি,
শেষে "ইতি তোমারি প্রিয়ংবদা" র বদলে
লাল রঙা ঠোঁঠের ছবি।
জানোনা বুঝি
স্বপ্ন দেখতে প্রেমিক হওয়া লাগে না।
লাগে প্রেমিক প্রবর কাব্যিকতা।
©somewhere in net ltd.