| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন আঁকার জন্য একটা ক্যানভাস দরকার আমার,
তুমি দেবে বলে কথা দিয়েছিলে,
তোমার শরীর ।।
যত স্বপ্ন আমার মনে-প্রাণে বসত করে,
ছড়িয়ে দিতে তোমার মনের ঘরে,
আমি অধীর ।।
তোমার স্পর্শের আশায় যাচ্ছি দিন গুনে,
আমার ভাবনায় তোমার স্বপ্নচারা বুনে,
তুমি সুস্থির ।।
তোমার চোখে তাকিয়ে স্বপ্ন আঁকবো,
আমি জানি, তুমি জানো না, দু’চোখে তোমার
কত স্বপ্নের ভিড় ।।
স্বপ্ন আঁকার জন্য আমার অশান্ত অপেক্ষা,
এই পৃথিবীতে একমাত্র তোমার শরীরই
আমার শান্তির নীড় ।।
তোমায় নিয়ে যাব আমার মায়ার দেশে,
তুমি থাকবে চুপচাপ, আমি স্বপ্ন আঁকায় অতিব্যস্ত,
সমগ্র পরিবেশ নিবিড় ।।
স্বপ্ন আঁকার একেকটি মায়াময় রাতের শেষে,
তোমার সমস্ত শরীরে ছিটিয়ে দেব,
শান্ত ভোরের শিশির ।।
শেষ বিকেলে স্বপ্নের শরীরে তুমি আমার গোধূলি,
পরিচিত ঘ্রাণের শরীরে আজ রাতেও সুগন্ধ ছড়াবো আমিই,
সেই গোধূলির আবীর ।।
©somewhere in net ltd.