| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারি কলেজে পড়ার আলাদা একটা সুবিধা আছে। সেটা হচ্ছে নিয়মিত কলেজ যাইতে হয় না। আর যদি হওয়া যায় মানবিক এর ছাত্র তাহলে তো কথাই নেই। কিন্তু তবুও ছাত্র হিসেবে সার্বিক দায়িত্ব জ্ঞানের জন্যু মাঝে মাঝে কলেজ যাইতে হয়। তাও আবার সামনে পরিক্ষা। তাই ভাবলাম কলেজ টা ভিজিট করেই আসি। যদি কিছু সাজেশন পাওয়া যায়। এই মন করে গেলাম কলেজ। গিয়ে তো মাথা নষ্ট হওয়ার যোগার। কারন আজ নাকি ক্লাস হবে না। ভালোবাসা দিবস কী না। যেও একদিন কলেজ এ গেলাম সেদিনও আবার এসব হিজিবিজি বিষয়ে কলেজ এ ক্লাস বন্ধ। মাথা তো নষ্ট হওয়ার ই কথা। অগত্যা প্ল্যান করতে থাকলাম যে ভালোবাসার দিনে কী করা যায়।সিংগেল মানুষদের এই একটা সুবিধা যা খুশি করতে পারে। কোন ধরাবাধা নিয়ম নাই। তো বিকালবেলা দুই ফ্রেন্ড সহ বের হলাম। ভালোবাসা দিবসের রম্যরস দেখতে। প্রথমেই ডিসাইড করলাম সুরভী উদ্যান দিয়ে শুরু করব(সকলের জন্য উন্মুক্ত কী না)। যেই কথা সেই কাজ
তো সুরভী উদ্যান এর পাশে যেতেই চক্ষু চড়কগাছ। সুরভী উদ্যান যুগল দের পদচারনায় মুখড়িত। এখন আমরা ছেলেরা ভীতরে কীভাবে যাই। আমার এক ফ্রেন্ড তো লজ্জায় লাল। কারন সবাই মিংগেল। আমরা সিংগেল দের যাওয়াও একটা পাপি মনোভাব মনে হয়। তো সেই ডিসিশান টা ক্যানসেল করলাম।সামনে ছিল চিড়িয়াখানা। ভাবলাম আসছি যখন তখন ঘুড়ে ফিরেই যাই। তো গেলাম চিড়িয়াখানায়। ৩০ টাকা দামের টিকিট ২০ টাকায় কিনে মহা খুশিতে ঢুকলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় ঢুকে আরেকবার আক্কেল গুড়ুম হওয়ার কথা ছিল তা ভিতরে গিয়ে হারে হারে বুঝতে পারলাম। চিড়িয়াখানার চিপায় চাপায়, গলিতে, ঝোপঝাড় এর নিচে আমার দেখার মত পরিবেশ ছিল না তাই দেখলাম না। বুঝতেই তো পারছেন কী বুঝাতে চাইছি। সিংগেল হওয়ার একবুক জালা নিয়ে চলে আসলাম মেস। সন্ধ্যা সন্ধ্যা ঘুমিয়ে পড়েছি। হঠাৎ হই চই এ ঘুম ভাঙল। শুনলাম মেসেরই এক বড় ভাই একটা মেয়েকে বিয়ে করার কথা বলে টাকা নিয়ে পালিয়েছে। পুলিশ কেস। মারাত্মক সব ব্যাপার স্যাপার। এখানে নাক টা না গলানোই শ্রেয় মনে করলাম। কিন্তু দিনশেষ এ একটা কথাই উপলব্ধি করতে পারলাম। এবং বারবার একটা কথাই মনে পড়তে থাকল। আর সেটা আমাদের সুপারস্টার সাকিব খান এর সিনেমার ডায়ালগ।
হায় প্রেম হায় ভালোবাসা। জয় প্রেমের জয়।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৯
হিমুর মধ্যদুপুর বলেছেন: জ্বি। আপনি?
২|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৯
মহা সমন্বয় বলেছেন: হায় প্রেম হায় ভালোবাসা। জয় প্রেমের জয়।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮
হিমুর মধ্যদুপুর বলেছেন: জয় আপনার ও জয়
৩|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৭
জনৈক অচম ভুত বলেছেন: প্রেম-ভালবাসায় ফরমালিনের ছোয়া লাগছে। ![]()
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৭
হিমুর মধ্যদুপুর বলেছেন: তা আর বলতে।
৪|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৭
বিজন রয় বলেছেন: প্রেমের জয় হোক।
+++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮
হিমুর মধ্যদুপুর বলেছেন: হোক জয়। এই কামনাই রইল।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৭
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগলো।।
আপনি কি রংপুর থেকে লিখছেন?