| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝমাঝে হঠাৎ করে আমি বিশাল চিন্তার ভিতরে বিলীন হয়ে যাই। ভাবতে থাকি আমাদের দেশের রাজনীতি এবং নব্য নাস্তিকদের করুন অবস্থা দেখে। আসলে কখনই কোনকিছু অতি সাধারন ভাবে আসেনা। আজকে যেটা উন্নত বিশ্ব তাদের যে প্রগতিশীল চিন্তাভাবনা সেটাও একদিনে আসেনি। এর জন্য দিতে হয়েছে অনেক প্রচেষ্টা, প্রয়াস তৎসঙ্গে অনেক জীবনও।
আমি এখন অনেক ছোট। আসলে পারিপাশ্বিক বিষয়বস্তু ও অনেক কম বুঝি। কিন্তু খুব ছোট ও না যে বুঝতে পারব না কেমন করে মানুষের ফ্রিডম অফ স্পিচ এর অধিকার কেরে নেওয়া হয়। কীরকম মৌলবাদী অধ্যুসিত দেশ হলে একজন সত্তোর্ধ প্রকাশনা সংস্থার মালিককে রিমান্ডে নেওয়া। আর কতটাই বা নিচ হলে একজন লেখকের সব বই জব্দ করা হয়। যদিও তারা(বাংলা একাডেমীর সদস্য) বলেছিল যে বইটা অশ্লীলতায় ভরপুর। কিন্তু আমি আমার ছোট মস্তিষ্কে এরকম কোন অশ্লিলতা খুজে পাইনি বইটি পড়ে। বইটা বিতর্কিত বই। আসলে মৌলবাদীরা কোনকিছুই সহ্য করতে পারেনা।

এখন আসি আসল কোথায়। আমার জন্ম একটা ছোট গ্রামের ছোট পাকা করা রাস্তার পাশে। যেখানে আছে একটা ছোট বাজার তারও দুই তিন কিলোমিটার দুরে আছে একটা বড় ধরনের বাজার। কিন্তু বাজার আমার লেখার বিষয়বস্তু না। বিষয়বস্তু তে ফিরে আসি। আমাদের এলাকা টা গ্রাম্য হলেও সেখানে আছে রাজনৈতিক একটা বিশাল প্রভাব। আমাদের ছোট এলাকা থেকেই আছে বাংলাদেশ সরকার এর পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী থাকলেও আমাদের এলাকাটা প্রবল বিএনপি এবং শিবির অধ্যুষিত। সেখানে নিয়মিত রাজনীতির চর্চা হয়। হরতাল হলে রাস্তার পাশের গাছ কেটে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আবার একটা সাইকেল পর্যন্ত সেই রাস্তা দিয়ে এগুতে পারেনা। আবার মাঝে মাঝে রাজনীতি এমন চরম পর্যায়ে এগুয় যে ছোট গ্রামের খবরগুলো টিভি চ্যানেলের শিরোনাম হয়ে দ্বারায়। বুঝতেই পারছেন এরকম একটা অবস্থায় থাকলে সবাইকেই চরম সব সত্যের মুখোমুখি হতে হয়। যার মুখোমুখি হওয়া সবার হয়ে ওঠেনা। এইরকম শিবির অধ্যুসিত এলাকায় যদি আমি বলতে যাই, বাছা আল্লাহ কী আছে। তখন সবাই বলবে এরে ধর আল্লাহ এর নামে নিন্দা করছে। এমনকী আমার জন্য আমার পরিবারসহ একঘরে হয়ে যেতে পারে। তাই বলে কী সব দেখে যাবো। এক কান দিয়ে শুনে আরেককান দিয়ে বের করে দিব। তা কী কখনও হয়। তাই আমি আমার অনেক বন্ধু কে আমার এগ্নোষ্টিক হওয়ার বিষয় টা বললাম। কিছু বন্ধু কথা বলা বিন্ধ করল আর কিছু বন্ধু এই বলে শান্তনা দিল, হে বন্ধু কখনই এই কথা গুলা মানুষের সামনে বলবা না। বললে তোমারে আমরা এত কম বয়সে কবরে রেখে আসতে পারব না। এরকম করে চলার পর এডমিশন নিয়ে আসতে হইল একটা সরকারি কলেজে। নতুন কলেজ নতুন বন্ধু নতুন পরিবেশ। তার সাথে নতুন শহর। কিন্তু এত বড় বড় দালান কোঠা বিল্ডিংয়ের মাঝেও যে লুকিয়ে আছে বাক্স্বাধীনতার চরম বিপর্যয় তা এখানে না আসলে বুঝতাম না। তবুও বাক স্বাধীনতার অভাবে কাটতেছে দিন। কাকে বলব। কাকে শোনাব এই দুঃখের কাহিনী। যেখানে আমার গুরুসম অভিজিৎ রায় বাচতে পারল না। এসব জঙ্গী মৌলবাদীদের হাতে। যেখানে বাচতে পারল না রাজিব হায়দার। যেখানে আমাদের মত মুক্তচিন্তক দের বই বইমেলায় অংশ নিতে পারেনা। সেখানে সত্যিই নিজেকে খুব অসহায় মনে হয়। অসহায়ত্বের সীমা যেদিন ছাড়াতে পারব না সেদিন হয়ত আমারও যায়গা হবে সেসব মৌলবাদীদের বন্দুকের নলের আগায়। তবু বলে যাবো সত্যের সন্ধানে ছিলাম আছি এবং থাকব। 
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪
হিমুর মধ্যদুপুর বলেছেন: "মাঝমাঝে হঠাৎ করে আমি বিশাল চিন্তার ভিতরে বিলীন হয়ে যাই।
তারপর কী হয় জানিনা।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫
সায়েল বলেছেন: ইউরোপের আজকের এই অবস্থানের পেছনে এর চেয়ে আরো বেশি খারাপ অবস্থা ছিল। মধ্যযুগের ইউরোপের অবস্থা দেখে নিতে পারেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭
হিমুর মধ্যদুপুর বলেছেন: হুম। পুরো তথ্যচিত্র টা দেখেছি হিষ্টোরি টিভিতে।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৩|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪
মহা সমন্বয় বলেছেন: অসহায়ত্বের সীমা যেদিন ছাড়াতে পারব না সেদিন হয়ত আমারও যায়গা হবে সেসব মৌলবাদীদের চপাতির তলে। তবু বলে যাবো সত্যের সন্ধানে ছিলাম আছি এবং থাকব।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯
হিমুর মধ্যদুপুর বলেছেন: ধন্যবাদ মহা সমন্বয়। আশা করি ভবিষ্যৎ এও এরকম অনুপ্রেরণা দিয়ে যাবেন।
৪|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাক স্বাধীনতার মানে পরের ধর্মবিশ্বাস নিয়ে কটুক্তি বা আক্রমণ করা নয়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬
হিমুর মধ্যদুপুর বলেছেন: কারও ধর্মবিশ্বাস নিয়ে কটুক্তি করিনা। কিন্তু দেশের অগ্রগতি চাই।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৫|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
অগ্নি কল্লোল বলেছেন: আমি ধর্মান্ধদের সমর্থন করিনা,ধর্মবিদ্বেষীদেরও নয়।লেখায় কিছু অংশে ভালবাসা রেখে গেলাম,কিছু অংশে ধীক্কার জানিয়ে গেলাম।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
হিমুর মধ্যদুপুর বলেছেন: ভালবাসার জন্য দিলাম শুভকামনা।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৬|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১
মহা সমন্বয় বলেছেন: সূরা: আল্লা-র মা-ল সাফী
৯: আর এরাই তো তেতুল তত্ব রচনাকারী, তারা মেয়েদের লেখাপড়াকে অস্বীকার করে তারা বলে, মেয়েদের বাজারের হিসাব আর স্বামীর টাকা গণনার মত শিক্ষা থাকাই যথেষ্ট অথচ এরা স্পষ্ট মিথ্যাবাদী ।
১৩: তাদেরই মা,বোন,স্ত্রী অসুস্থ হলে তারা বিজ্ঞ মহিলা ডাক্তারের স্মরণাপন্ন হয় আর তাদের রোগ থেকে মুক্তি পেলে বলে, আমরা তো এমনিতেই ভাল হয়ে যেতাম মেয়েদের লেখাপড়ার কোনই দরকার নেই।
১৯: আর এরাই আধুনিক চিকৎসা পদ্ধতিকে অস্বীকার করে যদিও তারা তা গ্রহণ করে।
২৬: হে সামুবাসী আপনারা জেনে রাখুন এরাই তো প্রকৃত অন্ধকারবাসী আর তাদের জন্য রয়েছে গহীন অন্ধকারময় জগৎ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯
হিমুর মধ্যদুপুর বলেছেন: আর এরা অন্ধকারময় কুয়ার গভীর প্রকোষ্ঠ বন্দী।
৭|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩
ডেল p4 বলেছেন: চাপাতি ওয়ালারাও যখন সরকারের ভোটের হিস্যার অংশ হয় তখন পরিস্হিতি এর চে ভাল কি আশা করা যায়?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭
হিমুর মধ্যদুপুর বলেছেন: আগে জানতাম কলমের জোড় অনেক বেশি। কিন্তু এখন জানি কলমের থেকে চাপাতির জোড় অনেক বেশি।
ধন্যবাদ মন্তব্য করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।
৮|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৮
আরণ্যক রাখাল বলেছেন: আসলে কটূক্তি জিনিসটা যে কী সেটা ডিফাইন করা উচিৎ ভালভাবে। প্রশ্ন করলেও কটূক্তি করা হয়ে যায়। ইসলাম পন্থিরা যে গালাগালি ছাড়া আর কিছুই করতে জানে না, এটার প্রমাণ যখন চোখে আঙুল দিয়ে দেখানো হয়, তখনও কটূক্তি মনে করে।
যাই হোক, বাকস্বাধীনতা আজ কেড়ে নিয়েছে, কাল এমন সময় আসবে, যখন তা আবার ফেরত আসবে। তখন ধার্মিকেরাই হবে হাসির খোরাক, দেখে নেবেন।
আমার জানা মতে, ৪৭ এর দেশভাগের আগে, যারা হিন্দুদের বাড়িতে সামান্য যাতায়াত করতো, তাদের সাথে মিশত এমনকি একটা সময় তো স্কুলে ভর্তি হলেই কাফেরের খাতায় নাম লিখিয়েছে ইত্যাদি বলা হতো। যেটা প্রমাণ করে তাদের মূর্খতা। সুতরাং কোন সমস্যা নেই।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪
হিমুর মধ্যদুপুর বলেছেন: হুম।
৯|
০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১২
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++++
০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০১
হিমুর মধ্যদুপুর বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯
চাঁদগাজী বলেছেন:
"মাঝমাঝে হঠাৎ করে আমি বিশাল চিন্তার ভিতরে বিলীন হয়ে যাই। "
-যাক, জাতির সৌভাগ্য যে, জাতি ১ জন ভাবুক পেয়েছে। আপনি কি সেই সময় খাওয়া দাওয়া ছেড়ে দেন?