| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোকোজ্জ্বল নগরীটা যেন কালরাত্রি টার জন্য অদ্ভুত ভাবে সেজেছে। কিছু দুরে শুনতে পাচ্ছি মানুষের জোড়ালো মিছিল। হয়তোবা মশাল মিছিল। হয়তোবা মশাল মিছিল বের করেছে। টাউন হল টাও ২৬ শের আগমণের জন্য প্রস্তুত। যেখানে বাজানো হবে বাঙালির জনমানুষের গান, মুক্তিযুদ্ধের গান। আর শহরের ল্যাম্পপোস্ট গুলোর আলোর সাথে আছে বারতি রঙিন, বাহারি ব্যাবস্থা।
কিন্তু এত সব রঙিন আলোতেও আমি আমার মনের অবসাদ কিছুতেই ঘোচাতে পারছি না। এই লেখাটা লেখার সময়ও চোখ টলমল করছে হয়ত। অবসাদ দুঃখ-বেদনা সাথে নিয়ে আকাশের মাঝে বড় চাদটাকে দেখছি যেন মনে হচ্ছে, মাথার উপর আলোকরশ্মিবর্ষণ করছে। যদিওবা চাদের থেকে এত আলো প্রত্যাশা করা যায় না। কিন্তু যখনি কালরাত্রি টার কথা মনে পড়ছে আকাশের চাদটাও যেন ধুসর বর্ণ ধারন করছে।
আমি কালরাত্রির এই বর্বরতা সরাসরি নিজ চোখে দেখিনি। কিন্তু ছবিতে এবং ভিডিওতে দেখেছি ছাত্র জনতার সারিবদ্ধ লাশ। যেটা দেখলে গায়ের লোম শিউরে ওঠে। কিন্তু এই স্বাধীনতা দিবসের মাসে কালরাত্রিটা মনে হয় অন্যকছুই বোঝাতে চাইছে। সে যেন মুখ ফুটে বলতে চাইছে, তোমরা কি স্বাধীন হয়েছ? না সত্যিই তো আমরা তো আমাদের আসল স্বাধীনতাটাই এখনো অর্জন করতে পারিনাই। এদেশের সবথেকে নিরাপদ যায়গা ক্যান্টনমেন্ট এ নাড়ী ধর্ষন হয়। আর কিছু লোক বলে হিজাব পড়েছে তো কি হয়েছে লিপস্টিক পরেছিল কেন?
আবার কেউ বা বলে ধর্ষন করলে প্রতিবাদ হয় কিন্তু যখন নিজেরা নিজেদের বাতিক জ্বালায় তাদের তো কিছু হয় না। আমি তাদের মত মানুষদের বলতে চাই,"শত ধিক।"
আর কিচ্ছু বলতে চাই না। শেষের বেলায় মাহবুবুল আলম চৌধুরীর কবিতার দুই লাইন বলতে চাই।
"কাদতে আসিনি,
ফাসির দাবি নিয়ে এসেছি।"
আমরা সেই নরপিশাচ কুকুরদের শাস্তি চাই। যারা তনুকে এবং স্বাধীনতার মাসকে তাদের আগ্রাসে কলুষিত করেছে।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:০৯
মহা সমন্বয় বলেছেন: আমরা সেই নরপিশাচ কুকুরদের শাস্তি চাই। যারা তনুকে এবং স্বাধীনতার মাসকে তাদের আগ্রাসে কলুষিত করেছে।