| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উচ্চবিত্ত, মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত যাই বলুননা কেনো সবার শরীরেই তাদের নিজস্ব বিত্তীয় গন্ধ বিদ্যমান থাকে। এবং তা তার বিত্তীয় বহির্ভূত অন্য বিত্তীয় মানুষেরা সহজেই পেয়ে থাকে।
এবার তবে একটা বাস্তব অভিজ্ঞতা share করা যাক। আমি আমার বাসা থেকে প্রতি বিকেলে বাসে করা আড্ডা দেয়ার স্থানে পৌছাই। ঘটনা এমন যে, মাঝে মাঝে দেখা যায় একটি seat’এ একজন মানুষ একা বসে আছে এবং বেস কয়েকজন যাত্রী দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কি হোতে পারে চিন্তা করি। একটু লক্ষ করলেই দেখি, যে মানুষটি একা বসে আছে তার পড়ণে রয়েছে ছিঁড়া-ফাটা একটি shirt এবং ততোধিক ধুলো-ময়লা জাড়ানো একটি লুঙ্গি কিংবা ফ্যাসফ্যাসে রঙের দু-এক জায়গায় ছিঁড়া শাড়ি এবং তার কোলে রয়েছে কিছু পুটলা যা সে সযত্নে আকড়ে ধরে বসে আছে। বললে বাড়িয়ে বলা হবেনা যে তার গা থেকে গন্ধ বের হচ্ছে।
তো আমি ঐ seat’এ গিয়ে বসি। গন্ধ নেয়ার চেষ্টা করি। পাইনা। ভাবি কি কারণ হতে পারে! আমি এদের শ্রেণীর না যে আমি ঐ একই গন্ধে অভ্যস্ত হব কিংবা আমি এদের সাথে প্রতিনিয়ত যাতায়াতও করিনা যে যার ফলে আমার সয়ে গেছে গন্ধটা। তবে? আমি কি মহৎ?
উত্তর পাই। না, আমি মহত-টহত কিছুনা। হয়তো আমার গায়ে লেপ্টে থাকা দামী body spray’র সুগন্ধির কারণে ঐ গন্ধটা পাইনা। কি আশ্চর্য না!!
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:২৩
খেলাঘর বলেছেন:
না, আশ্চয্যের কিছু নেই, সাধারণ ব্যাপার।