নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কী ভয়াবহ শূন্যতা! কী অদ্ভূত এক নিঃসঙ্গতা!!

ইইইইয়েয়েয়েয়েয়েয়ে!! পেয়েছি আমার জীবনের সবচেয়ে সুন্দর (মনে হয়) উপহার, নাইকন ডি৩২০০!!

অনন্তঅভ্র

সাগরের পাড়ে হাত ধরে দেখছ সূর্য ডোবা, আমি নেই। এখনও বৃষ্টি পড়ে তোমার মাঝে সে বৃষ্টির ফোঁটা, আমি নই।

অনন্তঅভ্র › বিস্তারিত পোস্টঃ

সন্ধান চাই! লেন্সের টুপির সন্ধান চাই:((:((

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

আজ পহেলা বৈশাখ হইলেও দুঃখ ভারাক্রান্ত মন নিয়া একটি নিখোঁজ সংবাদ হজম করেছি/:) আজকে সকাল আনুমানিক নয় ঘটিকায় আমার নাইকন ডি-৩২০০ ক্যামেরার ১৮ মিমি লেন্সের টুপিটি হারানো গিয়েছে:(( ফুফুর বাসা থেকে বের হয়ে রিক্সায় উঠে তারপর খেয়াল করে দেখি যে আমার লেন্সটি রোদে ঝলসে যাচ্ছে। তবু ভাবলাম যে সারাদিন তো ছবিই তুলব, সন্ধ্যায় গিয়েই নাহয় টুপির সন্ধান করব:|, কিন্তু এখন পর্যন্ত উদ্ধারকার্যে চালানো চারটি অভিযানের প্রত্যেকটিই ব্যর্থ হয়েছে:((ঘরবাড়ি-বিছানা-বালিশ তন্ন তন্ন করে খুঁজেও লেন্স ক্যাপের কোনো হদিস পাই নি:((



এমতাবস্থায় যথাযথ কর্তৃপক্ষের (ফটোগ্রাফির গুণীজনB-)) কাছে জানতে চাই যে এখন আমার কী করণীয়। টুপিটি উদ্ধার পাবার আশায় আমি লেন্সটি একটি মাইক্রোমিটার কাপড়ে ঢেকে একটা বাতাস বাতাস প্যাকেটে(যেটার বাতাস টিপ দিয়ে ফুটাতে ভারি মজা) ক্যামেরাসহ ক্যামেরার বাক্সে ভরে আলমারিতে রেখে দিয়েছি। আজকাল আর্দ্রতাও একটু বেশি, আমি ক্যামেরা রাখার জন্য অন্য কিছুও ব্যবহার করি না। এখন টুপি ছাড়া তো লেন্সটির মৃত্যু প্রায় অবশ্যম্ভাবী। এখন লেন্সটিকে প্রাথমিক চিকিৎসা হিসেবে কী করব এবং অন্য একটি ক্যাপ পাওয়া সম্ভব কিনা (পেলে কীভাবে?) প্লিজ বলুন এবং একটি মুমূর্ষু লেন্সের জীবন রক্ষায় অবদান রাখুন :((

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

আয়রন ম্যান বলেছেন: নতুন না পাওয়ার সম্ভাবনাই বেশী। ক্যামেরার পার্টস যারা ইমপোর্ট করে (ষ্টেডিয়াম এর দোকানগুলোতে) বা যে কোন ক্যামেরা সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। হয়তো একটা টুপি পেয়ে যাবেন।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

অনন্তঅভ্র বলেছেন: ক্যাপটা না থাকলে কি লেন্স নষ্ট হবেই? আর মানুষের যেসব লেন্স নষ্ট হয়ে যায়, ওগুলো থেকে কী একটা ক্যাপ পাওয়া যাবে না?

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪

কস্কি বলেছেন: বাতাস বাতাস প্যাকেটে!! :| B:-) B:-) B:-)



(যেটার বাতাস টিপ দিয়ে ফুটাতে ভারি মজা) #:-S :-B :-B :-B :-B


:-P :-P


না হাইসা পারলুম না!! :(( :(( :(( X(

B-))

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

অনন্তঅভ্র বলেছেন: আরে ভাই আমি কাইন্দা কূল পাই না আর আপনে হাসেন??? ঐ বাতাসের গুল্টুগুলা না ফুটাইলে আমার ক্যামেরাটা আরও ভালো থাকত। আগে যদি জানতামরে ক্যামেরা...........

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫

সুন্দর সমর বলেছেন: পাইলে খোজ দিবো। একই অসুখে আমার লেন্সও ভুগছে অনেক বছর!

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩

অনন্তঅভ্র বলেছেন: তাও আপনারটা বাইচা আসে নাকি? আমি তো আরো ভাবতেসিলাম আমার লেন্স বুঝি আজ-কালকের মধ্যেই অক্কা পাবে:) আপনারটা দেখে বুকে বল পাইলাম

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

পুরান ঢাকার পোলা বলেছেন: camera zone , stadium market a paben

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪

অনন্তঅভ্র বলেছেন: ধন্যবাদ ভাই,
সুযোগ পেলে ওদিকে খুঁজে দেখবো, কিন্তু আমি ঢাকা থাকি নাতো। স্হানীয় ক্যামেরার দোকানে কি পাওয়া যাবে না?

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

রঁমাকান্তকামারঁ বলেছেন: লেন্স নষ্ট হওয়ার আগেই ভালো কিছু ছবি তুলে ফেলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.