নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অণিমা

নন্দনের ফানুস উড়িয়ে জীবনকে ধরব...

অণিমা › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুগন্ধী কবিতা

২৬ শে জুন, ২০১৪ রাত ৯:৫২

আমার শরীর মৃত্যু খেয়ে বেঁচে থাকে।

বর্ডারের তারকাঁটায় ভেজা কাপড়েরমতো

প্রতিদিন মৃত্যু ঝুলিয়ে শুকোই এই তো আমি!

অগ্রজেরা বলেন, বাবা, তোমার মৃত্যু তোমার স্বপ্নের

মতো আরো বড় হোক। শ্রাবরেণ গাঙের জলে মৃত্যুর বেড়ে ওঠা জেলেদের ভীষণ চিন্তায় ফেলে দেয়। ওদের জীবন কাটে

জীবনের হাটে মৃত্যুরে কেনা বেচায়। শেফালি বলতো, আমার মৃত্যু শুধু তোমারই রবে। অথচ তার মৃত্যু এখন অন্যেরবিছানায় শ্বাস নেয়। হায়! এভাবেই চলে জীবনের হাটে নিত্য মৃত্যুর কেনা বেচায়-

তোমার আমার...

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ রাত ১০:১০

শ্রীমান বলেছেন: :)

২| ২৭ শে জুন, ২০১৪ রাত ১০:১৫

আরজু পনি বলেছেন:

অথচ তার মৃত্যু এখন অন্যেরবিছানায় শ্বাস নেয়...

হয়তো কারো বুকে মাথা রেখে,
দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে
নিরাপত্তার উষ্ণতা নিয়ে থাকবে যন্ত্রনায়......

আপনার লেখা লাইনটা থেকে নচিকেতার নীলাঞ্জনা গানের কথা মনে পড়ে গেল।

ভালো লাগা রইল লেখায় ।

শুভকামনা রইল, অণিমা।।

৩| ২৭ শে জুন, ২০১৪ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: হৃদয়বিদারক।

২৮ শে জুন, ২০১৪ রাত ২:০৪

অণিমা বলেছেন: আরজুপনি ও সেলিম আনোয়ারকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.