| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেইসবুক খুললেই এক বিমূর্ত প্রশ্ন-‘আপনি কি ভাবছেন?’সে সূত্র ধরেই বলি।
ভাবছিলাম ‘সত্য’ জিনিসটা কি? না আছে সত্যের কোনো সূত্র যে সূত্রমতে সূত্র-পথে অংক কষে বা বৈজ্ঞানিক গবেষণাগারে সত্যের সন্ধান পাওয়া যাবে! না কি কোনো সংজ্ঞা রয়েছে সত্যের? না।তো আমরা সত্য বলতে কি বুঝি, কি খুঁজি?আমরা সত্যের ছায়াতলে আশ্রয় নিতে চাই অথচ জানিই না সত্য কি বা তার স্বরূপ কি?অথবা সত্য বলতে আসলে কিছু আছে কি।একদল শক্তিশালী মানুষ যা বলে ,যা দেখায়-শোনায় ,আর বলে,এই হলো সত্য। তাই মেনে নিই ।‘সত্য’ ধারণাটা আসলে সবসময়েরই আধিপত্যবাদীদের একটি শক্তিশালী অস্ত্র।ধর্ম,বিজ্ঞান,দর্শন প্রভৃতি প্রতিবেদন ‘সত্য’ সৃষ্টি করে থাকে।এ সবের মধ্যে যে সব বিষয় ক্ষমতাশালীদরে স্বার্থ রক্ষা করে ওগুলোই সত্য বলে প্রতিষ্ঠা পায়,বাদবাকি বাতিল করে দেয়া হয়।যেমন আজকাল ইউরোপ-আমেরিকা তথা সমগ্র বিশ্বের ধনী ও জ্ঞাণীদের কাছে ড,ইউনূসের তত্ত্ব যেমন সত্য হয়ে ওঠেছে,মনে হয় যেন ইউনূসের নিকট আজ কার্ল মার্ক্স কী তুচ্ছ?---ওপরের বয়ান আমার নগণ্য উদাহরণ।এখন গত শতাব্দির সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী তাত্ত্বিক-দার্শনিক মিশেল ফুকোর কথাটি উদ্ধৃত করছি---“আমরা কেন অনতিক্রম্য সত্যে সংশ্লিষ্ট হয়ে পড়েছি,মিথ্যায়-প্রত্নকথায়-মায়ায় নয় কেন”? তিনি আরো বলেছেন নীৎসের উল্লেখ করে সত্য কাকে বলে--- তা না খুঁজে আমরা বরং ভেবে দেখতে পারি,আমাদের সমাজে সত্যকে কেন এমন সার্বভৌম মূল্য দওেয়া হল যাতে আমরা সবাই এর ছত্রছায়ায় এসে যেতে বাধ্য হয়েছি!
©somewhere in net ltd.