নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লুৎফর রহমান রনো

লুৎফর রহমান রনো › বিস্তারিত পোস্টঃ

রমজানঃ ভুরিভোজ আর মুনাফার মাস

২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৪

সিয়াম সাধনার ও অশেষ সওয়াব হাসিলের মাস বলে মুসলমানদের কাছে রমজান অতি প্রার্থিত ও তাৎপর্যপূর্ণ।শাবান মাস থেকেই তার তোড়জোড় শুরু হয়ে যায়।মিডিয়াগুলোও সরব হয়ে ওঠে রমজানের উপকারিতা বা ফজিলত সম্পর্কে সজাগ করে তুলতে।পত্রিকার ধর্মপাতা বা ধর্ম কলামে রোজার মর্ম-মর্যাদা নিয়ে লেখা হয়,পরামর্শ দেয়া হয়ে থাকে সওয়াব হাসিলের সহজ অবলম্বন নিয়ে।কিন্তু শুধু গুণাহ মাফ বা পূণ্যার্জনই নয় এ মাসের বিষয়।

সংযমের-সওয়াবের মাসের পদধ্বনি পাওয়া মাত্রই বিত্তবান নারী-পুরুষের পদচারণায় মুখর হয়ে ওঠে নামীদামী কাপড়ের মার্কেট ও শপিংমলগুলো।আর সারাটা বছর এই রমরমা দিনের জন্য ব্যবসায়ীরাও বসে অাছে প্রিয়াংকা-ক্যাটারিনা-কারিনা ডিজাইন রঙের বস্ত্রসম্ভার নিয়ে। সারা বছরের মুনাফা সুদাসলে তুলে ছাড়েন তারা।ধনী ক্রেতারাও বছরের সেরা মার্কেটিং-এর মর্যাদাপূর্ণ বাজেটের নোট ঝাড়তে থাকেন ভোগ- বিলাসী বিকৃত ‍বুর্জোয়ানন্দে।তা এই বস্ত্রবাজারের ক্রেতা-বিক্রেতার রমজান-উদযাপন নিয়ে না ভাবলেও আমাদের সাধারণ মানুষের চলে।কিন্তু চলে না মাছ-শুটকি-সবজি বাজার উপেক্ষা করলে।সিয়াম-সংযমের মাস শুরু হতে না হতেই ‘বাজারে আগুন’ শিরোনামে কিছু পত্রিকা খবর ছেপেছে।অবাক ব্যাপার,অনাহারের আগুনের দহন উপলব্দির এই নেয়ামতের মাসে দেখা যায় ভুরিভোজের প্রতিযোগিতা।এই ভোজনবিলাসিরা রাক্ষসের মত বাজারে হামলে পড়ার কারণেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবার সুযোগ পায় সুযোগসন্ধানি ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন ‘একদিনে সারা মাসের বাজার করার এই প্রবণতার কারণেই পণ্য সরবরাহে টান পড়ে।’

এই মহান সওয়াব অর্জনের মাসে বিত্তশালী লোকের অনৈতিক-অসংযমী খাওয়া-পরার যে হুল্লোড় শুরু হয় এবং এরই ফায়দা লুটে ব্যবসায়ীরা।মাঝখানে সাধারণ মানুষের জন্য এ মাস হয়ে ওঠে দুঃখ-দৈন-অনটন ও হীনম্নন্যতার । আর সরকার রমজান সামনে নিয়ে প্রতি বছর চ্যালেঞ্জ ছাড়ে বাজার নিয়ন্ত্রণ করবে,পণ্যদ্রব্যের দামের লাগাম টেনে ধরবে।কিন্তু মূলত লাগাম খামচে ধরা দরকার

ধনী ক্রেতা ও ব্যবসায়ীদের।প্রতি বছর সরকার ব্যর্থতার নিরবতা(গ্লানি থাকে না) নিয়ে সওয়াবের মাস পার করে।এ সবের কোন প্রতিকার নেই,প্রতিবাদ নেই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১:৩০

আহলান বলেছেন: এই মাস অনেকের কাছেই উৎসবের মাস .... এবাদত বা সোয়াব কামানোর মাস না .... সুতরাং ........

২| ২৯ শে জুন, ২০১৪ রাত ১২:৫৭

আহসানের ব্লগ বলেছেন: ব্লগে আপনাকে ওয়েলকাম :-)

৩| ২৯ শে জুন, ২০১৪ রাত ১:৪১

লুৎফর রহমান রনো বলেছেন: ধন্যবাদ আহসান ও আহলান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.