নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লুৎফর রহমান রনো

লুৎফর রহমান রনো › বিস্তারিত পোস্টঃ

কাল থেকে সংযম শুরু

৩০ শে জুন, ২০১৪ রাত ১:৩৯



নামাজ-রোজা-যাকাত সহ অন্যান্য ফরজ-সুন্নত-ওয়াজিব-নফল পালন ও আমল আখলাক ঠিকঠাক রাখা---এ সবই হচ্ছে মানুষ হওয়ার লক্ষে অবিরাম চর্চা।এই মানুষ হওয়াকেই আমাদের প্রচীনপন্থী মোল্লারা আরবীতে হয়তো অন্য শব্দে-বাক্যে বলে থাকেন,যেমন,মুমিন হও,ঈমানদার হও ইত্যাদি।আমরা মুমিন-মোল্লা-মুসল্লি-মোয়াজ্জ্বিন হয়ে থাকি অনেকেই মাদ্রাসায় পড়ে,টুপি-পাঞ্জাবি পরে,চুল পেকে গেলে দাড়ি রেখে মুসল্লি হই।রমজানে তো কথাই নেই,৬০-৭০ শতাংশ মুমিন-মুসল্লি হয়ে ওঠে প্রায় ৯০ শতাংশ মুসলিম।কিন্তু যে উদ্দেশ্যে এত আয়োজন,কোরান এলো,ধর্ম প্রতিষ্ঠা হল,অজস্র্র বিধি-নিষেধে সমাজ-শৃঙ্খলা স্থতিশীল রাখার চেষ্টা জারি থাকলো,কিন্তু কিছুতেই মূল লক্ষ্য অর্জিত হলো না।মুসলমান-মুমিন-মুসল্লি বানানোও গেল অথচ অল্প পরমিাণও মানুষ হল না।অর্থাৎ গলত মূলেই।নামাজ-রোজা পালন করে যন্ত্রের মত।দরিদ্রের প্রতি দরদ নেই,যাকাত দিতে গেলে কড়া-গণ্ডা হিসেব,না দিলে তো নাই।নামাজ-রোজা-হজ্ব সবই আছে,অথচ সম্পদ বাড়ানোর জন্য পরের ধন লুট, খুন সবই করে।এমন ফিরিস্তি শেষ হবার নয়।অর্থাৎধর্ম চর্চার মধ্যে মানুষ হয়ে ওঠার মত অন্তর্নিহিত পাঠ-প্রক্রিয়া অনুপস্থিত।অথচ ধর্ম সংস্কারের কথা বলে আল্লামা ইকবালও পিছিয়ে পড়েছিলেন শেষে প্রাচীনপন্থী মোল্লাদের ভয়ে। আমাদের দেশে মুক্ত

চিন্তার কথা হলে,লেখা হলে,‘মুরতাদে’র ফাঁসি চেয়ে মিছিল হয়।আত্মসংযমের মাস,আর না বলাই ভাল।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৪ রাত ১:৫৭

পাউডার বলেছেন:
সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.