| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথে নেমে পড়লাম।সকাল হয়েছে যে তা বোঝা গেল পথের অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল।আশেপাশের বাড়ি-ঘর সব স্পষ্ট।তবু দিনের মত মনে হচ্ছিল না । প্রেমের অনিশ্চিত চোখ দু’টির মত কী রকম দুর্বোধ্য অন্ধকার।আমার তবু দাঁড়াবার উপায় নেই।হাঁটা ছাড়া বাঁচার ভরসা নেই - তাই হাঁটতেই থাকি। দু’পাশের সারি সারি বাড়ির একটিরও খোলা দরজা চোখে পড়ে না।ভয়ের কিছু না,ভাবনা হয়। কারো ঘুম ভাঙ্গে না এ পর্যন্ত!হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হল অন্ধকার অন্ধকার অবস্থাটার কোন পরিবর্তন হল না। কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি।হতে পারে আমার দেখার ভুল।চোখ তো একটি জনালা মাত্র,যা দেখার দেখে যে মাথাটা। আরো কয়েক পা এগোতেই দেখি দু’টি কুকুর রাস্তার মধ্যখানেই গড়াগড়ি জড়াজড়ি করছে।আমার উপস্থিতিতেও তারা ভ্রুক্ষেপহীন।এটা অবশ্যই সময়ের সংকেত ।এ সময়টা যেন কুকুরের নিরাপদ পথের ।যা হোক আমি তবু নিশ্চিত হলাম যে আরো কিছুদূর এগিয়ে গেলে কোনো একটি খোলা দরজা পেয়েই যাব।আর ততক্ষণে সূর্যের আলোয় দিনের রঙটাও পাল্টে যাবে।
সামনে যেখানে একটি বাড়ির অর্ধেক পিঠ দেখা যাচ্ছিল আর বাকি অর্ধেক দেখতে পাবো ঐ মোড়ে পৌঁছলে, ঠিক সেখানে টর্চের আলো ঝ্বলতে দেখে বুকটা ধুকপুক করে উঠলো।এখনো তবে এত অন্ধকার! আলো নিবে গেলে যে লোকটিকে দেখতে পেলাম ,মনে হল রাতের পাহারাদার।তার পাশ দিয়ে যেতে যেতে তাকে খুঁটে খুঁটে দেখে নিতে চেষ্টা করি ।ব্যাপারটা এরকম মনে হচ্ছিল যেন তার শরীরে, চোখেমুখে
কোনো চিহ্ন খুঁজে পাবো বুঝে নেবার এখন রাত না রাত পোহালো।
হাঁটতে হাঁটতে মনে করতে চেষ্টা করি এই পথে নামার পূর্বে আমি কোথায় ছিলাম এবং কি ভাবছিলাম তখন।এটা মনে করতে পারলে এ মুহূর্তের রহস্য খুলে যাবে।(লেখা চলবে)
©somewhere in net ltd.