| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্বাচীন স্বজন
আজন্ম স্বাপ্নিক আমি। কবিতার প্রতি আছে অশেষ ভালবাসা। অবসরে টুকটাক লেখালেখি করি।
মানবতা নামক শব্দটি আজ লুন্ঠিত
পৃথিবীময় কেবলই কালো শকুনের আনাগোনা
সহস্র নিষ্পাপ মানুষের রক্তে যে পশুর হাত রঞ্জিত
সেও আজ ঘুরে বেড়ায় অবলীলায়।
হে মানবসকল,
তোমরা কি শুনতে পাচ্ছ ধর্ষিতাদের আর্তনাদ?
আমরা পতিত হচ্ছি তাদের অভিসম্পাতে
আর লজ্জায় নিয়ত কুঁকড়ে যাচ্ছি।
নরপশুদের রক্ত চাই
রাষ্ট্র যদি না দেয় ন্যায্য বিচার
তবে আমরাই কাধেঁ রাইফেল নিয়ে নামব ঘাতক শিকারে
কবি আর বিদ্রোহীর মাঝে কোন তফাৎ নেই।
কলমের সাথে রাইফেলের দূরত্ব আজ শূন্য।
(রাজাকার কাদের মোল্লার ফাসি চাই। নির্বিচারে তারা হত্যা করেছে মানুষ। তাদেরও হত্যা করা হোক নির্বিচারে।)
©somewhere in net ltd.