নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনার্য মন

রাজদ্রোহী

মানুষের অধিকার নিয়ে বাঁচতে চাই http://www.facebook.com/rajdrohi.somewhereinblog

রাজদ্রোহী › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার অসমাপ্ত গল্প

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

প্রিয়তমা,

আমার ভেতর স্বপ্নের বীজ বুনে

তুমি আজ ছায়া ছায়া

ধুসর, অস্পষ্ট অবয়ব।

বাস্তব আর পরাবাস্তব মিলেমিশে একাকার

আমার স্বপ্নভূমে।



আমার সীমাবদ্ধ শব্দমালায়

অপ্রকাশ্য অনুভূতি তুমি।

অসমাপ্ত গল্প।



বসন্তের নির্জন দুপুরে

নদী হয়ে যাওয়া শূন্য রাজপথে,

হলদে প্রজাপতির

মায়াময় সৌন্দর্য্যের মাঝে,

অপার্থিব জোছনার আলোতে,

আমার অনুভূতি ডানা মেলে।

যেখানে রুক্ষ পৃথিবীর

রূঢ় আচড় এড়িয়ে

অক্ষত তোমার প্রতিচ্ছবি।



চার অক্ষরের সীমাবদ্ধতা

উড়িয়ে দেব আজ আমি।

শরতের মেঘহীন আকাশে...

ক্লান্ত দুপুরের দখিনা হাওয়ায়...

জোছনা রাতের মৃদু বাতাসে

দুলে ওঠা জারুলের ডালের

সূক্ষ্ম স্পন্দনে...

বর্ষার ঝুম বৃষ্টিতে...

নগ্ন পায়ে শিশির ভেজা ঘাসে...

আমার অনুভূতির অদৃশ্য চাদরে

জড়িয়ে রবে তুমি।

ভালবাসার অসমাপ্ত গল্পে

বয়ে যাবে নিরবধি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.