| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৃষ্ণচূড়া লাল রঙ
**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।
কাজের ফাঁকে ফাঁকে অপেক্ষা করতে করতে
কেটে গেলো আটটি বছর।
সময় থামেনি এক মুহূর্ত,
আর আমি থামাতে পারিনি তাকে।
মাঝেমধ্যে আকাশের দিকে তাকিয়ে ভাবি—
হে আল্লাহ,
সবকিছুই তো দিলে,
তবু একটু অপূর্ণতা রেখে দিলে কেন?
রিজিক তোমার হাতে—
আমি শুধু পরিশ্রম করে যাই।
দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে
বাসায় ফিরি,
কিন্তু বালিশ জানে
আমার বুকের ভেতরের চাপা কান্না।
উপরওয়ালা, তুমি ছাড়া
আর কেউ জানে না।
কারও ক্ষতি করিনি কোনোদিন,
বরং মানুষের উপকার করতে গিয়েই
বারবার অপমানিত হয়েছি।
কত ঝড় গেলো জীবনের উপর দিয়ে,
কত প্রিয় জিনিস হারালাম,
তবু দাঁড়িয়ে আছি—
পাথরের মতো নিঃশব্দ।
এই ছোট্ট জীবনে মায়া দিলে,
কিন্তু অনুভূতি কেড়ে নিলে কেন আল্লাহ?
কেন এমন হলো—
হাসি থাকে মুখে,
আর ভিতরে জমে থাকে শূন্যতা?
শেষ কোথায় জানি না,
তবু চলেই যাচ্ছি…
এভাবেই কেটে গেলো
কয়েকখানি বছর।
শেষমেশ তোমার কাছেই চাই—
হে রব,
একটু ভালো থাকা দাও,
একটু শান্তি দাও,
একটু হাসিখুশি জীবন দাও—
যে সুখের জন্য
অভাবে কেটে গেলো এতগুলো বছর।
মনের কথাগুলো
ফ্যামিলি, আত্মীয়, বন্ধুরাও
কখনো বুঝলো না—
তবু তুমি তো জানো, আল্লাহ…
তুমি তো জানো।
©somewhere in net ltd.