নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর মহাশয়

ফিরে যাচ্ছি জোছনার স্বাদ পরখ করতে

অভদ্র যাযাবর

ফিরে যাচ্ছি জোছনার স্বাদ পরখ করতে

অভদ্র যাযাবর › বিস্তারিত পোস্টঃ

ঈদ শুভেচ্ছা স্টাইল

১৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৬

#১



টিভি চ্যানেল স্টাইল: সকল দর্শক, ক্যাবল অপারেটর, বিজ্ঞাপনদাতা ও শুভানুদায়ীদের পবিত্র ঈদুল আযহার তিনদিন আগের শুভেচ্ছা| ঈদ মোবারক........ ঈদের তিনদিন আগের আমাদের বিশেষ অনুষ্ঠানসূচি: সকালে রান্নার অনুষ্ঠান গরু পরোটা, দুপুরে বিশেষ কাউন্টডাউন আর মাত্র তিনদিন, বিকেলে শিক্ষামূলক অনুষ্ঠান গরু কিনবেন যেভাবে| রাতে বিশেষ নাটক তিনদিন আগেই গরু কেনা| ঈদ অনুষ্ঠানমালায় আমাদের সাথেই থাকুন!



#২

লাইক ভিক্ষুক ফেসবুক পেজ স্টাইল: বন্দুরা ঈদ তো আসে গেলো| তোমাদের কি ভাবনা? ছবাইকে ছুবেছ্ছা| তোমরা যারা গরু তারা লাইক দাও, যারা ছাগল তারা কমেন্ট করো| আর যারা উট দুম্বা মহিষ বা অন্য কিছু তারা অবশ্যই অবশ্যই দ্রুত শেয়ার করো প্লিজ আর সবাইকে লাইক দিতে বলো| অণেক কস্ট করে বাণান সুদ্ধ করে পোস্ট লিখি| লাঈক না দিএ পেজ থেকে যাবে না কিন্তু|



#৩

লুক্স চুন্দ্রি স্টাইল: rastai goru dekhe ami to ettogula voy paisilam,goru tumi ettogula poca.eid a sobi moga kore goru kabo frnd tomadero eder dawat & keep watching me new bilboard in rastar upor.tattari watch koro frnd



#৪

ফেসবুকে ১৮+ পেজ স্টাইল: ফ্রেন্ড সানি লিউনকে খালি চোখে দেখতে না পাওয়া এই জন্মদিনের পোশাকে কেমন লাগছে| ফটোতে লাইক দিতে ভুলবে না ফ্রেন্ড| (8 minutes ago)



আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আরো একটি ঈদ করার সুযোগ দিচ্ছেন| সবাই কমেন্টে বলুন আলহামদুলিল্লাহ| যারা ঈদের নামায পড়তে চান তারা অবশ্যই লাইক দিয়ে তারপর কমেন্ট করুন| (Just now)



#৫



মুরাদ টাকলা স্টাইল: plc add me add me i am blok. vondora sobay kamon aco bal o aco, kutay aco, eid to asa gala. sobayk eid er subassa, eid upolocce ame sobr vondo hota cay sobr sate gugagug rakte cay.ar jonno sobi amk add koro r tomr vandu vandavik volo amk add korte ame 30 dnr blok.r he eid er din ku razakarer pussy cay bolo na kmon. add me add me plc add me i am blok. plc lik mi pst & foto iam blok!!!



#৬



মোবাইল অপারেটর স্টাইল: সকল গ্রাহকদের ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক| ঈদের বিশেষ কন্টেন্ট ডাউনলোড করতে লগইন করুন সবখাইয়াফালামুডটকম এ!

অনন্ত জলিলের কুরবানির গরুটি জবাই করার সময় যদি সেটি ধরতে চান তাহলে ডায়াল করুন স্টার ভাংগা ভাংগা স্টার চিচিং ফাক হ্যাশ!

আপনার প্রিয়জনকে গরু সম্পর্কিত গান উপহার দিতে চাইলে কল করুন এবড়ো থেবড়ো হাম্বা হাম্বা নাম্বারে!

আপনাদের ঈদকে আরো আনন্দময় করতে আমরা সবসময় আপনার মানে আপনার মানিব্যাগের পাশেই আছি| সকল গ্রাহককে আবারো ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক



#৭



রাজনৈতিক স্টাইল: বন্ধুগন আপনাদের নিশ্চই মনে আছে গত ঈদের আগের রাতে দেশের অধিকাংশ মানুষ আকাশে ঠিকমতো চাঁদ দেখতে পারে নি| কেননা তখন ক্ষমতায় ছিল আমাদের বিরোধী পক্ষের কেউ| তারা জনগনকে চাঁদ দেখাতে ব্যার্থ হয়েছে| অথচ এবার দেখুন ঈদের অনেক আগে থেকেই আকাশে বিশাল চাঁদ| এটি অবশ্যই আমাদের সরকারের অসাধারন এক সাফল্য| প্রতি ঈদে এরকম চাঁদ দেখতে চাঁইলে প্রতিবার আমাদের নির্বাচিত করে জনগনকে এরকম সেবা করার সুযোগ দিন| যারা যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদের ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক



#৮



পত্রিকা স্টাইল: সকল পাঠক, এজেন্ট, হকার বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ও শুভানুধায়ীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক!

ঈদ উপলক্ষে আপনারা পাচ্ছেন ৪০ পৃষ্ঠার বিশেষ ঈদ ম্যাগাজিন উপহার| যার ৩৮ পৃষ্ঠাতেই আপনারা দেখতে পাবেন অতি সুন্দর সুন্দর বিজ্ঞাপন| আর হ্যা কিছুদিন আপনি পত্রিকা পাবেন না| এই সুন্দর বিজ্ঞাপনগুলোই হোক অবসরের সঙ্গী



#৯



ফেসবুকে ফটো ট্যাগ স্টাইল: ফটো১.... *বন্ধুরা এটা আমাদের এবারের ঈদের গরু! ইউ এন্ড ৬৫ আদার ট্যাগ দিস ফটো|

ফটো২...... *সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক| ইউ এন্ড ৯৮ আদার ট্যাগ দিছ ফটো| তারপর শুধু একের পর এক কমেন্টের নটিফিকেশন আর নটিফিকেশন| তারপর আবার আরেকজনের ট্যাগ, আবারও শুধু নটিফিকেশন আর নঠিফিকেশন....



#১০



বকশিস স্টাইল:

রিকশাওয়ালা: মামা সব সময় তো এই ভাড়া দ্যান ঈদ উপলক্ষে এট্টু বকশিস দিবেন না



বুয়া: ঈদের ৩দিন আগেই কিন্তু বেতন আর বকশিসটা দিয়া দিয়েন



নাপিত:মামা ঈদের বকশিসটা

-কি কন এইটা!আপনি না খ্রীস্টান|

নাপিত: ধর্ম যার যার উৎসব সবার| এখন ঈদ পূজার বকশিস দ্যান পরে বড়দিনেরটা দিবেন



হকার: ভাতিজা বিল আর বকশিসটা



সবাইরে বকশিস শুভেচ্ছা দিয়া পকেট খালি বাস ভাড়া নাই| শেষমেষ মইওয়ালারে বকশিস শুভেচ্ছা দিয়া ট্রেনের ছাদই শেষ ভড়সা



*ট্রেনের ছাদ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা*

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.