নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর মহাশয়

ফিরে যাচ্ছি জোছনার স্বাদ পরখ করতে

অভদ্র যাযাবর

ফিরে যাচ্ছি জোছনার স্বাদ পরখ করতে

অভদ্র যাযাবর › বিস্তারিত পোস্টঃ

ফিরে যাচ্ছি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

আমি হিমু হতে আসিনি

চেয়েছিলাম মিসির আলির মতো

অসংখ্য রহস্যের মীমাংসা করতে।

পারিনি, মস্তিষ্কের শুশ্রূষা দরকার,

কিন্তু তা আর সম্ভব না। তাই ফিরে যাচ্ছি,

ফিরে যাচ্ছি ঠিকানাহীন রাজপথে।





আমি নারীকে ভালবাসতে চেয়েছিলাম

সুন্দরকে সুন্দর বলবো ভেবেছিলাম।

পারিনি, ভালোবাসা আমার জন্য

বড় বেশি বেমানান। তাই ফিরে যাচ্ছি,

ফিরে যাচ্ছি প্রেম ভালোবাসাহীন

কোনো অচেনা রাজ্যের সন্ধানে।





আমি জোছনায় স্নান করতে চাইনি

এসেছিলাম মানুষের চোখ দেখে

অনেক কিছু বলে দেবার জন্য।

পারিনি, সবাই আমার কাছে,

আজ বড় অচেনা। তাই ফিরে যাচ্ছি,

ফিরে যাচ্ছি জোছনার স্বাদ পরখ করতে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪১

এম এ কাশেম বলেছেন: হ্যাঁ,
ফিরে যাওয়াই ভাল
নিজস্ব জগতে............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.