| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বাঙ্গালীদের হিন্দী বলা !!!!! শিরোনাম -এর্ পোস্ট টি পড়ে আমার ও কিছু লিখতে ইচ্ছে হলো । আমাকে কিছু দিন নিউজিল্যান্ড থাকতে হয়েছিল, অন্য অনেক দেশের মতো সেখানেও ই ন্ডিয়ানদের দাপট দেখে মেজাজ খারাপ হয়ে যেতো । আমার বাসার কাছে যে গ্রোসারী শপ ছিল সেটার দেখভাল করতো একজন গুজরাটী মহিলা। আমি গেলেই আমার সাথে হিন্দীতে কথা শুরু করতো আর আমি প্রতিবারই বলতাম আমি হিন্দী বুঝি না ইংলিশ বলুন। সে চুপ হয়ে যেত এরপর ইং লিশ এ কথা বলতো।
ওরা আমাদের পাশের দেশ হয়ে বাংলা ভাষাকে পাত্তা দেয় না আমি কেনো ওদের ভাষায় কথা বলবো (এই ব্যাপারে আমি ভীষণ হিংসুটে ছিলাম )
ওখানে লেখাপড়া করতে গিয়ে একই কাহিনী !!!
ক্লাশ এ স্যার আমাকে প্রায়ই ই ন্ডিয়ান বলতো এবং আমি সাথে সাথে এর প্রতিবাদ করতাম , এটা নিয়ে ক্লাশ এর অনেকেই মজা করতো। সেমিস্টারের শেষের দিকে একদিন আবারো যখন স্যার আমাকে ইন্ডিয়ান বল্লেন আমি ক্ষেপে গিয়ে জোরে বল্লাম তোমাকে অনেকবার বলেছি আমি বাংলাদেশী স্যার থতমত খেয়ে গেলেন, স্যরি বললেন এবং আর কোন দিন এই ভুলটি করেন নি।
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫২
পারভীন রহমান বলেছেন: হুমম এটা সত্যি।
২|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৮
ডালটন বলেছেন: আমরা বাঙ্গালী। এই রিকোগনিশন পাবার জন্য গলার জোর নয়, কাজের জোরটাই বেশী জরুরী।
আমরা দেশে বসে দেশকে নিয়ে ভাবিনা। বিনা দ্বিধায় নিজের ব্যক্তি স্বার্থে পরদেশের সুযোগ সুবিধার দিকে আমরা হাত বাড়িয়ে দেই। আমর দেশের মেধাবীরা আজ বিদেশ গঠনে নিয়োজিত।
আমরা এখনও "মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই" এই নীতি আত্মস্থ করতে শিখিনি।
আমাদের এত বড় বড় কথা বলার সময় এখনও আসেনি। আমরা নিজেরাই নিজেদেরকে বিশ্বের দরবারে স্বকীয় জাতী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারিনি। দোষ ঐ স্যারের না, আমাদেরই।
কিছু মনে করবেন না তবে এসবই সত্যি।
৩|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: এই না হলে তুই আমার বন্ধু.............।
আমি ও ইন্ডিয়ান দের সাথে কখনো হিন্দী বলি না......কেউ বলতে চাইলে বলি তোমাদের তো একটা প্রদেশের মানুষ বাংলা বলে ,তোমরা
বলো না কেনো?(তোর মত হিংসুটে![]()
তবে হ্যা অনেক বেশী বয়সী কেউ( মা,বাবার মত) যারা অন্য কোন ভাষা জানে না,তাদের কে সাহায্য করি...
ভালো থাকিস.....
তোকে কদিন না দেখে ভাবছিলাম কেমন আছিস।
ভালোবাসা নিস।
৪|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৮
নিবিড় বলেছেন: আমি একটা ইন্ডিয়ান মালিকের দিকানে কাজ করেছি পার্টটাইম ।ওখানে আরি বাংলাদেশি ছিল।আমি গিয়েই বলে দিয়েছি হিন্দি বুঝি না বলতেও পারি না।
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৮
পারভীন রহমান বলেছেন: খুব ভাল করেছেন ![]()
৫|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২২
ঘাসফুল বলেছেন: আপনেরে সালাম ...
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৮
পারভীন রহমান বলেছেন: আপনেরে ওয়ালাইকুম আস সালাম
৬|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৫
যুক্তিবাদি বলেছেন: ডালটন বলেছেন: আমরা বাঙ্গালী। এই রিকোগনিশন পাবার জন্য গলার জোর নয়, কাজের জোরটাই বেশী জরুরী।
সহমত। তবে গলাবাজি ছাড়া আমাদের কিই বা আছে!! ফাকা কলসি বাজে বেশি।
তাছাড়া ভারতিয়রা এসব আচরণ করার অধিকার রাখে কারণ আমাদের দেশের জন্মই ওদের করুণায়।
৭|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: বাংলাদেশী শুনলেই ইন্ডিয়ান ছাত্রগুলা হিন্দি বলা শুরু করে দেয় । আমার এখানে যতগুলো ইন্ডিয়ান কথা বলতে আসছে হিন্দিতে , প্রথমেই মুখের উপর বলে দিছি আমি হিন্দি বুঝিনা হিন্দী বলতেও পারি না ।
একবার ধরাও খাইছি ... এক ইন্ডিয়ান একবার আমার রুমে এসে দেখে আমি কিশোর কুমারের হিন্দি গান শুনতাছি ![]()
তখন আমি ওরে বুঝায় বলছি .. দেখ আমি যদি হিন্দি বুঝি বা বলতে পারি তবে সেটা আমার ক্রেডিট, আমি আমার মাতৃভাষা বাদে যে কটা বিদেশি ভাষা জানি তার মধ্যে এটাও একটা, এর মানে তুমি কখনোই মনে কইরো না বাংলাদেশি মানেই হিন্দি বুঝতে বা বলতে বাধ্য বা তুমি ধরেই নিবা যে জানলেও আমি হিন্দিতে কথা বলবো তোমার সাথে ।
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫০
পারভীন রহমান বলেছেন: তুমি বলতে পারতে গানটা মেলোডিয়াস তাই শুনছিলে
৮|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৭
বিষাক্ত মানুষ বলেছেন: @যুক্তিবাদি ওরফে ফিরোজকামাল ওরফে পাকিজাত - ওফ যা
৯|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩১
রাশেদ বলেছেন: গ্রেট!
আমিও হিন্দি এড়াইয়া যাই। বিরক্তি লাগে খুব।
১০|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩২
অক্ষর বলেছেন: ওদের ভাব দেখে কেমন যেনো মনে হয়
হিন্দী না বল্লেও বুঝতে পারি কি বলতে চায়
কিন্তু কখনোই বলার চেষ্টা করি না, তাদের সাথে ইংলিশেই বলি
১১|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৪
ডালটন বলেছেন: @যুক্তিবাদি। এ কথাটা ঠিক ভাল শোনালনা। আমাদের দেশের জন্ম সময়ের প্রয়োজনে।
সমস্যাটা হল এ দেশের জন্ম মাত্র কিছুদিন হল। আবহমান কাল থেকে আমরা বিশ্বের কাছে পাক-ভারত উপমহাদেশের বাসিন্দা হাসেবেই পরিচিত। তাই আমাদের নিজেদের পরিচয় প্রতিষ্ঠিত করতে আরও পরিশ্রমের প্রয়োজন। সেই সাথে দরকার ব্রেইন ড্রেইন বন্ধ করা।
১২|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৫
সিটিজি৪বিডি বলেছেন: আমরা বাংলাদেশীরা মধ্যপ্রাচ্য আরো কষ্টে আছি। ইন্ডিয়ানদের কেই বলে না এই ইন্ডিয়ান কিন্ত আমাদেরকে সবাই বলে বাঙ্গালি তুম ইদের আও। আরো কথা ভাষায় যে ডাকে............. আর ইন্ডিয়ানরারো আমাদের কে তাদের অঙ্গ রাজ্যের মানূষ মনে করে। ক্রিকেট খেলায় বাংলাদেশে জিতলে তারা সহ্য করতে পারে না।
১৩|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৬
হুমায়ূন সাধু বলেছেন: ভাল লাগে শুনতে... এভাবেই, আমাদের ছেলেগুলা, দেশের ছেলেগুলা কিসু করতেসে, আরো অনেক কিসু করে দেখাবে... ভাল লাগে!!
১৪|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮
রাজর্ষী বলেছেন: Agreed with dulton.
১৫|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫১
রাজর্ষী বলেছেন: আমিও একই সমস্যায় পড়ছি ইন্ডিয়ানদের সাথে, আর একই রকম প্রতিক্রিয়া দেখাই। কিন্তু প্রবাসে ওদের সুসংহত অবস্থান দেখে খুবই রাগ ও হতাশা হয় আমরা কেন এদের চেয়ে ভাল করতে পারছিনা জাতি হিসাবে। তবে ডালটনের কথাই ঠিক।
১৬|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৩
রাগিব বলেছেন: আমার বিশ্ববিদ্যালয়ের কিছু কুলাঙ্গার বাঙালিকে দেখি, নিজের বিদ্যা জাহির করার জন্য পাকি / ভারতীয়দের সাথে হিন্দিতে কথা বলে। মাথায় রক্ত চড়ে যায় রীতিমত এদের ভণ্ডামী দেখলে ... এরাই আবার একুশে ফেব্রুয়ারির দিন ভেক ধরে।
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৫
পারভীন রহমান বলেছেন: ঠিক বলেছেন রাগিব ভাই.... এই শ্রেণীর লোক আমিও দেখেছি
১৭|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৫
ডালটন বলেছেন:
@ রাজর্ষী: আমার নামের বানান DALTON. ![]()
১৮|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০১
বেয়াকুফ বলেছেন: আমার এক্স রুমমেট এর কাজিন (মাইয়া) দেকতাম রুমমেটের ইন্ডিয়ান ফ্রেন্ডের লগে স্টাইল কইরা হিন্দি মারতো। পুলাগো ত্থিকা মাইয়ারা এই বেপারে এককাঠি সরেস...হিন্দি সিনেমা আর হিন্দি সিরিয়াল দেকতে দেকতে ইন্ডিয়ান অভিনেত্রিগো নকলে জামাকাপর পিন্দন আর হিন্দিতে বাতচিত এহন ডিজুস জামানার মাইয়াগুলা 'সফিস্টিকেসি' হিসাবে দেখে।
১৯|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬
আউটসাইডার বলেছেন: ঢাকা ওয়ারিয়র্সের পোলাপাইন দেখি সমানে হিন্দি কয়। ইন্ডিয়ানরা সাক্ষাৎকার দেয় ইংলিশে আর বাংলাদেশী গুলি দেয় হিন্দিতে, কেমন লাগে কন!!!
২০|
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৩
রাজা সরকার বলেছেন: বাংলা,হিন্দি,ইংরেজি নিয়ে বিষয়টা বেশ উপভোগ্য।আমরা যারা পশ্চিমবঙ্গবাসী সমস্যাটা আমাদেরও প্রায় একইরকম।তবে আমাদের সবারই সমস্যাটা প্রায় একইরকম এই কারণে যে আমরা সবাই হিন্দির চেয়ে ইংরেজি পছন্দ করি।কিন্তু এটা কি ভেবেছি যে ভাষাগতভাবে হিন্দির সঙ্গে আমাদের নৈকট্য ইংরেজির চেয়ে বেশি ?কারণ ইংরেজি বিদেশী,হিন্দি এই উপমহাদেশের ।অবশ্য এর অর্থ এই নয় যে এই কারণেই একজন বাংলাভাষী ইংরেজির বদলে হিন্দি বেছে নেবে।বেছে নেবার প্রশ্নে একটি সম্ন্পন্ন ভাষাজাতি হিসেবে বাংলাভাষীদের স্বাধীনতা প্রশ্নাতীত।আর এটাও ঠিক যে ভাষা একটা ঔপনিবেশিক অস্ত্র ।তা আমাদের সবসময় মনে রাখা দরকার।
প্রসঙ্গত পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের ক্ষেত্রে দেখা যায় যে বাংলা আর তাদের ক্ষেত্রে ততটা আত্মপরিচয় বা মর্যাদার বাহক নয়। ব্যতিক্রম আছে অবশ্যই।এখানে ভারতীয়ত্বের নামে তথাকথিত হিন্দিত্ব চাপানোর চেষ্টা চলে।সন্তানের দুধভাতের লাগি এখানে একে ইংরেজি দুয়ে হিন্দি তিনে দরিদ্র বাংলার সাধনায় রত বাবামায়েরা।
প্রসঙ্গত জানতে চাই যে বিদেশে দুই বাঙলার মানুষ মুখোমুখি হলে বাংলা বলেতো, নাকি----
২১|
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৬
রাফা বলেছেন: আপনার দেশপ্রেমে মুগ্ধ।আমাদের ভাষা আমাদেরকেই মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে হবে। /
আপনাকে আমার বাঙালী জাতীয়তাবাদী সালাম।
২২|
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৯
রাগিব বলেছেন: "প্রসঙ্গত জানতে চাই যে বিদেশে দুই বাঙলার মানুষ মুখোমুখি হলে বাংলা বলেতো, নাকি---- "
জ্বী, বাংলাতেই বলে। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে গিয়েছিলাম, আরেকজন গবেষককে দেখে মনে হলো বাঙালি, পদবী সাহা দেখে প্রায় নিশ্চিত, পরে গিয়ে বাংলাদেশ থেকে এসেছি পরিচয় দিতেই উনি বাংলাতে কথা শুরু করলেন, এর পর আধা ঘণ্টা ধরে আমরা দুই বাঙালি আশে পাশের সবাইকে ভুলে বিশাল আড্ডা দিলাম, আর নিউইয়র্কের বাংলাদেশী দোকানের মাছ ভাজার স্বাদ সম্পর্কে বিদগ্ধ আলোচনা করলাম। ![]()
২৩|
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০
মাহবুবুল আলম লীংকন বলেছেন:
আমরা দেশে আছি সাংস্কৃতিক আগ্রাসনে। বাংলা চ্যানেন ছাড়লে ঘরেই ধুন্ধুমার লেগে যায়।
২৪|
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৩
রাজর্ষী বলেছেন: @রাজা সরকার..."আর ভাষা যদি একটি ঔপনিবেশিক অস্ত্র"ই হয় তবে ইংরেজীর পর আর কোন লোকাল ঔপনিবেশিকতা যেন আমাদের উপর শকুনের ছায়া না ফেলে তার জন্য আমরা বাংগালীরা লড়াই করে যাব। কারন আমরা এই ভাষাটা নিয়ে গর্ব করি যদিও আমাদের বলিউড নাই এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। আর আমরা জানি তামিলদের মত চেষ্টা থাকলে ঐ হিন্দি ঢুকতে পারবে না। আমরা পাকিদের অস্ত্রে জোরে ভাষা প্রতিষ্ঠার চেষ্টা রুখে দিয়েছিলাম কিন্তু।
যখন নতুন তখনে আফিসে বসে একদিন সেলফোনে এক বন্ধুর সাথে কথা হচ্ছিলো, আমি তো ইছামত মহল্লার টিপিকাল গালিগালাজ সহ কথা বলছিলাম কারন আমি জানি যে আশে পাশে কেউ বাংলা জানেনা।একটু পরে সুপ (সুপ্রতিম) এসে বললো যে, "তুমি বাংলা বলচিলে, আমি কোলকাতার ছেলে" আমি তো পুরা টাশকি। যাই হোক অনেক খুশি হইসিলাম তখন।
২৫|
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৫
রাজর্ষী বলেছেন: সরি ডালটন । আচ্ছা ডালটন মানে কি?
২৬|
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
এই সমস্যাটা আসলে আমাদের নিজেদের । কিছু বেকুব আছে হিন্দি বলতে পারাটারে বিরাট কিছু মনে করে । আর আগ বাড়ায়া নিজেরে জাহির করতে গিয়া হিন্দি বলে । যেমন, আইসিএল-এর বাংলাদেশী বেকুবগুলা । মিডিয়ার সামনে হিন্দি বলতে পাইরা এরা আনন্দিত বইলা মনে হয় । নিজের ভাষার প্রতি দেশের প্রতি যে এরা কি পরিমাণ অসচেতন, এই একটা ছোট্ট উদাহরণে বুঝা যায় ।
পোস্টটি ভালো লেগেছে । এরকম মুখের উপর জবাব দিতে পারলে হিন্দিরা আর হিন্দি বলতে আগায়া আসতো না । আমার নিজের এরকম মজার অভিজ্ঞতা আছে ।
আপনাকে ধন্যবাদ ।
২৭|
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১০
সাইবেরিয়ান কোকিল বলেছেন: আমার অভিজ্ঞতা খুবই খারাপ। দুই সপ্তাহ আগে বিশ্ববিদ্যালয়ে মালটি কালচারাল কোর্স ছিল। আমি, পাকিস্তানী, ভারতী, ইরানী, তুরস্ক সহ আরও কয়েক দেশের ছেলে ছিল। পাকি আমারে বলে আমি উর্দু বুঝি কিনা, আমি বলছি বুঝি না। সে খুবই অবাক।
সে নাকি যত বাংলাদেশী দেখছে সবাই উর্দু বলতে পারে। পরে দুই বাংলাদেশী ভাই এর সাথে পরিচ করায় দিল, যারা তার সাথে উর্দুতে কথা বলে। আমি তাদের বললাম , পাকিস্তানীদের সাথে কেন উর্দুতে বলেন। বলে- তারা উর্দু প্রেফার করে। হায়রে আত্নবিস্মৃত জাতি, নিজের সম্মান নিজেই রাখতে জানে না।
২৮|
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১৩
সাইবেরিয়ান কোকিল বলেছেন: কিছু বেকুব আছে হিন্দি বলতে পারাটারে বিরাট কিছু মনে করে । ++
খুবই সত্যি কথা।
২৯|
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৮
ফারহান দাউদ বলেছেন: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
এই সমস্যাটা আসলে আমাদের নিজেদের । কিছু বেকুব আছে হিন্দি বলতে পারাটারে বিরাট কিছু মনে করে । আর আগ বাড়ায়া নিজেরে জাহির করতে গিয়া হিন্দি বলে ।
৩০|
১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০১
জিসান শা ইকরাম বলেছেন:
আমরা কিছু লোক আবার উর্দু পছন্দ করি। বিভিন্ন ওয়াজ মাহফিলে গেলে- এটা বুঝা যা্য়
তুমি উর্দু পছন্দ করোনাতো আবার ?
ভালো লাগলো, বাংলার পক্ষে তোমার জোড়াল অবস্থান।
+
৩১|
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬
জানা বলেছেন: অনেক পুরনো পোস্টটা নতুন করে পড়তে ভাল লাগলো আপু। ভাল লাগলো এই প্ল্যাটফর্ম থেকে কারণে অকারণে হারিয়ে যাওয়া অনেক পুরনো বন্ধুদের দেখে। আশা করি সবাই যে যার জায়গায় ভাল আছেন।
দেশ, ভাষা, জাতিয় পরিচয় এবং ধর্ম নিয়ে আমি যে কতবার কত ঝামেলায় পড়েছি আবার ঝামেলা বাধিয়েছি
(এ বিষয়ে কোন ছাড় নেই ) তার হিসেব নেই। কোনটা ছেড়ে কোনটা বলবো।
একবার ঢাকায় এক কলিগের বাসায় দাওয়াতে গিয়ে দেখি তার বিশ্ববিদ্যালয় শিক্ষক মা, ব্যবসায়ী বাবা এবং বড় ভায়ের ডাক্তার স্ত্রী একে অন্যে সাথে বাংলা, ইংরেজী এবং উর্দুতে কথাবার্তা বলছেন। ভাবলাম, আমাদের দেশেতো এখন এক শ্রেনীর শিক্ষিত পরিবারে ইংরেজীকে প্রাধান্য দিতে চেয়ে মাতৃভাষার পিন্ডি চটকে একাকার করে গর্ববোধ করেন জানি কিন্তু এখানে আবার উর্দু ঢুকে পড়লো কিভাবে! কথায় কথায় জানতে পারি যে, তাদের পরিবারে উর্দু বলার চর্চা খুব যত্নের হয় এবং তাঁরা মনে করেন উর্দু বলা সম্ভ্রান্ত পরিবারের বৈশিষ্ট্য!!!! দুঃখে বেদনায় আমার খাওয়া মাথায় উঠলো।
বুদাপেস্টে সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময় এক আইরিশ সহপাঠী আমাকে পরপর তিনদিন পাকিস্তানী বলায় (আমি তাকে বারবার সংশোধন করার পরেও) আমার মাথায় আগুন ধরে গেল। আমি কান্ডজ্ঞান হারাবার মানুষ না। তারপরেও শক্ত হাতে সজোরে তার কাঁধ ধরে প্রচন্ড এক ঝাঁকি দিয়ে তর্জনী তার চোখের সামনে নিয়ে সাবধান করে দিলাম। হুলুস্থুল পড়ে গিয়েছিল।
এমন কত কী যে ঘটে! রেডিও জকি বলে যে শিল্পী (!!)রা আছেন, তাদের বাংলা শুনেছো? না শুনে থাকলে শুনতে যাওয়ার আগে একবার হার্টটা পরীক্ষা করিয়ে নিও নইলে বিপদ হয়ে যাবে। এইরকম বিচিত্র উচ্চারণ এবং ভঙ্গিতে বাংলা বলা ছেলেমেয়েগুলোকে নির্দিষ্ট কোন বিষয়ে এক কলম ইংরেজী লিখতে বলো, ফলাফল দেখে তোমার হৃদয়ে রক্তক্ষরণ হবে। আচ্ছা, তাহলে বাংলাতেই না হয় লিখুক, ফলাফল তোমার হার্ট ফেইলিওর নিশ্চিত।
ভাল থেকো আপু।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৬
এস্কিমো বলেছেন: ভারতীয়রা ইচ্ছা করেই এইটা করে। তবে ওদের বলবেন ভারতের বিরাট অংশের মানুষ হিন্দি জানে না।