| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই দিনের জন্যে মঙ্গলবার কিশোরগঞ্জ যাচ্ছি। বাজিতপুর আর সদরে কাজ আছে। ঐখানে ভাল মানের হোটেল/ গেস্ট হাউজ এর নাম প্রয়োজন। কিশোরগঞ্জের কেউ গিয়ে থাকলে আওয়াজ দিয়েন। বি-আর-টিসি কি সার্ভিস দেয়? আর দর্শনীয় স্থানের ২/৪ টা নাম দিলে বড়ই উপকৃত হইতাম।
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
পাস্ট পারফেক্ট বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২|
৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:৪১
সাংবাদিকতার ছাত্র বলেছেন: পারলে একটু হাওরের দিকে যাবার চেষ্টা করেন। বাজিতপুর থেকে নিকলী হাওর ৩০ মিনিটের রাস্তা। থাকতে হবে কিশোরগঞ্জ টাউনে। সপ্তডিঙা ভালো একটি হোটেল। নাম্বার-০১৭২৪২৪৫১৫৫। হ্যাভ এ সেফ ট্রিপ।
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১২
পাস্ট পারফেক্ট বলেছেন: ধন্যবাদ
৩|
২২ শে জুন, ২০১৩ রাত ১০:১২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনে তো দেখি এলাকার মানুষ.........
২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৩
পাস্ট পারফেক্ট বলেছেন: আমি কিশোরগঞ্জের নারে ভাই। একটা কাজে বেড়াইতে গেছিলাম।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:১২
জাহান শাহ বলেছেন: বাজিতপুরে কোন রেষ্ট হাউজ পাবেন না। আপনাকে রাতে থাকতে হবে কিশোরগঞ্জ এ । যতি বাজিতপুরে থাকতেই হয় তাহলে সরকারী ডাকবাংলো ব্যবহার করতে পারেন। কিশোরগঞ্জে ভাল মানের রেষ্ট হাউজ পাবেন। হোটেল মোবারক, হোটেল প্রিন্স এছাড়াও বর্তমানে আরো ভালো মানের হোট্ল থাকতে পারে। কিশোরগঞ্জ এ যাবার জন্য আপনাকে বিআরটিসি অথবা যাতায়ত বা অনন্যা পরিবহনে যেতে হবে। তবে ট্রেনেও যাতায়ত করা যায়। বিআরটিসি মহাখালী বাসস্টেন্ড এবং যাতায়ত ও অন্যান্যা গোলাপবাগ বাসস্টেন্ড হতে ছেড়ে যায় প্রতি আধা ঘন্ট পরপর। তবে এসিতে যেতে চাইলে বিআরটিসির বিকল্প নেই।
কিশোরগঞ্জ এর উল্লেখযোগ্য স্থান এর মধ্যে আপনি বাজিতপুরের ভাগলপুর মেডিকেল অবশ্যই ঘুরে আসবেন। তাছাড়া কটিয়াদী এর মসুয়াতে রয়েছে উপমহাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক সত্যজিৎ রায়ের স্নৃতি বিজরীত বাড়ী। বাজতিপুর থেকে আসার সময় কুলিয়ারচর থেকে টাটকা এবং জেন্ত মাছ নিয়ে আসতে পারেন।