নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

পাভেল০৮১

পাভেল০৮১ › বিস্তারিত পোস্টঃ

সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত ঃ ভাবমূর্তির নিরপেক্ষ ব্যাবচ্ছেদ

২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৩

ম্যালা টাকাপয়সা খরচ করে জাতীয় সংগীত গাওয়া হল। কেউ বললেন স্টান্টবাজি আবার কেউ চেতনা নামক অসংজ্ঞায়িত অনুভূতিতে ধার দিতে পেরে আহ্লাদে আটখানা। যাই হোক, উদ্দেশ্য তো ছিল ভাবমূর্তির উন্নয়ন। সেটা কতটুকু বাড়বাড়ন্তে গেল দেখার জন্য Bangladesh লিখে Google Image এ search দিলাম। প্রশ্ন করতে পারেন Google কেন। কারন যার বাংলাদেশ সম্পর্কে খুব বেশি ধারনা নাই সেতো মোটাদাগে একটা চিত্র পাবার জন্য Google এর ই দারস্ত হবে। যা পেলাম তার সারবস্তু নিচে দেয়া গেলঃ



প্রথমে ইতিবাচক সব ছবিঃ







ইতিবাচকতার মধ্যে আছে সামরিক বাহীনির আধুনিকায়ন, বৃহত্তম মানব পতাকা, ক্রিকেটে সাফল্য, শ্রমজিবী মানুষের কাঁধে কাঁধ মিলিয়া কাজ করবার চিত্র। একটু খেয়াল করে দেখুন এদের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ইতি বাচকতা প্রকাশ করে? উতপাদনশীলতা নয় কি?



এবার নেতিবাচকঃ







নেতিবাচকতার মধ্যে আছে রাজনৈতিক অস্থিতিশীলতা, পরিবেশ দূষন আর সামরিক হস্তক্ষেপ, পতঙ্গের মতোন শ্রমজিবী মানুষের মৃত্যু। যার সারমর্ম দাঁড়ায় আমাদের আরো বহুদূরের পথ বাকি। সে পথের প্রতিকূলতা কিভাবে কাটিয়ে ওঠা যায় তার চিন্তা না করে কোটি কোটি টাকা খরচ করে সত্যিকারের অর্জন কতটুকুন হয় ভেবে দেখার অবকাশ আছে বৈকি।



বাংলাদেশের সত্যিকারের ভাবমূর্তি সেদিনই উন্নত বলা যাবে যেদিন Google এ বাংলাদেশের খোঁজ করলে নেতিবাচক কিছু খুঁজে পাওয়া যাবে না। নিতান্তই ব্যাক্তিগত মতামত। সবার সাথে শেয়ার করতে ইচ্ছা করল তাই করলাম।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৮

মদন বলেছেন: সামান্য রেকর্ড করার জন্য যখন পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয় এর থেকে হাস্যকর কিছু হতে পারে না।

কাজটি যদি মোবাইল অপারেটর বা কোনো প্রতিষ্ঠান করতো তবুও মানা যায়।

জনগন নিয়ে সরকারীভাবে রেকর্ড করতে চাইলে ইন্ডিয়া বা চীনের সাথে আর কে পারবে?

তবুও জাতীয় সংগীত আমাদের আবেগের জিনিস। খেয়াল রাখতে হবে বেশি আবেগ দেখাতে গিয়ে বিষয়টিকে আমরা তিতা না ফেলি। যেমন আগের টার্মে বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধুর স্বপ্ন। এই দুটি শব্দ শুনতে শনতে কান ঝালাপালা হয়ে গেছিলো। যা একসময় বিরক্তিকর পর্যায়ে চলে গিয়েছিলো।

অতিরিক্ত সব কিছুই খারাপ।

২| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৩

আগুনে পাখি বলেছেন: কোন এক পক্ষ "মুক্তিযুদ্ধ" আর "চেতনা" এই দুটো শব্দের যথেচ্ছ প্রয়োগ করে সবার সামনে একে হাস্যকর করে তুলেছে।

মহান মুক্তিযুদ্ধকে হাস্যকর করে তুললে এদেশের ভাবমূর্তি বাড়বে না, বরং আমরাই মূর্তির মত দাঁড়িয়ে অন্যদের তামাশা দেখব :/ :/ :/

৩| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১৬

ঢাকাবাসী বলেছেন: চেতনার লাইগাই তো বাইচা আসি। চেতনাকে জিয়ায়া রাখতে হপে!

৪| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪০

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আপনার অনুসন্দ্ধান আসল চিত্র প্রকাশ করেছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.