নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

শ্রমিক

০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৮

আমি পুষ্পমঞ্জুরিতে বকুল-কুসুম ছোঁয়া কবি না,
আমি জীবন দেখে এসেছি, আমি বুলেট ছোঁয়া প্রেমিক।

আমার প্রেম বাগানে ছিলো অস্ত্র, ক্ষুধা, দারিদ্র
আমি পূর্ণিমার রাতে ঝলসানো রুটি খেয়ে, দিনপারি দিয়েছি
আমি মধুবনে শিষ দেওয়া কবি না
আমি গালি দেওয়া প্রেমিক
চাঁদের রূপ নয়, আমি দাগ দেখে এসেছি।

চারিদিকে সারি সারি সাজানো কবিতার বই
আমি উননে লাকড়ির অভাব দেখে এসেছি।

পরশ্রীকাতরতার আসামি কেষ্ট কবি নয়
আমি প্যারাসাইটের মত কীট থেকে এসেছি
আমি জেনে এসেছি- পেটের ক্ষুধা পূর্ণ হলেই
চ্যাটের ক্ষুধার সৃষ্টি হয়।
আমি চ্যাটের ও পেটের অভাব দেখে এসেছি।
আমি দেখে এসেছি কী কাতরায়
পেটের ক্ষুধা মেটায় চ্যাটের শরীর।

আমি বিরহ বাসরের রবি কবি নয়
আমি হাতুড়ি পেটা শ্রমিক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.