| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাজী-পোলা
চেষ্টাই আছি........

এমন করে কাঁদো কেন- সখি
কেঁদে কী আর হবে
চাইলে-ই যারে যায় না পাওয়া
সে তো রবেই দূরে।
এমন করে কাঁদছো কেনো
কেঁদে কী আর হবে,
চাইলে-ই যারে যায় না পাওয়া
সে তো রবেই দূরে।
দু:খ কেন পাচ্ছো- সখি
দু:খ কীসের তরে
যাহার লাগি ভাসালো চোখ
তাহার কী'বা ভাসে?
ভাঙ্গলো যে স্বপ্ন চোখ
ভাঙ্গোলো চোখের স্বপ্ন
অজ্রস জল রাশিই
দুখিনি চোখের জনম দু:খ।
কষ্ট রাখো বুকের মাঝে- সখি
কষ্ট কি সে পায়?
বুকের দহন মিটবে কবে
বুকটা যে জ্বলে যায়।
ভেতর জুড়ে তুষের আগুন
বুকটা পুড়ে ছাই।
ওষ্ঠাধর নামটা এলে
ওষ্ঠও পুড়ে যায়।
কাহার আশায় স্বর্গ গড়ো
কাহার লাগি বাধো ঘর
যারেই আপন করলে তুমি
সে তো তোমার রইল পর।
পরের জমি পরের বর
মিথ্যে কেন টানো
নিজের ভুলেই পুড়লে তুমি
কপাল দোষে মরো।
("গন্ধম" নামে একটা গল্পের জন্য এটা লিখছিলাম, কিন্তু গল্পটাই আর লেখা হচ্ছে না
©somewhere in net ltd.