নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি আমার কেন পাখির মতো মন----------

সাইদুল পবন

সাইদুল পবন › বিস্তারিত পোস্টঃ

আলো আঁধারের মাঝে

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

আমি যাই জোনাক পোকার পিছে পিছে

জোনাকি পালায়।

মিছে মিছে সময়ের ক্ষয়,

যাবতীয় অপচয়,

রোদন অরণ্যে,

অপরাহ্নে আর অবশেষে

বড় অভিমান হয় জীবনের।

আমি ঢের হাসি অচেনা হাসি

অচেনাইতো, নতুবা বলা যায়

সেতো হায় অজানা কারুর মতো।

আহা বড্ড তার দাবী

আমি ভাবি, ঠিক যেন আপনার মতো

তার অবিরত অভিমান।

আমি ছোট প্রাণ হাপিয়ে উঠি

অচেনার সাথে

জানো তো আনাড়ি বরাবর।

খেলা অতপর শেষ হয়।

ঠোটে বিদ্রূপ নিয়ে জোনাকি তখন

অন্যরাতে, অন্য পৃথিবীতে,

নেভে জ্বলে, জ্বলে নেভে।

কি ভেবে আমার খোলস তখনও

লুকোচুরি খেলে ভোরের বাতাসে,

মন পড়ে থাকে

অন্য পৃথিবীতে, অন্যরাতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.