নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচেনা সুর

অচেনা সুর › বিস্তারিত পোস্টঃ

সাভার নিয়ে আমাদের রাজনীতি ও অতিবিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য ।

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮



সাভার প্রসঙ্গে দেশের বর্তমান রাজনীতির কিছু দিক তুলে ধরলাম......



১। খালেদা জিয়া কিছুদিন আগে বগুড়া এক সমাবেশে বলেছিলেন যে,"সেনাবাহিনী সময় মতো দায়িত্ব পালন করবে " তার মানে সেনাবাহিনীর প্রতি তার এইটুকু বিশ্বাস আছে যে তারা দায়িত্ব পালনে গাফিলতি করে না । আর এখন সভার প্রসঙ্গে তিনি এবং তার দল বলল যে পুলিশ,সেনাবাহিনী তথা সরকার কেউই নাকি ঠিক মত দায়িত্ব পালন করছে না । এখানে খালেদা জিয়া সময় মত শব্দটা দিয়ে কি বুঝাতে চেয়েছেন তা আমি বুঝতেছি না ।



২। খালেদা জিয়া তথা তার দল বিএনপির সরকারের প্রতি দাবি সাভারে নিহত প্রতি শ্রমিককে ২০ লাখ টাকা করে দিতে হবে অথচ দুর্ঘটনার দিন খালেদাজিয়া এবং বিএনপির হরতাল প্রত্যাহারের ঘোষনা দিতে সময় লেগেছে প্রায় সাত ঘন্টা । মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ।



৩। সাভার প্রসঙ্গে হেফাজত এবং তাদের নেতারা বলেছেন যে এটা আল্লাহর গজব । বলেছেন " এই সরকারের উপর আল্লাহর গজব শুরু হয়ে গেছে "। "বেয়াদবির ফল" আবার তারাই বলছেন সেনাবাহিনী তথা সরকারি সংস্থা গুলো অত্যন্ত ধীর গতিতে কাজ করছে।



৪। হেফাজতের আমীর গতকাল বললেন ক্ষমতা দখল আমাদের উদ্দেশ্য নয় কিন্তু একই দিনে হেফাজতের ঢাকা মহানগরীর আহবায়ক বলেলন দাবি না মানলে সরাকার পতনের আন্দোলন ।



৫। হেফাজত নারীদের বলেছিল ২৭শে এপ্রিল সমাবেশে না গিয়ে নফল রোজা রাখতে আল্লাহর কাছে নাস্তিকদের জন্য বিচার প্রার্থনা করতে । কিন্তু তার কি করেছিল ৬ই এপ্রিল ??? সাভারের জন্য ২৭শে এপ্রিলের নারী সমাবেশ পেছানো হয় কিন্তু হেফাজতের সকল সমাবেশ ঠিক সময়েই হচ্ছে ,হবে বাংলাদেশ শেষ হয়ে গেলেও হবে । কেননা ওরা হেফাজতের সমর্থক না ওরা গার্মেণ্টস শ্রমিক, ওরা নারী ।



৬। এই মুহুর্তে অনেকেই সরকারের সমালোচনা করছেন বাংলাদেশে এটা নতুন কিছু না কিন্তু আমার প্রশ্ন হলো যারা সমালোচনা করছেন তারা সাভারের জন্য কি করেছেন । হেফাজত,বিএনপি কিংবা শিবিরের পক্ষ থেকে কয়টা টিম সাভারে গিয়েছে পীড়িত মানুষ গুলোকে সাহায্য করতে ??? আপনি কি করেছেন তাদের জন্য ???



৭। আজ যারা এই মুহুর্তে এখনকার হট সাবজেক্ট মখা আলমগীরকে নিয়ে বিতর্কে মেতে আছেন তাদের বলছি বদরুজ্জা চোধুরী, রুহী সাহেব, এম কে আনোয়াররা কি বলেছেন সেই দিকেও একটু দৃষ্টি দিন । ওনাদের বক্তব্য কিন্তু এর চেয়েও মজাদার ,যেখানে বলা হয়েছে পুরা ব্যাপার টাই অলোকিক বিল্ডিং টাচ করার কোন প্রয়োজনই হয় নাই । এই কারনেই বলছি কেননা সামনে কিন্তু এরাই দেশ চালাবে ।



৮। কেউ কেউ আজ রাজপথে সাভার সাভার বলে গাড়ি ভাঙছে ,পোড়াচ্ছে কিন্তু সাভার গিয়ে একটু সাহায্য করার কথা তাদের মাথায় আসছে না । এরাও কিন্তু আমাদের কাছে বাহবা পাচ্ছে ।



এই রকম লিখলে হয়তো লেখা কখনই শেষ হবে না । কিন্তু যারা মানুষ যাদের জ্ঞান আছে তাদের জন্য এগুলোই যথেষ্ট বলে আমি মনে করি । কেননা আমরাই বিশ্বের সবচেয়ে বেশি রাজনৈতিক জ্ঞান সমৃদ্ধ জাতি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.