নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির টানাটানি

২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪০


শহীদুল ইসলাম প্রামানিক

রাজনীতিতে দুই মেরু আজ
একটা রাজাকার
আরেকটা হলো মুক্তিযোদ্ধা
সঙ্গে স্বৈরাচার।

তুলসী ধোয়া নয় রে কেহ
তবুও যুগ যুগ ধরে
দুইটি মেরুর ফ্যাসাদ লেগে
যাচ্ছে অনেক মরে।

হচ্ছে ধ্বংস দেশ, জনতা
দেশের ভবিষ্যত
আমজনতা মাইনকা চিপায়
পাচ্ছে না তো পথ।

মিথ্যা বুলি রাজনীতিকদের
গণতন্ত্রের জন্যে
কেউবা বলে দেশের রক্ষক
কেউবা মানস কন্যে।

দেশ প্রেম যে নাইরে তাদের
সিংহাসনটাই লক্ষ্য
একই স্বার্থে দ্বন্দ ফ্যাসাদ
করছে যে দুই পক্ষ।

কেউবা চিল্লায় পদের লোভে
কেউবা অর্থের লোভে
আমজনতার নাই ক্ষমতা
ফুঁসছে শুধু ক্ষোভে।

রচনা কাল ঃ ২০১৩ইং
সেগুন বাগিচা

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:









ক্ষোভে চটে আমজনতা
দিচ্ছে ভারী কান্না,
খালি হাড়ি, উনুনে বসিয়ে
হয় না কিছু রান্না।

ক্ষিধে পেটে শিশু সব
ফেলফেল করে চেয়ে,
অন্ন জোটাতে, অশ্রু গড়ায়
মায়েদের চোখ বেয়ে।

বাবারা যবে কর্ম হাটে
খালি হাতে ফেরে,
এভাবেই যাচ্ছে দিনকাল
'রাজনীতি' ফাঁদের ভিড়ে।

২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:১১

প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ মন্তব্য, বাস্তবতার ভিত্তিতে চমৎকার হয়েছে।

২| ২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মিথ্যা বুলি রাজনীতিকদের
গণতন্ত্রের জন্যে

...................................................
মায়া কান্না চারিদিকে
আমজনতা কোথায় যাবে,
মবের জোয়ার চলছে আবার
গড়বে তারা টাকার পাহাড়;
দেখছি আমি, দেখছ তুমি
আর কতদিন থাকবে চুপ ?

২৮ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ সুন্দর ছন্দ মন্তব্যর জন্য

৩| ২৮ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১৬

বাকপ্রবাস বলেছেন: গণভোটে হ্যাঁ
আর কিচ্ছু চাইনা

২৮ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪৫

প্রামানিক বলেছেন: পয়সা ছাড়াই এক জোট
সবাই দিবেন হ্যাঁ ভোট

৪| ২৮ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: আমজনতা ক্ষেপে উঠলে, সর্বনাশ হয়ে যাবে।

০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৯

প্রামানিক বলেছেন: আমজনতাই তো ক্ষমতার উৎস

৫| ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: শিক্ষার উন্নয়নের আগে আর কোন উন্নয়ন চাই না। ক্র্যাশ প্রোগ্রামের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সঠিক শিক্ষা কার্যক্রম চালু করা হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
মানুষের জীবনের আসল শিক্ষাটা শুরু হয় আপন পরিবার থেকে। তাই নৈ্তিক মূল্যবোধ, সত্যতা ও সততার সাথে শিশুদের চরিত্র গঠনের শিক্ষাটা পরিবার থেকেই শুরু করতে হবে।

৬| ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৫১

প্রামানিক বলেছেন: ভাই আমরাও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই লেখাপড়া শিখেছি কিন্তু শিক্ষার এতো অবনতি হবে এটা কখনো কল্পনাও করি নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.