| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার ঘরে দু'মিনিট আটকে থাকতে কেমন লাগে ?
দু'মিনিট কি নিঃশাস বন্ধ রেখে থাকা যায় ?
দুটো হাত যদি আর নাই থাকে, অথবা দু'টো পা ?
বেচে থাকার আর্তনাদ অনেক, অনেক!!
এক দিন যদি নীল আকাশটা না দেখতে পাই ?
এক দিন যদি প্রিয় মুখ গুলোকে না কাছে পাই ?
একটি দিনই তো, পারব কি ?
কংক্রিট গুলো আজ হার মেনেছে ওদের কাছে,
খেটে খাওয়া পেশীর জোর এখনও হয়নি শেষ !
ওরাই আমাদের আগামী, ওরাই আমার দেশ !!!
©somewhere in net ltd.