নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লড়াই, হ্যাঁ লড়াই। যা আমাকে একলা লড়তে হয়। আমার সঙ্গে আমার লড়াই, নিজের সঙ্গে নিজের। আমার সকল বিশ্বাসের সঙ্গে অবিশ্বাসের লড়াই এবং প্রতিজ্ঞা পূরণের লড়াই। মাথা নত করি না আমি, করব না কখনও। এ আমার এক একক স্বত্তা।

তারিকুজ্জামান প্রিন্স

ভাবনা কাহারে বলে…..... ভাবনা জুড়ে খেলা করে আমার পেশা এবং নেশা। পেশায় আমি একজন “প্রফেশনাল সেলসম্যান”। বিক্রয় আমার পেশা। ভাবনার অনেকখানি জায়গা জুড়ে থাকে বিক্রয় এবং বিক্রয় কারিশমা। বিক্রয় পেশাকে কিভাবে আরো গতিময় এবং কৌশলী করে তোলা যায়, এই ভাবনায় কেঁটে যায় আমার অনেকটা সময়। এই ভাবনা থেকে ‘সেলস্ ক্যারিয়ার’ নিয়ে কাজ করি। ক্যারিয়ার ডেভলমেন্ট আমার প্রিয় একটি বিষয়। এই বিষয় নিয়ে একটু-আধটু লেখালেখি করি। পেশাগত জায়গায় কাজ করতে করতে মাঝে মাঝে খুব ক্লান্ত হয় যাই। ক্লান্তি আমার উপর এমনভাবে চেপে বসে যে নেশা না করে পারি না। একটুখানি নেশা আমার সকল ক্লান্তি দুর করে নিয়ে যায় আমায় স্বর্গ রাজ্যে। শিহরিত হয় মন, শরীর। চঞ্চলা হরিণী হয়ে উদ্ভ্রান্তের মতো শুধুই ঘুরে বেড়াই পথে প্রান্তরে। ক্যামেরায় তুলে আনি আমার চোখ আটকে যাওয়া প্রকৃতির অপরুপ সৌন্দর্য। হ্যাঁ, ঘুরে বেড়ানো এবং ফটোগ্রাফি আমার নেশা। আমার নেশা আমার পেশাকে উদ্দামী করে তোলে। ডায়রি লেখার মতো নেশার মধ্যে হঠাৎ করে লিখে ফেলি আমার ভ্রমন অনুভুতি।

তারিকুজ্জামান প্রিন্স › বিস্তারিত পোস্টঃ

ভিজিট নড়াইল....

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

নড়াইল ভিজিট করেছেন কেউ?

না করে থাকলে ঘুরে আসতে পারেন নড়াইল থেকে। দেখতে পাবেন নড়াইল জমিদার বাড়ীর অবশিষ্ট অংশ। চিত্রা নদীর পাড়ে জমিদারদের ব্যবহৃত বাঁধা ঘাট, কাচারীঘর যা এখন ১৮৮৬ প্রতিষ্ঠিত নড়াইল ভিক্টোরিয়া কলেজের অংশ। ঘুরে আসতে পারবেন বিশ্ব বিখ্যাত চিত্র শিল্পি এস এম সুলতানের বাড়ী, চারণ কবি বিজয় সরকারের বাড়ী, বীরশ্রেষ্ট নূর মহম্মদের বাড়ী।

থাকতে পারবেন অনুরিমা রিসোর্টে, গল্ফ খেলার প্রাকটিস থাকলে নেমে পড়তে পারবেন সঙ্গী নিয়ে।

ঘুরে বেড়ানোর জন্য সবচেয়ে আকর্ষনীয় জায়গা হচ্ছে চিত্রা-নবগঙ্গা নদী। পুরো একটা দিন রিজার্ভ রাখবেন নদীতে ঘুরে বেড়াতে। এখানে ইন্জিন চালিত নৌকা ভাড়া পাওয়া যায়। নদীর দুই ধারে শুধু সবুজ গাছ আর গাছ। গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা আঁকা-বাঁকা নদী, সবুজে ভরা নদীর তীর আর সচ্ছ নীল পানি, শান্ত জলরাশি মন ভরে দেবে প্রকৃতির নির্মল আনন্দে। গভীর নীল পানি দেখতে হলে আপনাকে নবগঙ্গা নদীতে আসতে হবে। নবগঙ্গার শান্ত সচ্ছ নীল পানি দেখে মনে হবে আপনি আয়নায় মুখ দেখছেন।

বিঃদ্রঃ - ছবিটি নবগঙ্গা নদীর, মিঠাপুর গ্রাম থেকে তোলা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.