| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমোরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের পড়াশোনার মান বিশ্বের মধ্যে অন্যতম যা কম বেশী সবাই জানেন। ইদানিং আমেরিকায় স্টুডেন্ট ভিসা কিছুটা সহজ করেছে যার ফলে অনেকেই স্বপ্ন দেখছেন যুক্তরাষ্ট্রের একটা ডিগ্রী অর্জন করার। প্রায় প্রত্যেকের অনেক প্রশ্ন থাকে কিন্তু প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করবার কেউ থাকে না। এখানে ২০টি প্রশ্ন দিলাম। আমেরিকা প্রবাসী ছাত্র ভাই বোনরা যদি সময়ে করে ধরে ধরে উত্তর দিতেন আমাদের মতো অনেকের বড্ড উপকার হোত। অনুগ্রহ করে সবাই তথ্য দিয়ে সহায়তা করুনঃ
১- কোন কোন ভিসা কনসালটেন্সি ফার্ম বলছে ২ বছরের মাষ্টার্স এর জন্য এপ্লাই করলে নাকি ৫ বছরের মাল্টিপল ভিসা দেয়! বিষয়টা কি আদৌ সত্যি? বিষয়টা কি ওদের ইচ্ছার উপর নাকি সিষ্টেম ই ৫ বছরের ভিসা দেওয়া।
২-স্টুডেন্ট ভিসায় নাকি প্রথম ১ বছর ওয়ার্ক পারমিট নাই?সেক্ষেত্রে Survive করার উপায় কি?
৩-স্টুডেন্ট ভিসা এক্সটেন্ড করার সুবিধা কি আছে? কোর্স শেষে থাকার ব্যাপারে সিষ্টেম কি?
৪-বিজনেসের গ্র্যাজুয়েটদের জন্য GMAT ম্যান্ডেটরি কিনা?
৫-এখন ২ বছরের Masters পর যদি ১ বছর লাগে H1B VISA এ যেতে তাহলে ৫ বছরের ২ বছর হাতে থাকবে কিন্তু গ্রীন কার্ডের জন্য ৩ বছর লাগবে। এই ১ বছরের গ্যাপ কিভাবে পূরন হবে? ভিসা কি এক্সটেন্ড করতে দিবে?
৬-আর OPT(Optional Practical Training) কি?এখানে ফ্রী নাকি পেইড ট্রেইনিং দেয়?
৭-কম্পিউটার এর উপর পিএইচপি,ওয়েব ডিজাইন নিয়ে পড়াশোনা+ডিগ্রী নিয়ে আসলে জব প্রসপেক্ট কেমন? যদিও আমার ব্যাকগ্রাউন্ড বিজনেস কিন্তু কাজ করি ফ্রীল্যান্সার হিসেবে।
৮-ব্যাংকে কেমন টাকা দেখাতে হবে? স্পন্সর কে হতে পারে? ভাল কোন কনসালটেন্সী ফার্ম ?
০৯- কানাডায় যেমন ফান্ড/স্কলারশিপের সুবিধা আছে ভাল IELTS/GMAT স্কোর থাকলে এখানে নর্মাল কলেজ/ভার্সিটিগুলোর প্রফেসরকে ইমেইলে কনভিন্স করতে পারলে কি সেই সুবিধা আছে? সেক্ষেত্রে সিষ্টেম কি?
১০-একই সাথে একই ইউনিভার্সিটিতে Husband Wife এপ্লাই করলে নাকি ভিসার Applicaton দুর্বল হয়ে যায় কারন ওরা ধরে নেয় ইমিগ্রেশন এর জন্যই পড়তে যাচ্ছে। বিষয়টা কি সত্য?
১১- একটা ফার্ম বলল আনঅফিসিয়ালি নিউইয়র্ক আর ওয়াশিংটনে নাকি ভিসা হয় না। আদতে কি তাই?
১২- এখানের কলেজগুলোর অবস্থা কি? কলেজে তো খরচ কম। কলেজে পড়লে অসুবিধাগুলো কি কি? কলেজগুলো কি ২ বছরের MBA ডিগ্রী দিতে পারে নাকি কোন ভার্সিটির আন্ডারে সার্টিফিকেট ইস্যু করে?
১৩- সবচেয়ে কম খরচের ভার্সিটিগুলো কেমন? অনেক ভার্সিটিতে নাকি GMAT লাগে না। সেই ভার্সিটিগুলোর অবস্থা কি?
১৪-ভার্সিটি আর কলেজের ডিগ্রীর ক্ষেত্রে জব মার্কেটে কেমন পার্থক্য?
১৫-যেসব ইউনিভার্সিটির ২ বছরের কোর্স ফি সব মিলিয়ে ১৮ লাখের মতো সেগুলোতে এপ্লাই করলে ভিসার আগে কত পে করতে হবে? স্পন্সরকে এসব ইউনিভার্সিটির ক্ষেত্রে কত দেখাতে হবে? ভিসা না হলে প্রথমে দেওয়া টাকা কি ওরা দ্রুত ফেরত দেয়?
১৬-সরকারী আর বেসরকারি ইউনিভার্সিটির মাঝে ডিগ্রী আর ভবিষতে কোর্স শেষে জবের ক্ষেত্রে পার্থক্য কেমন? সরকারী ইউনিভার্সিটির বাড়তি কোন সুবিধা আছে?
১৭-যেই স্টেটগুলোতে কম ছাত্র ভর্তি হয় সেগুলোতে এপ্লাই করলে জবের ক্ষেত্রে কি সুবিধা হতে পারে?
১৮-এখানে একাউন্টিং এর নাকি ভাল চাহিদা আছে? কোন কোন সাবজেক্টে পড়লে জব মার্কেটে সুবিধা হবে তা জানা যাবে কিভাবে?
১৯-ভিসা অফিসার সাধারনত কি ধরনের প্রশ্ন করেন। এদের কিভাবে ফেস করতে হবে?
২০-যারা ভিসা পাবেন দেশত্যাগের আগে তাদের প্রস্তুতির জন্য আরো কোন পরামর্শ?
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৭
স্পর্শের বাহিরে বলেছেন: অনুগ্রহ করে আপনার পরিচিত কোন আমেরিকা প্রবাসী ব্লগার থাকলে আহবান করুন উত্তর দিয়ে সহায়তা করতে
২|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৭
ব্লগ ৪১৬ বলেছেন: গুছিয়ে বেশ ভালো ভাবেই লিখেছেন। ব্যাপারগুলো আসলেই ক্লিয়ার থাকা দরকার। দেখি উত্তর কি আসে সেটা অনেকের ই কাজে লাগবে। ধন্যবাদ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৪
স্পর্শের বাহিরে বলেছেন: আগে দেখি কেউ উত্তর দেয় নাকি। উত্তরগুলো পেলে অনেকের কাজে লাগত
৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৪
করতাল বলেছেন: এই সকল প্রশ্নের উত্তর পেতে আপনি আমেরিকান সেন্টারে যেতে পারেন। প্রতি মংগলবার বিকেলে আমেরিকায় পড়াশোনার যাবতীয় তথ্য নিয়ে সেমিনার হয় । সেখানকার কন্স্যালট্যান্টদের সাথে আপনি ব্যক্তিগতভাবেও appointment নিতে পারবেন। যতদূর জানি এই সকল সুবিধা আপনি বিনামূল্যেই পাবেন। আর আপনার সুবিধার জন্য ফেসবুকে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক একটা খুবই সক্রিয় গ্রুপের লিঙ্ক দিচ্ছি
বিদেশে পড়াশোনা বিদেশে পড়াশোনা
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৫
স্পর্শের বাহিরে বলেছেন: আমেরিকান সেন্টারে সব প্রশ্নের উত্তর পাব কিনা বুঝতে পারছি না। আর অফিসিয়াল ভাষার থেকে কারো ব্যাক্তিগত অভিজ্ঞতার আলোকে উত্তর পেলে দারুন হোত
৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৬
মনে নাই বলেছেন: এই পোষ্টের সকল প্রশ্ন যারা নিজের/বাবার টাকায় পড়তে ইচ্ছুক তাদের জন্য??
৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৬
এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: এই পোষ্ট টা দেখতে পারেন, আশা করি উপকৃত হবেন ।।
বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কিত সকল পোষ্ট একত্র করার চেষ্টা
৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩০
রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: আপ্নাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নগুলো আমার অ ছিল। কেউ উত্তর দিলে ভালো হয়। একজন আমেরিকান কর্নার এর কথা বলেছেন, অখানে সব প্রশ্নের উত্তর প[আওয়া যায়না।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৩
স্পর্শের বাহিরে বলেছেন: আমারো তাই ধারনা। ওরা অফিসিয়াল তথ্য ছাড়া তথ্য দেয় না
৭|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৯
বাতাসের রূপকথা বলেছেন: লেখক বলেছেন: আমেরিকান সেন্টারে সব প্রশ্নের উত্তর পাব কিনা বুঝতে পারছি না। আর অফিসিয়াল ভাষার থেকে কারো ব্যাক্তিগত অভিজ্ঞতার আলোকে উত্তর পেলে দারুন হোত।
@লেখক, আমেরিকান সেন্টার তাদের মত করে উত্তর দিবে। সেই উত্তর একজন ধনী এবং একজন আমার মত বাংলাদেশী স্টুডেন্টের জন্য একই।
কারন আপনার প্রশ্নের দুই একটা বাদে বাকী সবগুলো অনেকটা নিজস্বতাময়। অফিসে lunch time এ লিখছি। বাসায় ফিরে আশা করি সবগুলোর উত্তর দিতে পারব।
পোস্ট হারিয়ে যায় বলে কমেন্ট দিয়ে পোস্টের লাগাম টেনে ধরলাম।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৫
স্পর্শের বাহিরে বলেছেন: আপনার জন্য তীর্থের কাকের মতো বসে রইলাম। আশা করি নাম্বার ধরে ধরে উত্তর দিবেন। অনেকের উপকার হবে
৮|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৫
শিব্বির আহমেদ বলেছেন: @বাতাসের রূপকথা , সময় করে উত্তর দেবেন আশা করছি ।
পোস্টের জন্য লেখককে ধন্যবাদ ।
৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৮
s r jony বলেছেন:
[email protected]
১০|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৯
সীমানা ছাড়িয়ে বলেছেন: ১। স্টুডেন্ট ভিসা ২ বছরের জন্য হতে পারে, আবার ৫ বছরের জন্যেও হতে পারে। এটা আসলেই এম্বেসীর মর্জির উপরে নির্ভর করে।
২। স্টুডেন্ট ভিসায় প্রথম বছর ওয়ার্ক পারমিট নাই। সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে ২০ ঘন্টার কাজ খুজতে হবে। এছাড়া অনেককে ইন্ডিয়ান হোটেলে কাজ করতে দেখেছি। কিন্তু সেটা ইল্লিগাল। তবে ধরা না পড়লেই হল।
৩। ব্যাপারটা হল স্ট্যাটাস, ভিসা না। সময়মত পড়া শেষ না হলে ইন্টারন্যাশনাল অফিসে এপ্লাই করে স্ট্যাটাস এক্সটেন্ড করা যায়। ডিগ্রী শেষ হবার কাছাকাছি সময়ে সবাই ওপিটি-র জন্য এপ্লাই করে। এটা এক ধরনের ওয়ার্ক পারমিট, যার মাধ্যমে জব করা যায়। এটা ১২ মাসে জন্য দেয়া হয়। তবে কোন কোন পেশায় ওপিটি ২৯ মাস পর্যন্ত এক্সটেন্ডেবল। তবে ওপিটি একটা সাময়িক ওয়ার্ক পারমিট। ওপিটি থাকা অবস্থায় জবেই এগেইনস্টে এইচ-ওয়ান স্ট্যাটাসের জন্য এপ্লাই করতে হয়। এইচ-ওয়ান হল পার্মানেন্ট ওয়ার্ক পারমিট (৬ বছরের জন্য, যা রিনিউয়াবল)। এইচ-ওয়ানে থাকা অবস্থায় গ্রীন কার্ডের জন্য এপ্লাই করা যায়।
৪। অধিকাংশ ইউনিভার্সিটিতে বিজনেজ গ্রাজুয়েট স্কুলে GMAT ছাড়া এডমিশন হয় না। লো র্যাঙ্কের ইউনিভার্সিটি অবশ্য কোন কোন ক্ষেত্রে সেটা ওয়েভ করে। তবে সেটা অবশ্যই গ্যারান্টেড না।
৫। এফ-ওয়ান আর এইচ-ওয়ানের মধ্যে ওপিটি থাকবে। এইচ-ওয়ানে যাওয়ার আগে গ্রীন কার্ডের জন্য এপ্লাই করার উপায় নাই। আর আগেই বলেছি ভিসা না স্ট্যাটাস এক্সটেন্ড করতে হয়।
১১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৭
সীমানা ছাড়িয়ে বলেছেন: ৬। OPT আসলে কোন ট্রেইনিং না। এটা এক ধরনের টেম্পরারি ওয়ার্ক পারমিট।
৭। USA তে পড়াশুনা করলে কিছু না কিছু জব পাওয়াই যায়। কিন্তু বাংলাদেশের ডিগ্রী দিয়ে জব পাওয়া প্রায় অসম্ভবের কাছাকাছি।
৮। ব্যাঙ্কের টাকা ডিপেন্ড করে ইউনিভার্সিটির টিউশন ফি আর ঐ স্টেটের লিভিং এক্সপেন্সের উপরে। প্রতিটি ইউনিভার্সিটি I-20 ইস্যু করার সময় একটা স্ট্যান্ডার্ড এমাউন্টের টাকা দেখতে চায়। স্পন্সর যে কেউ হতে পারে। কিন্তু ফ্যামিলি থেকে স্পন্সর হলে ভিসা রিজেক্ট হবার সম্ভাবনা কমে যায়।
৯। কেন না? একটি সিস্টেম।
১০। পুরোপুরি ভুয়া কথা।
১২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩১
সীমানা ছাড়িয়ে বলেছেন: ১১। আনঅফিসিয়াল বলতে কি বুঝাচ্ছেন? আর ভিসা তো আমেরিকার জন্য, নিউইয়র্ক বা ওয়াশিংটনের জন্য না।
১২। কলেজ মূলত আন্ডারগ্র্যাডদের জন্য। কলেজ থেকে MBA দেয় কিনা আমি শিওর না।
১৩। স্টেট ভার্সিটিগুলোতে টিউশন কম থাকে।
১৪। বিষয়টা ভার্সিটি আর কলেজ না। বিষয়টা হল র্যাঙ্কিং। শিক্ষা প্রতিষ্ঠানের র্যাঙ্কিং জব মার্কেটে একটা বড় বিষয়।
১৫। ভিসার আগে টাকা দিতে হয় বলে তো জানি না। ভিসা পাবার পর ইউনিভার্সিটিতে এনরোল করার সময় টাকা দিতে হয়।
১৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩২
s r jony বলেছেন:
১) না।
২)হ্যা
৩) যতদিন পড়াশুনা করবেন তত দিন থাকতে পারবেন। একদম মাস্টার্স- পি,এইচ,ডি করতে পারবে।
৪)বিজনেসে মাস্টার্স করতে চাইলে লাগব.
৫)পড়াশুনা শেষে ফেরত আসতেই হবে পরে আবার অন্য ভিসায় এপ্লাই করতে পারবেন। (যদি না না স্টাটাস চেঞ্জ না করেন বা পড়াশুনার মাঝেই বিয়ে করেন বা পালক পুত্র হিসেবে নিজেকে পরিচয় করান)।
৬) ফ্রি হলে আপনাকে নেবে কেন?? বেহুদা সপ্ন দেইখেন না।
৭) ভাল। আপনি কমার্সের স্টুডেন্ট পারবেন কিনা আমার সন্দেহ আছে।
৮)* ইউনিভার্সিটি ও শহরের উপর নির্ভর করে। এক বছরের থাকা+খাওয়া+ টিউশন ফি+ বই পত্র+ইনসুরেন্স+লাইব্রেরি চার্জ (অর্থাৎ এক বছর চলার খরচ)
**যে কোনো “লিগাল” গার্ডিয়ান। (তবে স্পনসার করার মত তার যোগত্যা থাকতে হবে)
৯) আপনি পাবেন না
১০) আপনাদের যোগ্যতা+সামর্থ থাকলে আপনারা এপ্লাই করতে পারেন।
১১) মিথ্যা। কিন্তু এই দুই শহরে প্রচুর খরচ। আর থার্ড ওয়ার্ল্ডের স্টুডেন্ট নিতে চায় না।
১২/১৩/১৪) কলেজে খরচ কম। কিন্তু মনে রাখবেন কলেজ সুধু ডিপ্লমা করাবে। অনার্স বা মাস্টার্স ইউনিভার্সিটি ছাড়া হবে না।
টিউশন ফি ডিপেন্ড করে কলেজ/ইউনিভার্সিটি, সাবজেক্ট, প্রগ্রাম/লেভেলের উপর। তার পরও আনুমানিক হিসেব দেইঃ এক বছরের টোটাল খরচ- ১৮ হাজার ডলার (কলেজ/ডিপ্লোমা)
- ২২ হাজার ডলার (ইউনি/অনার্স)
- ৩৩ হাজার ডলার (ইউনি/মাস্টার্স)
১৫) ভিসার আগে এপ্লিকেশন ফি + শেভিস ফি দিতে হবে। ভিসার পরে এক সেমিস্টার টিউশন ফি।
১৬) সরকারিতে চান্স পাইলে খুবই ভাল হয়।
১৭) হ্যা।
১৮) জব করার যোগ্যতা থাকতে হবে
১৯/২০)স্পেসিয়াল ট্রেনিং নিতে হবে। সব কিছু এইখানে কইলে তো আমার “না” খাইয়া মরতে হব।
১৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৪
সীমানা ছাড়িয়ে বলেছেন: ১৬। বিষয়টা র্যাঙ্কিং-এর আগেই বলেছি। সরকারী আর বেসরকারীর ডিগ্রীর মধ্যে কোন পার্থক্য নেই।
১৭। কোন সুবিধাই হতে পারে না।
১৮। বিজনেস স্কুলের ডিগ্রীর একটা দাম সব সময়ই আছে। কিন্তু সেখানে ফান্ডিং নিয়ে পড়াশুনা করা টাফ।
১৯ এবং ২০ আপাতত উত্তর দিচ্ছি না।
১৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:৫৫
বাতাসের রূপকথা বলেছেন: যথারীতি উত্তর পর্ব হয়েছে। শুধু ২ নাম্বার আর ১২ এর ব্যাপারে কিছু লিখব।
আপনি যদি ইন-ষ্ট্যাট পান তবে সামান্য টিউশন ফি লাগবে হয়তোবা প্রতি সেমিস্টারে ৭০০ থেকে ১০০০ ডলার। আর যদি স্কলারশীপ পান তবে হয়তোবা আপনার সব খরচ কষ্ট করে চালিয়ে যেতে পারবেন।
আর যদি উপরের কোনটিই না থাকে তবে আমি যা দেখেছি - ক্যাম্পাসে কোন টিচারের অথবা ডিপার্টমেন্টের হয়ে ২০ ঘন্টা কাজ করা এবং সেই সুবাদে ইনষ্ট্যাট টুইশান (যা উপরে বলা হয়েছে) দেয়া, অন ক্যাম্পাস অন্য কোন (উপরেরটি বাদে) কাজ করে কিছু বাড়তি টাকা ইনকাম করা,
আর সর্বশেষ - ক্যাম্পাসের বাইরে কাজ করা যা অবৈধ হলেও প্রচুর ছেলে করে এবং ভালভাবে সব চালিয়ে যায়। এই শেষ অপশানটা এই জন্য বলেছি যে এখনো আমি অনেক ছেলেকে দেখছি সফলভাবে এটি করছে। তবে এর জন্য ইউনিভার্সিটি কোথায় তা অনেক নির্ভর করে। যদি খুব রিমোট এরিয়া হয় তবে ক্যাম্পাসের বাইরে কাজের সুবিধা তেমন থাকবে না। Now I got problem to type Bengali. Some state are very different to get a job like this. Mostly cosmopolitan areas are favorable for this. Before you come to any university, contact with any home boy there. I will suggest not to think about New York as your destination for many reasons. Also, I will not suggest California due to huge expense.
Now, Number 12=> Colleges are mostly community colleges. They can offer you only two-year associate degree. Some students further go university for two years to pursue bachelor degree. MBA program in any university, as a regular student, can be finished within one and half to two years. To get a job as a foreigner, you should maintain certain standard for the university. Above all, you have to be competitive. No way you should think to come anywhere without GMAT as a business school student. If you see any university without GMAT, I think someone should not think about that.
Good luck.
১৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:০৩
স্পর্শের বাহিরে বলেছেন: সীমানা ছাড়িয়ে , srjony ,বাতাসের রূপকথা আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই। অনেক উপকার করলেন। আপনাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে প্রশ্নগুলো গুছিয়ে একটা লেখা লিখে ফেলব যাতে আমেরিকা আসতে ইচ্ছুক সবার কাজে লাগে। আপানাদের অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা...
১৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:০৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: উপরের কয়েকজন তো বলেই দিলেন। আপনার জন্য অনেক শুভকামনা।
১৮|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৫
মেঘলা মানুষ বলেছেন: বাইরে কাজ করার ইচ্ছা থাকলে এমন জায়গায় যেতে হবে যেখানে কাজের সুযোগ আছে, অনেক ইউনি খুব ছোট শহরে অবস্থিত, উইনি বাদে শহরটা যেন একটা ছোট থানার মত -এসব জায়গায় কোন কাজ প্রায় নেই।
১৯|
১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৮
েবনিটগ বলেছেন: প্লাস
২০|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
মহেশখালী বলেছেন: ভাইয়া আপনার সুন্দর প্রচেষ্টার জন্য ধন্যবাদ। আপনাকে একটি মেইল করলাম,উত্তরের অপেক্ষায় রইলাম।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪২
একাকী বাংলাদেশি বলেছেন: গ্যালারিতে বসলাম।