নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রচুর

প্রচুর › বিস্তারিত পোস্টঃ

ভিটামিন এ ক্যাপসুল ও প্রাসঙ্গিক কথা

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

সারাদেশে হাজার হাজার শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে অসুস্থ হয়ে পড়লেও সরকারের বিভিন্ন মহল থেকে বিষয়টাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। এমনি যুদ্ধাপরাধীদের ষড়যন্ত্র বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে প্রাণান্তকরভাবে। শুধু গুজব বলে চালিয়ে দিচ্ছে। সরকার যেন স্বীকারই করতে চাইছে না যে, এ ধরনের কোনো ভয়াবহ ঘটনা ঘটে গেছে। সরকার প্রচার করছে শিশু অসুস্থ হওয়ার পুরো বিষয়টিই পরিকল্পিত ও গুজব। কিন্তু যেসব মিডিয়া সরকারের সাথে তালমিলিয়ে ঘটনাটিকে গুজব বলে প্রচার করেছিল, বিলম্বে হলেও সেসব মিডিয়াও এখন মুখ খুলতে শুরু করেছে। তাদের লেখনির মধ্য দিয়েই এখন প্রকৃত সত্য বেরিয়ে আসছে। ছোট শিশুদের জীবন নিয়ে রীতিমত খেলা শুরু করে দিয়েছে সরকার।

কিন্তু এখানে আমার কিছু সন্দেহ থেকে যায়।

আপনারা নিশ্চয় জানেন ল্যাটিন আমেরিকার বেশিরভাগ সরকার প্রধান ক্যান্সার রোগে আক্রান্ত এবং এটা সবাই জানে যে সেখানে আমেরিকার ষড়যন্ত্র আছে। ধীরে ধীরে তারা মরে যাবে। যেসব নেতা আমেরিকার তোয়াক্কা না করে তারাই এই ষড়যন্ত্রের স্বীকার। ঠিক একইভাবে ভারত যখন বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে নানা কুমতলবে ব্যস্ত,তখনই তারা আর একটি ষড়যন্ত্র করল। কোথাকার কোন নামা না জানা অখ্যাত কোম্পানির কাছ থেকে ঔষধ আনা হয়েছে। এখানে তারা যে কোন বিষক্রিয়া দিয়ে আমাদের নতুন প্রজন্মকে বিকারগ্রস্থ বা অন্য কোন শারীরিক অসুস্থতার দিকে ঢেলে দিচ্ছে কিনা? তারা এমনভাবে বিষক্রিয়া প্রয়োগ করেছে যার ফলে শিশুরা একেবারে মরে যাবেনা, কিন্তু ধুকে ধুকে........শেষ হয়ে যাবে। আবার এভাবে যদি একটানা কয়েকবছর ঔষধ আনা হয় তাহলে বড় ধরনের অপূরণীয় ক্ষতি আমাদের হবে যা কখনও পূরণীয় নয়। আমাদের আমাদের স্বাস্থমন্ত্রী বলে বেড়াচ্ছেন কোন মৃত্যুর ঘটনা ঘটেনি, প্রথমেইতো তিনি বলেছিলেন এটা নিছক গুজব।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪

তানজিদ_রূপক বলেছেন: গালাগালি খাওয়ার জন্য তৈরি হন।

২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৫

নাম বলবো না বলেছেন: পরবর্তীতে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেনো ভিটামিন এ বা কৃমির ঔষধ খাওয়ানো অসম্ভব হয়ে যাবে তাদের জন্য। এইরকম ভয়াবহ অবস্থার কথা আগে কখনো শুনিনি।
আপনি হয়ত শেষে এসে খুব বাড়িয়ে বলেছেন যেটাতে আপনাকে সরকারের প্রতিপক্ষ মনে হচ্ছে। কিন্তু আমার কথা হলো ঔষধ খেয়ে একজন শিশুও কেন অসুস্থ হবে??

৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬

প্রচুর বলেছেন: আমি একটুও বাড়িয়ে বলিনি। আর আমি সরকারকেও প্রতিপক্ষ বানাইনি।
আমি শুধু সন্দেহের কথাটা প্রকাশ করেছি। আর আমার কথায় যদি শব্দটি ব্যবহার করেছি। আমারও কথা একটাই এর আগে কখনও শুনিনি টিকা খাওয়ানোর পর শিশু অসুস্থ। সামান্য জ্বর অনেক সময় হয়েছে যেটাকে চিকিৎকরা নিভয় দিয়েছেন। আর কেন তারা অসুস্থ হবে????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.