নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

কবি শহীদ কাদরী ভাবনা

২২ শে মে, ২০২৬ রাত ১১:৩১


বাংলা ভাষার সাহিত্যকর্ম নিয়ে ঘাঁটাঘাঁটির সুবাদে আমি বেশ কিছু নাম নতুন করে শুনেছি, চিনেছি আর এখনও শুনছি, জানছি। আসলে ইচ্ছে থাকলেও সাহিত্য নিয়ে আজীবন পড়ে থাকা মানুষটিকেও খুঁজে পাওয়া বা তার সম্পর্কে জানা কঠিন যদি না তিনি ইতোমধ্যেই ব্যাপকভাবে পরিচিতি পেয়ে থাকেন। কিছু কিছু পরিচিত নাম আছে যাদের সম্পর্কে খুব বেশী কিছু বলার প্রয়োজন পড়ে না, মানুষ নাম শুনেই চিনতে পারে, বুঝতে পারে। যেমন শামসুর রাহমান, হুমায়ুন আহমেদ এমন অনেক পরিচিত নাম সম্পর্কে নতুন করে বলার প্রয়োজন পড়ে না। বেশীর ভাগ বাংলা ভাষা-ভাষী মানুষই তাদের চেনেন, জানেন বলে আমার ধারনা।

যারা অগ্রজ জ্ঞাণী ও সাহিত্যপ্রেমী আছেন, আমি নিশ্চিত তারা হয়তো কবি শহীদ কাদরীকে চিনে থাকবেন বা তার নাম শুনে থাকবেন। আমি কবির ব্যাপারে জানতে পেরেছি মাত্র ক'বছর হলো। একুশে পদক ও বাংলা একাডেমী'র সাহিত্য পদক প্রাপ্ত একজন লেখককেও আমি চিনতে ও জানতে পারিনি, সে ব্যর্থতাও নিতান্তই আমার। নিতান্তই ভুল না করে থাকলে কবিকে খুব সম্ভবত আমি নিউ ইয়র্কের একটি পরিচতি রেস্টুরেন্টে বেশ ক'বার দেখেছি। সে সময় তিনি মাঝে মধ্যেই ঐ রেস্টুরেন্টে চা-টা খেতে আসতেন। তবে যে সময় তাকে আমি দেখেছি সে সময়ে তার নামও কখনো শুনেছি বলে মনে পড়ে না। সময়টা সম্ভবত ২০১২-২০১৫ এর দিকে হবে। যখন তার ছবি প্রথম দেখি, তখন অনেক দেরী হয়ে গেছে। অত্যন্ত অভিমানী এ কবি ২০১৬ সালে চিকিৎসাধীন অবস্থায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মূলত প্রবাসী এ কবি তার জীবদ্দশায় পাঁচটি কাব্যগ্রন্থ রচনা করেছেন। সম্প্রতি আমার সাইটটিতে তার তিনটি গ্রন্থ সংরক্ষণের কাজ শেষ করেছি। ধীরে ধীরে তার বাকি গ্রন্থগুলোও সংরক্ষণের কাজে হাত দেয়ার ইচ্ছে আছে। সংরক্ষিত গ্রন্থগুলো বিস্তারিত পড়তে পাবেন এখানে

ছবি কপিরাইট: আনন্দবাজার

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২৬ রাত ১২:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবি শহীদ কাদরীকে চিনে থাকবেন
.............................................................
ঊনার প্রতি শ্রদ্ধা থাকল ।
আপনি গ্রন্থগুলোও সংরক্ষণের কাজে হাত দিয়েছেন
জেনে ভালো লাগছে ।
শুভকামনা থাকল ।

২৫ শে মে, ২০২৬ রাত ৯:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ২৩ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৭

রাজীব নুর বলেছেন: জানলাম।

২৫ শে মে, ২০২৬ রাত ৯:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: হুম।

৩| ২৩ শে মে, ২০২৬ রাত ৯:১৯

কোলড বলেছেন: He was not even a bengali! He is from UP.

২৫ শে মে, ২০২৬ রাত ৯:৪৭

ইফতেখার ভূইয়া বলেছেন: উনার জন্ম অবিভক্ত ভারতের কলকাতায়। দেশ ভাগের পর ৫২ সালের দিকে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে চলে আসেন। জাতীয়তার ক্ষেত্রে উনি বাংলাদেশী ছিলেন। উনি বাঙালী কিনা সেটা নিয়ে আমি চিন্তিত নই, উনি বাংলা ভাষায় লিখালিখি করেছেন, সেটাই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.