| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইফতেখার ভূইয়া
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক আগে আমাদেরকে বাংলা ভাষায় ব্লগিং করার সুযোগ করে দিয়েছে তেমনি কিছুটা আশাহত যে সামহোয়্যার ইন এর ভবিষ্যৎ সম্পর্কে তেমন কোন সঠিক দিক নির্দেশনাও পরিষ্কার বোঝা যাচ্ছে না। সাইটটির যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তার সঠিক ব্যাখ্যা জানা না গেলেও এটা মোটামুটি পরিষ্কার যে সামহোয়্যার ইন সম্ভবত তার যাত্রার শেষ প্রান্তের খুব কাছাকাছি চলে এসেছে। কর্তৃপক্ষের কাছের তেমন একজনের সাথে সম্প্রতি কথা বলে আমার তেমনটাই মনে হয়েছে। পুরো বিষয়টিই আমার জন্য ব্যক্তিগতভাবে বেশ বেদনার।
আমার ধারনা এখন মোটামুটি সময় হয়েছে সামুতে নিজের লিখাগুলােকে ধীরে ধীরে স্থানান্তর করার চিন্তা একটু সিরিয়াসলি বিবেচনা করার। সবার ব্যপারে বলতে পারছি না তবে আমি ব্যক্তিগতভাবে আমার বাংলা ব্লগিং যাত্রা অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। মন থেকেই চাইবো সামু আরো দীর্ঘদিন আমাদের মাঝে থাকুক। তবে সেটার কোন নিশ্চয়তা আপাতত পাওয়া যাচ্ছে না। সে জন্যেই মূলত একটা নতুন সি.এম.এস. (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) তৈরীর চিন্তা ভাবনাও করছি। আবার ভাবছি অনেকটাই সামু'র আদলে একটা পাবলিক ব্লগিং প্ল্যাটফর্ম তৈরী করলে কেমন হয়! যারা সুস্থভাবে ব্লগিং করতে চান বা চালিয়ে যেতে চান তেমন কিছু ব্লগারদের নিয়ে ছোট-খাটো একটা কমিউনিটি ব্লগ চালিয়ে নিয়ে যেতে পারলে মন্দ হয় না। তেমন কোন ভালো নাম কারো কাছে থেকে থাকলে সাজেস্ট করতে পারেন। আমি এ্যাকটিভলি চেষ্টা করছি একটা সুন্দর ডোমেইন নেইম খুঁজে বের করতে।
পুরো বিষয়টিই যথেষ্ট জটিল, ব্যয়বহুল ও সময়সাপেক্ষ ব্যাপার। তবে আমি বিষয়টি নিয়ে বেশ গভীরভাবেই ভাবছি। সামু আমাদের অনেকেরই আবেগের সাথে মিশে আছে। দীর্ঘদিনের স্মৃতি, চেনা-জানা প্রাঙ্গনের মতোই একটা স্থান। এর হঠাৎ প্রস্থান কখনোই কামনা করি না। সবচেয়ে ভালো হয়, সামুকে যদি কিছুটা হলেও আর্থিকভাবে পুশ করে আগামীতে চালু রাখা যায়।
বিগত দু'দশকে সামুতে অনেক পরিবর্তন এসেছে। অনেক ব্লগার স্থায়ীভাবে বিদায় নিয়েছেন, অনেকে মাঝে-মধ্যে উঁকি দিয়ে আবার হয়তো হারিয়েও যাচ্ছেন। হাতেগোণা কিছু ব্লগার ছাড়া, তেমন কারো পদচারণা লক্ষ্য করা যাচ্ছে না। মাঝে মাঝে এসে দু'একজনকে অনলাইনে দেখা যায়, ভাবতেও খারাপ লাগে। মন থেকে প্রার্থনা করি সামু তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। সুস্থ ধারার লিখায় সামুর পাতা আবারও তার প্রাণ ফিরে পাক। নতুন নতুন ব্লগারগণ এগিয়ে আসুক, তাদের মতামত শেয়ার করুক, ভাবনাগুলো তুলে ধরুক। সবার জন্য শুভ কামনা থাকছে। ধন্যবাদ।
৩০ শে জুন, ২০২৬ রাত ১২:৫২
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনি যদি কোন সাইটের এ্যাডমিনিস্ট্রেটর বা ডেভেলপার হিসেবে কাজ করে থাকেন তাহলে জেনে থাকবেন হয়তো যে এই সংখ্যাগুলো পুরোপুরি সঠিক নয়। এখনকার সময়ে প্রায় সব সাইটেই এ.আই. ক্রলার, সাইট স্ক্র্যাপার ছাড়াও অনেক বট ভিজিট করে। বিশেষ করে জনপ্রিয় সাইটগুলোতে এই ভিজিটের পরিমান তুলনামূলকভাবে অনেক বেশী হয়ে থাকে। গুগল এ্যানলিটিকস যারা ব্যবহার করেন, তারা সহজেই দেখতে পান যে কতগুলো বট আর কতজন আসল ভিজিটর সাইটে যে কোন সময়ে একটি সাইটে ভিজিট করছে। সামু কিভাবে এই সংখ্যাগুলো প্রদর্শন করছে তা পরিষ্কার নয়। তবে সাইটে প্রদর্শিত ঐ সংখ্যাগুলোর মধ্যে বট থাকাও অসম্ভব নয়। তবে আমি আপনার সাথে এ ব্যাপারে একমত যে সবাই এগিয়ে এলে সামু আবারও প্রানবন্ত হয়ে উঠবে। ধন্যবাদ।
২|
২৯ শে জুন, ২০২৬ রাত ১১:১৯
সৈয়দ কুতুব বলেছেন: সামুর অফিসিয়াল ফেইসবুক আইডি থেকে প্রথম পাতার লেখাগুলি শেয়ার করলে মনে হয় ভালো ভিজিটর পেতো । মজদুর .রেড নামে একটা নতুন ব্লগ সাইট এই কাজ করে ভালো ভিজিটর টেনে আনছে । সামুকে নানা উপায়ে বাচানো যেতে পারে । এগুলো নিয়ে খোলাখুলি কথা বলা উচিত সবার ।
৩০ শে জুন, ২০২৬ রাত ১২:৫৪
ইফতেখার ভূইয়া বলেছেন: আমারও তাই মনে হয়। ধন্যবাদ।
৩|
২৯ শে জুন, ২০২৬ রাত ১১:২২
সাইফুলসাইফসাই বলেছেন: চিন্তায় ফেলে দিলেন
৩০ শে জুন, ২০২৬ রাত ১২:৫৬
ইফতেখার ভূইয়া বলেছেন: চিন্তার অবশ্য তেমন কিছু নেই। সামু কোন ঘোষণা ছাড়াই হঠাৎ বন্ধ হয়ে যাবে বলে আমার মনে হয় না। তবে আপনার লিখাগুলো আর্কাইভ করে রাখুন আপনার কম্পিউটারে। ধন্যবাদ।
৪|
২৯ শে জুন, ২০২৬ রাত ১১:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অভিনন্দন জানাতে এসে অনেকটাই বিষাদ্গ্রস্ত ও আশাহত হলাম ব্লগের ভবিষ্যতের কথা ভেবে। তবে, আপনি নিজে আশার কথা শুনিয়েছেন, সেজন্য ধন্যবাদ, এবং আপনার জন্য শুভ কামনা যেন আপনি সফল হতে পারেন।
দুই দশক পূর্তি উপলক্ষে তবু অভিনন্দন জানাই ইফতেখার ভাই। শুভেচ্ছা।
৩০ শে জুন, ২০২৬ রাত ১২:৫৯
ইফতেখার ভূইয়া বলেছেন: জীবনে চলার পথ কখনো প্রত্যাশিত মাত্রায় মসৃণ হয়নি আর কখনো হবেও না, এটা মেনে নিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন। আপনিও দেড় দশকের বেশী সময় সামুতে পার করেছেন, সে জন্যে আপনাকেও অভিনন্দন জানাই। অনেক ধন্যবাদ আপানেকও।
৫|
৩০ শে জুন, ২০২৬ রাত ১২:১৬
অপ্সরা বলেছেন: ২০ বছর মানে একদম প্রথম থেকেই তুমি আছো ভাইয়া!
সামু এখন জীবনের শেষের পথে ভাবতে খুব খারাপ লাগে!!
কোথায় বলবো আর কোথায় লিখবো মনের কথা!!
৩০ শে জুন, ২০২৬ রাত ১:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: প্রায় প্রথম দিক থেকেই আছি তবে সামুতে এখনো আমাদের সম-সাময়িক বেশ ক'জন ব্লগার আছেন। যদিও অনেক তারকা ব্লগারদের এখন আর অতটা দেখা যায় না তবুও, অনেকেই আছেন। আমি ও আমরা সবাই হয়তো চাই সামু আমাদের মাঝে থাকুক। সামুকে ধরে রাখার জন্য আমাদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন এছাড়া হয়তো ব্যাপারটা আগামীতে আরো কঠিন হয়ে যেতে পারে। আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে, লিখার প্রতি ভালোবাসা ও একাগ্রতা থাকলে সেটা চালিয়ে নেয়া কঠিন কিছু হবে বলে আমার মনে হয় না।
৬|
৩০ শে জুন, ২০২৬ ভোর ৫:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রথমেই আপনাকে বর্ষপূর্তির অভিনন্দন জানাই।
সামু'র বন্ধ হয়ে যাওয়ার কথা শুনে খারাপ লাগছে। বাংলাদেশে এক সময়ে অনেকগুলো ব্লগসাইট ছিলো। কিন্তু, আমি অন্য কোথাও যাই নাই। শুধু সঞ্চারনে রেজিস্ট্রেশন করেছিলাম। কিন্তু, কোন লেখা দেই নাই।
সবাইকে খুব মিস করবো। সামুই হবে আমার শেষ ব্লগিং ঠিকানা, হয়তো।
ভালো থাকুন নিরন্তর।
৩০ শে জুন, ২০২৬ রাত ৯:৫৭
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
সামু'র পর আর কোন পাবলিক মাধ্যমে বা কমিউনিটি সাইটে আমার ব্লগিং করার ইচ্ছে নেই। নিজের ব্যক্তিগত ইংরেজী ব্লগে আরো কিছুটা সময় দেব। সম্ভব হলে, বাংলা ভাষায় লিখা-লিখির জন্য একটা সাইট তৈরী করে সেখানেই লিখবো। ধন্যবাদ।
৭|
৩০ শে জুন, ২০২৬ ভোর ৫:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তবে, আমি মনে করি, সামু বন্ধ হয়ে গেলে নতুন একটি ব্লগসাইট করা কোন সমাধান নয়।
যদি সত্যিই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে, কয়েকজন মিলে জানাপুর কাছে সামুকে কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া যেতে পারে। অথবা, সামু যদি শেয়ার বিক্রি করে, তাতেও অংশগ্রহণ করা যেতে পারে।
৩০ শে জুন, ২০২৬ রাত ৯:৫৮
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার আইডিয়াকে একেবারে ফেলে দেয়া যাচ্ছে না। কর্তৃপক্ষ রাজী হলে, আমিও শেয়ার ক্রয় করতে আগ্রহী। ধন্যবাদ।
৮|
৩০ শে জুন, ২০২৬ সকাল ৯:৫৭
আলমগীর সরকার লিটন বলেছেন: সবাই কে অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা জানাই
৩০ শে জুন, ২০২৬ রাত ৯:৫৯
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
৯|
৩০ শে জুন, ২০২৬ সকাল ১১:৩৬
রাজীব নুর বলেছেন: ২০ বছর অনেক লম্বা সময়।
অভিনন্দন আপনাকে।
৩০ শে জুন, ২০২৬ রাত ৯:৫৯
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১০|
৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন ভাইয়া
আমারও প্রায় ষোল বছর হলো।
লেগেই আছি ব্লগের সাথে।
শুভকামনা সব সময়
৩০ শে জুন, ২০২৬ রাত ১০:০০
ইফতেখার ভূইয়া বলেছেন: ষোল বছর পূর্তির শুভেচ্ছা রইলো। আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা থাকছে।
১১|
৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন।
সামু টিকে থাকুক। আর আপনিও চেষ্টা করুন নতুন একটি ব্লগ সাইট তৈরী করতে, সেখানে আমাদের পাবেন আশা করি।
৩০ শে জুন, ২০২৬ রাত ১০:০১
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপানকে। সামু টিকে থাকুক এটাই আমরা সবাই চাই তবে দিন শেষে সাইট চালাতে আর্থিক একটা বিষয় থেকেই যায়, সেদিকে নজর দেয়াটা এখন জরুরী ব্যাপার হয়ে গেছে। ধন্যবাদ।
১২|
৩০ শে জুন, ২০২৬ বিকাল ৩:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ হয়তো সময় দিতে পারছে না ব্লগের পেছনে। সময় দিলে আর কিছু উদ্যোগ নিলে ব্লগটা সচল হওয়া অসম্ভব কিছু না। যাক, সামু’র আদলে ব্লগিং প্ল্যাটফর্ম তৈরি করলে আমার ধারণা অনেকেই যুক্ত হতে পারেন।
৩০ শে জুন, ২০২৬ রাত ১০:০৫
ইফতেখার ভূইয়া বলেছেন: সময় একটা ব্যাপারতো অবশ্যই তবে এর সাথে আর্থিক কিছু বিষয়ও জড়িত সুতরাং ধীরে ধীরে ওদিকটায় দৃষ্টিপাত করা ছাড়া আর কোন উপায় নেই। আসলে সাইট তৈরী করা ব্যাপারটা যতটা কঠিন তার চেয়েও সমস্যার বিষয় হলো বিজ্ঞাপন ছাড়া সাইটকে আর্থিকভাবে সাবলম্বি করা প্রায় অসম্ভব। ধন্যবাদ।
১৩|
৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১২
মেঘনা বলেছেন: জুলাই ২৪ পরবর্তী সময়ে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যে পরিবর্তন দেখা গেল সামুর ক্ষেত্রেও তার প্রভাব পড়ল। উদীচী, ছায়ানট ,রাহুল আনন্দএর বাড়ি..... যেমন স্বৈরাচারীর প্রতীকে পরিণত হলো তেমনি সামুর মুক্তমনারা আওয়ামী লীগের দোশোরে পরিণত হলো। এবং লজ্জাজনক ভাবে বৃহত্তর সমাজ এই অপকর্ম কে নিরব থেকে পরোক্ষে সমর্থন জোগাল। যার ফলশ্রুতিতে বট বাহিনীর বিজয়উল্লাস। ফলে অদূর ভবিষ্যতে কোন ব্লগার যদি সামুতে এসে, এই ঘোষণা দেয় যে,- ব্লগ করা ইসলাম বিরোধী,হারাম - তাহলে অবাক হব না।
নাগরিক ব্লগের কথা মনে পড়ছে।
৩০ শে জুন, ২০২৬ রাত ১০:০৭
ইফতেখার ভূইয়া বলেছেন: ব্লগিং করা "হারাম" এই জাতীয় কথা-বার্তা এই সময়ে এসে ধোপে টিকবে না। আমি ব্যক্তিগতভাবে ব্লগিং করেই যাব, সেটা সামুতে না হলেও নিজের ব্যক্তিগত ব্লগে। যারা ব্লগিং করতে চান, প্রয়োজনে তাদের জন্য একটা ঠিকানার ব্যবস্থা আমিই করে দিতে পারবো। বাকিটা সময়ই কথা বলবে। ধন্যবাদ।
১৪|
৩০ শে জুন, ২০২৬ বিকাল ৫:০৯
নতুন বলেছেন: কুড়ি বছর পূর্তীর শুভেচ্ছা ভাই।
ব্লগে ঢু মারা এখন একটা অভ্যাসে পরিনত হয়েছে, কিছু না লিখতে পারলেও একটু ঘুরাঘুরি না করলে ভালো লাগে না।
ফেসবুক, এক্সের মতন পেজে সবার লেখা সেয়ার করলে অনেকেই পড়ে আগ্রহী হয়ে ব্লগার হবে ।
৩০ শে জুন, ২০২৬ রাত ১০:০৮
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকেও দু'দশক পূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি কিন্তু এখন আর "নতুন" নন, সেটাও মনে রাখবেন আশা করছি ![]()
১৫|
৩০ শে জুন, ২০২৬ রাত ৮:০৬
আহমেদ জী এস বলেছেন: ইফতেখার ভূইয়া ,
দুই দশক পূর্তির অভিনন্দন।
আপনার মতো আমরাও চাই - সামু আমাদের মাঝে থাকুক, তা সে যে ভাবেই হোক!
৩০ শে জুন, ২০২৬ রাত ১০:১০
ইফতেখার ভূইয়া বলেছেন: জী এস ভাই অনেক ধন্যবাদ আপনাকে। জ্বী, আমাদের সবার চাওয়া সামু আরো বহুদিন আমাদের মাঝে থাকুক তবে বাস্তবতা আসলে আবেগ মানে না। এখানে আমাদের বাস্তবাদী হয়ে কিছু উদ্যোগ নিতেই হবে সামুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এ ছাড়া আর কোন উপায় নেই। ধন্যবাদ।
১৬|
৩০ শে জুন, ২০২৬ রাত ১০:১৮
মিরোরডডল বলেছেন:
কেমন আছে ইফতি?
২০ বছর সামুতে থাকা প্রমাণ করে ইফতির অনেক ধৈর্য আছে
শুভকামনা।
সামু আমাদের অনেকেরই আবেগের সাথে মিশে আছে। দীর্ঘদিনের স্মৃতি, চেনা-জানা প্রাঙ্গনের মতোই একটা স্থান। এর হঠাৎ প্রস্থান কখনোই কামনা করি না। সবচেয়ে ভালো হয়, সামুকে যদি কিছুটা হলেও আর্থিকভাবে পুশ করে আগামীতে চালু রাখা যায়।
সামু এবং সামুর ব্লগারদের জন্যও শুভকামনা থাকবে।
ভালোই একটা সময় কেটেছিলো সামুতে।
কত প্রিয় মুখ, কত রাত, কত আড্ডা!!!
৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৩৫
ইফতেখার ভূইয়া বলেছেন: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সামু'র আগে ইয়াহু থেকে ফ্রীতে জিওসিটিস এর সাব ডোমেইনে আমার একটা সাইট ছিলো সেখানে টুকটাক লিখা হতো। তবে সামু-ই প্রথম সাইট যেখানে আমি বাংলায় ব্লগিং শুরু করি। বিগত দু'দশকের অনেক স্মৃতি আছে সামুতে। দীর্ঘদিন প্রবাসে থাকার কারনে অনেকের সাথেই হয়তো সরাসরি দেখা হয়নি তবে একটা আত্মিক বন্ধনতো রয়েই গেছে সবার সাথে। সময় নিয়ে একদিন সবার সাথে দেখা করতে চাই।
সামুতে কেন কখনো গুগল এর বিজ্ঞাপন দেয়া হয়নি তা আমার কাছে বোধগম্য নয়। বিজ্ঞাপনের জন্য এখনো স্পট দেখা যাচ্ছে কিন্তু কোন বিজ্ঞাপন নেই। লোকাল কোন বিজ্ঞাপনদাতা বা স্পনসর এগিয়ে না এলে গুগল-এর বিজ্ঞাপন দিয়ে চেষ্টা করা উচিত। আর সেটাও যদি সম্ভব না হয়, আমরা সবাই মিলে কম-বেশী কন্ট্রিবিউট করার চেষ্টা করেওতো দেখতে পারি। তবে ব্লগিং যারা সত্যিই ভালোবাসেন, আমি তাদের পাশে থাকবো। এই কমিউনিটিটা অটুটু থাকুক দিন শেষে এটাই আমারও চাওয়া। তোমার জন্যেও শুভ কামনা থাকছে।
১৭|
৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫১
করুণাধারা বলেছেন: দুই দশক পূর্তির জন্য অভিনন্দন এবং শুভকামনা।
এই ব্লগটা আমাদের অনেকের জন্য নিঃশ্বাস নেবার জায়গা। আমরা সকলেই চাই ব্লগ আরো দীর্ঘদিন এমন থাকুক। তবে সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন আর কিছু অভিযোজন করা দরকার, টিকে থাকবার জন্য।
০১ লা জুলাই, ২০২৬ রাত ৩:১৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আসলেই তাই। সামু-র জন্য সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা থাকছে আপনার জন্যেও।
১৮|
০১ লা জুলাই, ২০২৬ ভোর ৫:৩৭
কাছের-মানুষ বলেছেন: দুই দশক পূর্তির জন্য শুভকামনা আপনাকে।
সামু ব্লগ চালাতে কেমন খরচ হয় বছরে জানতে পারলে ভাল হত। সাথে কোন ওয়ার্ডপ্রেসের-মত ফ্রি কমিউনিটি ব্লগ তৈরি করা যায় কিনা কারো অভিজ্ঞতা শেয়ার করলে ভাল হত!
ব্লগটি হারিয়ে গেলে হতাশ হব।
০১ লা জুলাই, ২০২৬ সকাল ৭:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকেও এক দশক পূর্তির শুভেচ্ছা জানাই।
সামু ব্লগ চালাতে কেমন খরচ হয় তা কেবল কর্তৃপক্ষই সঠিকভাবে বলতে পারবেন। ওয়ার্ডপ্রেস দিয়ে করা সম্ভব তবে সেখানে অনেক কাস্টমাইজেশান করার প্রয়োজন পড়বে। বিগত বেশ কয়েক বছরে ওয়ার্ডপ্রেসে অনেক পরিবর্তন এসেছে যা কেবল ব্লগিং করার উদ্দেশ্যকে সামনে রেখে করা হয় নি। একজন ওয়েব ডেভেলপারের দৃষ্টিকোণ থেকে বলতে পারি, আপনি যদি ১০/২০ মানুষের জন্য ব্লগ তৈরী করতে চান তবে ওয়ার্ডপ্রেস বেশ ভালো সমাধান। তবে ধরে নিতে হবে যে যারা ব্লগিং করেন তারাও কম-বেশী ওয়ার্ডপ্রেসের সাথে পরিচিত।
আর যদি মনে করেন কয়েক হাজার মানুষের জন্য একটা সিস্টেম তৈরী করবেন যা সম্পূর্ণরূপে শুধুমাত্র বাংলা ব্লগিং এর জন্য তৈরী, সে ক্ষেত্রে কাস্টম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরী করাটাই বেটার। আমি ব্যক্তিগতভাবে কিছুটা বেসিক আকারে একটা সিস্টেম তৈরীর চেষ্টায় আছি যেটাতে ধীরে ধীরে বিভিন্ন ফিচার যোগ করা যাবে। প্রথম দিকে বেটা টেস্টের জন্য কয়েক জনের সাহায্য প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০২৬ রাত ১১:০৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাতেগোণা কিছু ব্লগার ছাড়া, তেমন কারো পদচারণা লক্ষ্য করা যাচ্ছে না।
..........................................................................................................
এখনো ১৭৯ জন মোবাইল থেকে কানেক্ট আছেন । কিন্ত সরাসরি যোগ দেননা
মাত্র ১১ জন এক্টিভ আছেন ।
সুতরাং, সবাই এগিয়ে এসে অংশগ্রহন করলে আবারও প্রানবন্ত হবে ।