| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইফতেখার ভূইয়া
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

অনেকটা দেরী করেই জানতে পারলাম বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী শ্রদ্ধেয় মুস্তফা মনোয়ার স্যার আর আমাদের মাঝে নেই। বাংলাদেশে পাপেট শো-কে জনপ্রিয় করার পেছনে স্যারের অবদান আমার পক্ষে বলে বোঝানো সম্ভব নয়। বহু বছর আগে বি.টি.ভি.-তে "মনের কথা" নামক ছোটদের একটা অনুষ্ঠান নিয়মিত দেখা যেত। যেখানে স্যার বিভিন্ন রকম ছবি আঁকা শেখাতেন আর পাশাপাশি থাকতো পারুল, বাউল, বলদ (গাভী) চরিত্রের সাথে তার কথোপকথন। সেই কথোপকথনে থাকতো শিক্ষণীয় বিষয়, কখনো হাস্যরস কিংবা সচেতনতামূলক বার্তা। আমাদের ছোটবেলায় বিনোদনের একটা বড় মাধ্যম ছিলো টেলিভিশন আর স্যারের ঐ অনুষ্ঠান দেখতাম নিয়মিত।
এখনতো বি.টি.ভি. -কেন, কোন টেলিভিশন চ্যানেলই দেখা হয় না। তবে খুশির বিষয় হলো বি.টি.ভি.-র ইউটিউব চ্যানেলে মনের কথা অনুষ্ঠানটির বেশ কিছু এপিসোড আপলোড করা হয়েছে। স্যারের প্রয়াণের পর এখন হয়তো সময় নিয়ে অন্তত কিছু এপিসোড আবারও দেখা হবে।
গতকাল ২৯শে জুন ২০২৬, শ্রদ্ধেয় মুস্তফা মনোয়ার স্যার ইন্তেকাল করেছেন। ইন্না-নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার ক্ষমতা দিন।
ছবি কপিরাইট: বি.টি.ভি.
৩০ শে জুন, ২০২৬ রাত ৯:৫২
ইফতেখার ভূইয়া বলেছেন: স্যারকে আমরা ভীষণ মিস করবো। যেখানেই থাকুন না কেন, ওপারে ভালো থাকুন এটাই চাওয়া। ধন্যবাদ।
২|
৩০ শে জুন, ২০২৬ সকাল ১১:৩৫
রাজীব নুর বলেছেন: মুস্তফা মনোয়ার ঝামেলা বিহীন একটা মানুষ।
৩০ শে জুন, ২০২৬ রাত ৯:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: স্যারের মতো মানুষগুলো যে কোন সমাজের জন্য বড় সম্পদ। ধন্যবাদ।
৩|
৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩
অপ্সরা বলেছেন: আমি একজন পাপেটিয়ার। মুস্তফা মনোয়ার স্যার না থাকলে পাপেট সম্পর্কে হয়ত জানা হত অনেক পরে।
৩০ শে জুন, ২০২৬ রাত ৯:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: তাই নাকি! জানা ছিলো না। সত্যিই তাই। ধন্যবাদ।
৪|
৩০ শে জুন, ২০২৬ দুপুর ২:৫০
মেঘনা বলেছেন: সেই সময় টেলিভিশন শিক্ষার একটা মাধ্যম ছিল, আর এখন মগজ ধোলাই এর মাধ্যম। শ্রদ্ধা জানাই স্যারকে, তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
৩০ শে জুন, ২০২৬ রাত ৯:৫৫
ইফতেখার ভূইয়া বলেছেন: সত্য বলেছেন। প্রযুক্তিকে নেতিবাচকভাবে ব্যবহার মানুষই করেছে। স্যারের জন্য শ্রদ্ধা সব সময়। ওপারে ভালো থাকুন স্যার। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০২৬ সকাল ৮:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ২৯শে জুন ২০২৬, শ্রদ্ধেয় মুস্তফা মনোয়ার স্যার ইন্তেকাল করেছেন।
..................................................................................................
সমাজে উনার অবদান অনস্বীকার্য ।
আত্মার মাগফেরাত কামনা করছি এবং আমার পরম
শ্রদ্ধা থাকল উনার কর্ম জীবনের প্রতি ।