| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইফতেখার ভূইয়া
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

এই পুরো বিশ্বকাপের আজকের ফাইনাল ম্যাচটিই আমি শুরু থেকে দেখলাম। যোগ্য ও ভালো খেলেই স্পেন বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে। তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। পুরো খেলাতেই স্পেন তার আধিপত্য বজায় রেখে সুন্দর খেলা উপহার দিয়েছে। আর্জেন্টিনার খেলা ছিলো ভয়াবহ রকম খারাপ। বার বার ফাউল করে লাল কার্ড পাওয়া খেলোয়াড় হারিয়ে দশজনের দল নিয়ে খেলে লজ্জাজনক এই হার। তাদের খেলা দেখে মনে হয়েছে ফাউল করার জন্যই তাদের এই খেলা। পুরো বিশ্বকাপে দ্যুতি ছড়ানো মেসি বরাবরই আজ ক্যামেরার বাইরেই ছিলো বেশীরভাগ সময়। আজকের ফাইনাল মেসির জন্য এক দুঃস্বপ্নই হয়ে থাকবো বাকি জীবন।
বাংলাদেশে মেসি তথা আর্জেন্টিনার ভক্তের অভাব নেই। পুরো বিশ্বকাপের সময় তাদের খেলায় গোল হলে ভক্তদের চিৎকারে রীতিমতো ঘুম ভেঙ্গে যেত। তাদের উচ্ছ্বাস আমি বুঝতে পারি, তাই আর্জেন্টিনার সকল ভক্তদের জন্য আন্তরিক সমবেদনা রইল। বেটার লাক নেক্সট টাইম। এবার একটু শান্তিতে ঘুমুতে পারবো বলে মনে হচ্ছে্। ফুটবলের মাঠ যেন আর কাবাডি খেলার মাঠে পরিণত না হয় সেটাই চাওয়া। সুস্থ খেলার জয় হোক। ধন্যবাদ।
২০ শে জুলাই, ২০২৬ ভোর ৪:৪৯
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার কী-বোর্ডে সমস্যা হচ্ছে তাই অনেক কথা লিখতে পারছি না। তবে মনের কথা সবই বলে দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ।
২|
২০ শে জুলাই, ২০২৬ ভোর ৪:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পুরা মাঠ জুড়েই স্পেনের আধিপত্য ছিল।
..................................................................
অভিনন্দন সবাইকে ।
২০ শে জুলাই, ২০২৬ ভোর ৪:৫২
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকেও অভিনন্দন। ![]()
৩|
২০ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: স্পেনের জন্য অভিনন্দন।
২১ শে জুলাই, ২০২৬ রাত ১২:০৫
ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।
৪|
২০ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৫৫
খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় চমৎকার পোস্ট। +
আপনার সব কথাই আমার পর্যবেক্ষণের সাথে মিলে গেছে।
২১ শে জুলাই, ২০২৬ রাত ১২:০৭
ইফতেখার ভূইয়া বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
৫|
২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:০৯
রাজীব নুর বলেছেন: স্পেন কে আমি অভিনন্দন জানাবো না।
ওরা অনেক ফাউল করেছে। ফাউল করে করে আর্জেন্টিনার মনোবল ভেঙ্গে দিয়েছে।
২১ শে জুলাই, ২০২৬ রাত ১২:১১
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনি দলকানা লোক সেটা আমি আগে থেকেই জানি। তবে রাতকানা রোগেও যে ভুগছেন সেটা আজই জানা হলো। যাইহোক, আপনার আশু শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০২৬ ভোর ৪:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সাথে একমত।
পুরা মাঠ জুড়েই স্পেনের আধিপত্য ছিল। অনেক সুন্দর নান্দনিক খেলা খেলেছে স্পেন। অন্যদিকে, খেলে বল দখলে না রাখতে পেরে অনেক ফাউল করেছে আর্জেন্টিনা, উগ্রতা ছুল দৃশ্যমান।
মিশরের কাছে হেরেই এ দলের বিদায় নেয়ার কথা ছিল। কিন্তু ফিফা আর রেফারির কল্যাণে তারা ফাইনাল পর্যন্ত আসতে পারে।
অভিনন্দন স্পেনের জন্য।