নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

লিনাক্স কার্নেল ৭.০.০-২৪ জেনেরিক আপডেট ও আই.জি.পি.ইউ. ইস্যু

২৫ শে জুলাই, ২০২৬ ভোর ৫:০৩


আমি জানি না সামুতে ঠিক ক'তজন তার কম্পিউটারে লিনাক্স ব্যবহার করছেন। তবে যারাই করছেন তাদের জন্যই মূলত এ পোস্ট। এ বছরের মাঝামাঝি সময় থেকে "লিনাক্স কার্নেল ৭.০.০-২৪ জেনেরিক" বিভিন্ন লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমের জন্য এ্যাভেইলএবল/রিলিজ হতে শুরু করেছে। যদিও লাইনাস ট্রোভাল্ডস এপ্রিলের মাঝামাঝি তার কাজ শেষ করেছেন তদুপরি কার্নেলটি বিভিন্ন অপারেটিং সিস্টেমের সফটওয়্যার হোস্ট প্যাকেজে আসতে আরো কিছুটা সময় লেগেছে।

লিনাক্স কার্নেলে ৭.০-তে অনেক নতুন এবং চমকপ্রদ কিছু ফিচার রয়েছে। যেমন সিস্টেমের পারফরম্যান্স বৃদ্ধি, আরো অধিক হার্ডওয়্যার সাপোর্ট, উন্নত কন্টেইনার ও ক্লাউড ওয়ার্কলোডের সক্ষমতা বৃদ্ধি, মেমরি ম্যানেজমেন্টে আধুনিকায়ন ছাড়াও অনেক কিছু রয়েছে যা আপনি অনলাইন থেকে জেনে নিতে পারেন। যাইহোক, এতকিছুর পর অনেকের মতো আমিও আগেপিছে না ভেবেই সম্প্রতি আমার লিনাক্স মিন্ট ভিত্তিক ল্যাপটপে কার্নেল আপডেট করি। এর পর থেকেই আমার ল্যপটপের স্ক্রীন অস্বাভাবিকভাবে অন্ধকার হয়ে গিয়েছে। সিস্টেম থেকে স্ক্রীনের ঊজ্জ্বলতা শতভাগ করা হলেও তা স্ক্রীনে কোন প্রভাব ফেলছে না। লিখা পড়তে কিংবা কোন ছবি দেখতে বেশ সমস্যা হচ্ছে।

স্বাভাবিকভাবেই এই সমস্যাটি মূলত ল্যাপটপে বেশী দেখা যাচ্ছে যেহেতু ডেস্কটপে বেশীরভাগ ক্ষেত্রেই ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকে। তবে আপনার ডেস্কটপে যদি ইন্টেল প্রসেসরের জিপিইউ (যা মূলত আই.জি.পি.ইউ নামে বেশী পরিচিত) থেকে থাকে তাহলেও এ সমস্যার সম্মুখীন হতে পারেন। আরো সমস্যার বিষয় হলো, এই সমস্যাটি কেবল এমবেডেড গ্রাফিক্স (যেমন ইন্টেলের সিপিইউ ভিত্তিক আই.জি.পি.ইউ্.) কার্ডেই যে হচ্ছে তা নয়। অনেক এ.এম.ডি. গ্রাফিক্স কার্ড ব্যবহারকারীও একই ধরনের সমস্যার কথা রিপোর্ট করেছেন। তার মানে হলো, আপনি যদি ল্যাপটপ ব্যবহার না করে ডেস্কটপ পিসি ব্যবহার করে থাকেন যেখানে এ.এম.ডি.-র জিপিইউ রয়েছে, সেই পিসিতেও এই সমস্যা দেখা যেতে পারে। এনভিদিয়ার গ্রাফিক্স কার্ড ব্যবহারকারীরা আপাতত একই ধরনের কোন সমস্যার কথা জানাননি। বিষয়গুলো নিয়ে কাজ চলমান রয়েছে। আপনার ব্যবহৃত লিনাক্স ডিস্ট্রোর ফোরাম বা ডিসকর্ড সার্ভাারে যোগাযোগ করে এ ব্যাপারে বিস্তারিত জেনে নিতে পারেন।

এ সমস্যা থেকে মুক্তির আপাতত পথ হলো। আপনার সমস্যাযুক্ত পিসিটি অন করার পর এস্কেপ (ই.এস.সি.) বাটন চেপে গ্রাব মেনুতে প্রবেশ করে পুরোনো কার্নেল ব্যবহার করে লগ ইন করতে হবে এবং সিস্টেমে প্রবেশের পর আপনার সিস্টেমের সফটওয়্যার আপডেট ম্যানেজার থেকে পুরোনো কার্নেল সিলেক্ট করে বের হয়ে আসতে হবে। এতে করে পিসিটি পুরোনো কার্নেল ব্যবহার করে পুনরায় স্টার্ট হবে। এবার সিস্টেমে প্রবেশ করার পর, উপরে উল্লেখিত ভার্সনের কার্নেলটি ডিলিট করে ফেলতে হবে। অন্যান্য সফটওয়্যারের প্যাকেজ আপগ্রেড/আপডেট করার সময় লক্ষ্য রাখুন যেন প্যাকেজের সাথে আপডেট ম্যানেজার থেকে সমস্যাযুক্ত কার্নেলটি যেন পুনরায় ইন্সটল না হয়ে যায়। পাশাপাশি আপনার অপারেটিং সিস্টেম সম্পর্কিত ফোরাম বা ডিসকর্ড সার্ভারে চোখ রাখুন এ ব্যাপারে কোন নোটিশ বা মেসেজ আসে কিনা, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিন। ধন্যবাদ।

ছবি কপিরাইট: লিনাক্সল্যাপ.কম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.