| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইফতেখার ভূইয়া
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার আছেন যারা তাদের ব্লগ পোস্টগুলো আমার মতোই আর্কাইভ করে অনলাইনে অন্য কোথাও সেইভ করে রাখতে চান বা চাচ্ছেন। তাদের জন্যেও এ ধরনের একটা সিস্টেম বেশ কাজে আসতে পারে বলে আমার মনে হয়। আর্কাইভ করে রাখা মানেই সেগুলো পাবলিকলি দৃশ্যমান হওয়া নয় বরং সেগুলো অনলাইনে কোথাও সুরক্ষিত রাখা। মোটা দাগে আমার বানানো সিস্টেমে আপনার লিখাগুলো পাবলিশ না করে কেবল ড্রাফট আকারে সেভ করে রাখতে পারবেন বা চাইলে পাবলিশও করতে পারবেন। প্রয়োজনে সেখানে পুনরায় এডিট বা ডিলিটও করতে পারবেন।
যেহেতু পুরো সিস্টেমটি বানিয়ে, টেস্ট করে তারপর পাবলিশ করতে বেশ সময় লাগবে, তাই প্রাথমিকভাবে কেবল আমন্ত্রন সাপেক্ষে যে কেউ রেজিষ্ট্রেশন করতে পারবেন। এ্যাকাউন্ট এ্যাক্টিভেট হওয়ার পর ব্যবহারকারী তার লিখা ব্লগ পোস্টগুলো সামু থেকে কপি পেস্ট করে ঐ সাইটে স্থানান্তর করতে পারবেন। সাইটটিতে রেজিষ্ট্রেশনের জন্য পুরোপুরি পাবলিকলি ওপেন হবে না। পুরো সিস্টেমটি দাঁড় করাতে কিছুটা সময় লাগবে বৈ কি! তবে বসে না থেকে কাজটা শুরু করতে চাই। সাইটটির জন্য একটি সুন্দর নাম খুঁজছি, মাথায় তেমন কোন নাম আসছে না। যা-ও আসছে তার বেশীরভাগ-ই আগেই রেজিষ্ট্রেশন হয়ে গেছে। বেশীরভাগ ডট কম, ডট নেট নাম খালি নেই। তবে অনেক ক্ষেত্রেই ডট ব্লগ (যেমন abcd.blog) দিয়ে ডোমেইন নেইম এ্যাভেইলএবল পাওয়া যাচ্ছে। সে ধরনের যে কোন বাংলা ছোট কোন নাম আপনারা সাজেস্ট করতে পারেন। কোন প্রতিশ্রুতি দিচ্ছি না তবে পছন্দ হলে আপনার দেয়া নামটিও গ্রহণ করা হতে পারে। আপনার দেয়া নামটি গৃহীত হলে আপনাকে অবশ্যই সাইটে রেজিষ্ট্রেশনের জন্য আমন্ত্রন জানানো হবে।
এটা একটা দীর্ঘ মেয়াদী প্রজেক্ট হবে যার চূড়ান্ত পর্যায়ে সাইটটি লাইভে যাবে। এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত ও একটি সুন্দর নাম প্রত্যাশা করছি। ধন্যবাদ।
ছবি কপিরাইট: নেটওয়ার্ক সল্যুশনস
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৪৭
ইফতেখার ভূইয়া বলেছেন: সুন্দর নাম, অনেক ধন্যবাদ।
২|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৩৭
সুলাইমান হোসেন বলেছেন: lekhasinduk.blog, okkhorgohor.blog, shobdoghor.blog
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৪৯
ইফতেখার ভূইয়া বলেছেন: নামগুলো সুন্দর কিন্তু একটু বড় হয়ে গেল না? ![]()
৩|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৪৭
সুলাইমান হোসেন বলেছেন: shobdoalay.blog
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২৬
ইফতেখার ভূইয়া বলেছেন: হুম, ঠিক আছে। ধন্যবাদ।
৪|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি।
..............................................................................................
সুন্দর প্রচেষ্টা ,
আমি মনে করি বাংলা ব্লগ হলে নামটাও বাংলা হতে হবে ।
তাই আমার প্রস্তাবনা :-
১) আমার কথা@ব্লগ
২) স্বদেশ বাংলা @ব্লগ
৩) আকাশ ভাবনা @ব্লগ
৪) সাহিত্যে বাংলা@ ব্লগ
৫) দেশ ভাবনা @ব্লগ
আপনার ভাবনার জন্য অনেকগুলো দিলাম, শুভ কামনা ।
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২৯
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার হোস্টিং প্রোভাইডার বাংলায় ডোমেইন নেইম এর এই সুবিধা দিচ্ছে কিনা তা এখনো জানা নেই। যোগাযোগ করে দেখতে হবে। অনেকগুলো নাম সাজেস্ট করার জন্য ধন্যবাদ জানবেন তবুও এক শব্দের কিছু নাম কি সাজেস্ট করতে পারবেন কি? যেমন "জানালা.ব্লগ" অথবা "অহর্নিশ.ব্লগ" এই টাইপ? নাম ছোট হলে ভালো হতো। ধন্যবাদ।
৫|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২
খায়রুল আহসান বলেছেন: কিছুকথা.ব্লগ
kichhukotha.blog
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩০
ইফতেখার ভূইয়া বলেছেন: সময় নিয়ে নাম সাজেস্ট করার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন স্যার।
৬|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫০
বাজ ৩ বলেছেন: lipi.blog, sriti.blog, pata.blog, kolom.blog, dristy.blog, kenvas.blog, activiti.blog , okkhor.blog , boicittro.blog , prantor.blog , khata.blog, lekhoni.blog,
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২৭
ইফতেখার ভূইয়া বলেছেন: বাহ! অনেকগুলো নাম সাজেস্ট করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
৭|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৮
খায়রুল আহসান বলেছেন: অথবা,
dutokotha.blog
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২৭
ইফতেখার ভূইয়া বলেছেন: আবারও ধন্যবাদ জানবেন স্যার।
৮|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: dhumketu .blog ![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২৮
ইফতেখার ভূইয়া বলেছেন: ভাবতেছি রকেট.ব্লগ নামটাও মন্দ হয় না!
অনেক ধন্যবাদ কুতুব সাহেব।
৯|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৩
মেহবুবা বলেছেন: shonlap.blog
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২৯
ইফতেখার ভূইয়া বলেছেন: সংলাপ.ব্লগ - বলতে চেয়েছেন সম্ভবত। আপনাকেও ধন্যবাদ।
১০|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১২
ডার্ক ম্যান বলেছেন: চমৎকার উদ্যোগ। এটার মাধ্যমে লেখকদের আয়ের ব্যবস্থা থাকলে ভালো হয়।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৩২
ইফতেখার ভূইয়া বলেছেন: লেখকদের আয়ের ব্যবস্থা করা সম্ভব তবে সেটার জন্য অন্য ব্লগারদের প্রথমে ব্যক্তিগত একটা ব্লগ খুলে গুগল এ্যাডসেন্স এর একাউন্ট এ্যাপ্রুভ করাতে হবে। বিষয়টা সবার জন্য সহজ হবে বলে মনে হয় না। আবার একটা সাইটে গুগল একাধিক এ্যাডসেন্স এ্যাকাউন্ট এ্যাপ্রুভ করবে কিনা সে বিষয়ে আমার সঠিক জানা নেই। আমি বিষয়টি অবশ্যই ঘেঁটে দেখবো। তবে আপনার প্রস্তাব অত্যন্ত যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।
১১|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬
নাহল তরকারি বলেছেন: ও আচ্ছা। তাই।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৩২
ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, তাই। ধন্যবাদ।
১২|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১
বাজ ৩ বলেছেন: digonto.blog,. shobdonir.blog
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৩৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনি অনেকগুলো নাম সাজেস্ট করেছেন, আন্তরিক ধন্যবাদ আপনার জন্য।
১৩|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: Banglakejano (বাংলাকেজানো) রাখতে পারেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৫
ইফতেখার ভূইয়া বলেছেন: সাজেশানের জন্য অনেক ধন্যবাদ।
১৪|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: চ্যাট জিপিটি দিছে
অবশ্যই!
১৫|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: lekhok.blog
lekha.blog
lekhalekhi.blog
kolom.blog
kothok.blog
golpokotha.blog
rochona.blog
sahitto.blog
kobita.blog
golpo.blo
-------------------------
vabna.blog
bhavna.blog
chintabhavna.blog
monerKotha.blog
monkotha.blog
amarvabna.blog
muktokotha.blog
nijerkotha.blog
kothabarta.blog
prokash.blog
=====================
lekharong.blog
kolomkotha.blog
shobdokotha.blog
shobdo.blog
chintachokro.blog
vabuk.blog
kothon.blog
onubhob.blog
drishtibhongi.blog
monon.blog
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৫
ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ অনেকগুলো নাম পেয়েছেন। সময় নিয়ে তা লিস্ট আকারে শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ।
১৬|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯
গেঁয়ো ভূত বলেছেন: openeye.blog
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৬
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেকটাই রোবট রোবট ভাব চলে এসেছে। ধন্যবাদ।
১৭|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
ডার্ক ম্যান বলেছেন: এই ধরনের একটা ব্লগসাইট করতে কেমন টাকা খরচ হতে পারে
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২২
ইফতেখার ভূইয়া বলেছেন: খরচের কথা বললে বলবো এটা টাকার অঙ্কে পরিমাপ করা সম্ভব নয়। বিশেষ করে আমি যেহেতু আমার ব্যক্তিগত সময় ও টাকা খরচ করে বানাবো সেটার আর্থিক মূল্য অনেক পড়ে যাবে। সত্যি বলতে কি এটা আর্থিকভাবে ভায়াবল নয়, তবে এখানে আমার ভালোলাগার বিষয়টি যেহেতু আছে তাই আমি আর্থিক বিষয়টি এখনই ভাবছি না। তার চেয়েও বড় কথা এ ধরনের সাইট বানানো বেশ সময় সাপেক্ষ ব্যাপার বিশেষ করে আমাকে সহযোগীতা করার যেহেতু কেউ নেই আপাতত।
আরেকটি বিষয় হলো, আমার আরো একটা সাইট আছে যেখানে সহস্রাধিক সাহিত্যকর্ম সংরক্ষণ করা আছে। ভাবছি দু'টো সাইটকে একসাথে মার্জ করা যায় কিনা! সে ক্ষেত্রে দু'টো সাইট এর কন্টেন্ট একটি সি.এম.এস. এর মধ্যে নিয়ে আসতে পারলে পরিশ্রম ও আর্থিক খরচ দু'টোই বাঁচানো যেত। তবে কমিউনিটি ব্লগের ক্ষেত্রে নিজের পরিশ্রম বাদ দিলেও অন্তত সার্ভার খরচ কমিয়ে আনার জন্য বিজ্ঞাপণ দেয়া জরুরী হয়ে পড়তে পারে। নয়তো সামু'র মতো কেবল নিজের পকেট থেকে টাকা গচ্চা দিয়ে এ ধরনের প্রজেক্ট খুব বেশীদিন চালু রাখা সম্ভব হবে না হয়তো। ধন্যবাদ।
১৮|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৫
হুমায়রা হারুন বলেছেন: প্রতীক্ষা
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৪
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার জন্য দোয়া রাখবেন, কাজটা আমি যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে চাই। ধন্যবাদ।
১৯|
১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫১
অধীতি বলেছেন: মন্তব্য পড়ে সাজেস্ট করা তো দূরে থাক উল্টো নিজেই কিছু সাজেশন পেয়ে গেলাম
![]()
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪
ইফতেখার ভূইয়া বলেছেন: তা বেশ।
২০|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৫
ডার্ক ম্যান বলেছেন: ইংরেজি মিডিয়াম ব্লগটা একটু দেখতে পারেন। ওরা লেখকদের পে করে, ভিউ এর ভিত্তিতে। প্রতি মাসে সাবক্রিপশন ফি দিতে হয়।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪
ইফতেখার ভূইয়া বলেছেন: ওটাকে ভিন্ন কোন প্রজেক্ট হিসেবে চিন্তা করতে হবে। ধন্যবাদ।
২১|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪
খায়রুল আহসান বলেছেন: এখানে প্রস্তাবকৃত নামের তালিকা থেকে কোন নাম কিংবা এর বাইরে থেকেও অন্য কোন নামটি চূড়ান্ত করবেন, সে সিদ্ধান্ত নিয়েছেন কি?
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২৫
ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ ক'দিন ধরেই এ্যাপলিকেশন ডেভেলপমেন্ট নিয়ে একটু ব্যস্ততায় যাচ্ছি। আগে কখনো বাংলা ভাষায় এভাবে কোন সাইট তৈরী করিনি। কিছু টেকনিক্যাল জটিলতা প্রাথমিক স্তরে পেয়ে বসেছিল তবে সেটা আপাতত কেটে গেছে। নাম নিয়ে এখনো কোন সিদ্ধান্তে আসতে পারিনি। ওটা নিয়ে আরো কিছুটা ভাবানার প্রয়োজন রয়েছে বলে মনে হচ্ছে। একটা ওয়েব সাইটের বিভিন্ন পাতার নাম যা ইউ.আর.এল. স্ট্রাকচার নিয়ে কিছুটা দ্বিধায় আছি, সেগুলো সর্টআউট করার চেষ্টা করছি। যেমন ধরুন:
একজন ব্লগার যার নাম "করিম", তার প্রোফাইল পেইজ এর ঠিকানা কি হবে?
xyz.blog/user/karim
না কি নিচেরটা ব্যবহার করবো?
xyz.blog/author/karim
আবার "করিম" যখন একটি পোস্ট লিখছে সেটার এ্যাড্রেস কি হবে?
xyz.blog/post/abcdefghij [ এখানে শেষের a-j হবে অটো জেনারেটেড রেনডম ইউনিক নাম্বার ]
না কি, শেষে টাইম স্ট্যাম্প ব্যবহার করবো
xyz.blog/post/260912150305 [ ২০২৬ সালের সেপ্টেম্বর ১২ এর বিকেল ৩ট বেজে ৩ মিনিট ৫ সেকেন্ডে যখন পোস্টটি পাবলিশ হয়েছে ]
সামুতে সঠিকভাবে বাস্তবায়িত না হলেও নতুন আমার ব্লগে যে কোন পোস্ট বিষয় ভিত্তিক হতেই হবে। সে ক্ষেত্রে নিচের ঠিকানায় সকল ব্যবহারকারীর খেলাধুলা সংক্রান্ত সকল পোস্ট সাজিয়ে রাখা হবে। সাজানোর বিষয়টি নির্ভর করবে কখন লিখাগুলো পোস্ট হয়েছিলো সে অনুসারে।
xyz.blog/category/sports
এমন আরো কিছু বিষয় নিয়ে কাজ করছি। সেগুলো প্রোগ্রামিং এর মাধ্যমে গোছানোর চেষ্টা করছি।
এ ধরনের একটা ব্লগ তৈরীর ইচ্ছে থেকেই বহু আগে আমি একটা ডোমেইন কিনে রেখেছিলাম (https://prokashon.com/) তবে সেটা বাংলাদেশে থাকা পুস্তক প্রকাশনার সাথে জড়িত মনে হতে পারে বিধায় ডোমেইনটা ধরে রাখতে চাচ্ছি না। তবে ডোমেইনটা বাতিল হওয়ার আগ পর্যন্ত আপাতত ডেভেলপেমেন্টের জন্য এই সাইটটি ব্যবহার করবো। ডেভেলপমেন্ট শেষ হলেই মোটামুটিভাবে নতুন ডোমেইনে সিস্টেমটি চালু করার ই্চ্ছে রয়েছে। ধন্যবাদ।
২২|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, এত চমৎকার করে অনেক কিছু বুঝিয়ে বলার জন্য।
ঊল্লেখিত বিষয়ে আমার কিছু মতামতঃ
* xyz.blog/author/karim এর স্থলে xyz.blog/user/karim হওয়াই বোধহয় সমীচীন, কারণ ব্লগে ঢুকলেই করিম একজন user অবশ্যই, কিন্তু সে author নাও হতে পারে। দুটি পরিচয় কে আলাদাভাবে পরিচয় করিয়ে দিতে পারলে অবশ্য সেটা করা যেতে পারে। তাতে আমার কোন কিছু বলার থাকবে না।
*xyz.blog/post/260912150305 এর পরিবর্তে xyz.blog/post/abcdefghij বেশি ভালো হবে বলে আমার ধারণা। পরেরটা বেশি সহজবোধ্য। অবশ্য যারা সব কিছুতেই একেবারে স্পেসিফিক কিছু চায়, তারা প্রথমটাকেই পছন্দ করবে।
আমার কোন কারিগরি জ্ঞান নেই। একজন লে-ম্যান হিসেবে যতটুকু বুঝলাম, ততটুকুই বলে ফেললাম।
অনেক বড় একটা কাজে হাত দিয়েছেন। দ্রুত সাফল্য কামনা করছি। শুভকামনা...
২৩|
০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫৮
ডার্ক ম্যান বলেছেন: আপনার ব্লগের কতদূর হল।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৪
ইকবাল স্পেন বলেছেন: lekhakosh.blog