নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন প্রমিত

হন্টক

প্রমিত বসাক

প্রমিত বসাক › বিস্তারিত পোস্টঃ

ঢাকা ভ্রমণ ও আমার দুঃখগাথা

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫

আমি খুব একটা শহুরে মানুষ না , থাকি মফস্বল ধরনের এলাকায় । তবে একটা কাজে কিছুদিন আগে একবার আমার মামাতো ভাইয়ের সাথে ঢাকায় গিয়েছিলাম । সে কথা লিখছি ।



ঢাকায় আমাদের কার্যস্থল হচ্ছে উত্তরায় । যথাসময়ে বাসে উঠে ঢাকার উত্তরায় পৌঁছালাম । রাস্তায় জ্যাম ছিল না । বাস থেকে নেমে দেখি বাস আমাদের ঠিক করা সময়ের অনেক আগেই এসে পড়েছে । কি করা যায় ভাবতে ভাবতে আমার মামাতো ভাইয়ের মাথায় ঢাকা শহর ঘুরে দেখার ভূত চাপলো । এখানে বলে রাখা দরকার আমি এবং আমার মামাতো ভাইয়ের মধ্যে কেউই খুব বেশি ঢাকা শহরটা চিনি না । যাই হোক প্রথমে ১০ টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা আবদুল্লাহপুর গেলাম । রিক্সা থেকে নেমে হাঁটাহাঁটি করছি এমন সময়

আমরা পড়লাম চূড়ান্ত বিপদে । কোন কথা বার্তা নেই , হঠাত্‍ ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ল । আমরা মানুষ দুইজন কিন্তু ছাতা একটাই । ভিজতে ভিজতে একটা চায়ের দোকানের তলায় আশ্রয় নিলাম । এমন সময় আমার মামাতো ভাইটির গরম গরম চা খেতে ইচ্ছা হলো । আমি খুব একটা চা খাইনা । তবু কেন যেন নিজের জন্যও চায়ের অর্ডার দিলাম । কিন্তু চা খেতে গিয়ে বাঁধল বিপত্তি । চা টা এতই গরম ছিল যে আমার জিভ একটুখানি পুড়ে গেল । যাই হোক , এটা যখন সামলে নিয়েছি তখন হঠাত্ বৃষ্টির বেগ বেড়ে গেল । আমরা চায়ের দোকানে দাড়িয়ে কাকভেজা হয়ে গেলাম প্রায় । অনেক খুঁজে কষ্ট করে ভিজে ভিজে একটা টিনের চালার নিচে ঢুকলাম । এমন সময় আমার চোখ পড়ল জুতার দিকে । কালকে মাত্র জুতা কিনছি , আজকে প্রথম পড়লাম । সেই জুতা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে ! আমার মামাতো ভাইয়ের জুতার আঠা শেষ হয়ে জুতার সোল প্রায় খুলে যায়যায় অবস্থা । এমন সময় প্রকৃতির অসীম উদারতায় বৃষ্টি টা থামল । আমরা বৃষ্টিতে ভিজে ভিজে উত্তরায় ফিরে এলাম । ফিরে আসতে আসতে আবার বৃষ্টিতে ভিজে আমাদের অবস্থা কেরোসিন । এমন সময় খিদে লাগল একটু । এক দোকান থেকে বিস্কুট কিনে সবটা খেয়ে দেখি বিস্কুটের মেয়াদ উর্ত্তীর্ন হয়ে গেছে মাস দুয়েক আগেই । কি আর করা , বিস্কুট তো আর পেট থেকে বের করা যাবে না ! কিছুক্ষন পর খেতে গেলাম এক হোটেলে । আমার জিভ পুড়ে যাওয়ায় ঠিকমত খেতে পারলাম না । অবশেষ অনেক দুঃখ দূর্দশার পর কাজ শেষ করে বাসে চড়ে বসে দেখি বাসে সিট আছে ঠিকই খালি সিট নাই । দাড়িয়ে দাড়িয়ে অনেকক্ষন থাকার পর যখন সিট পেলাম তখন মনে হলো মাথা যেন কেমন ঝিমঝিম করছে । বুঝতে পারলাম অতিরিক্ত বৃষ্টিতে ভেজার কারনে জ্বর আসছে । এখানেই দুঃখের কাহিনী শেষ না , আরও আছে । তবে লিখতে লিখতে রাত ভোর হয়ে যাবে বলে আর লিখলাম না...



এটা আমার প্রথম ব্লগ । কোন ভুল থাকলে শুধরে দেবেন প্লিজ ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.