| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি সূর্য আমি গ্রহ
আমার ভালোবাসার দ্রোহ ,
আছে সুখ আছে দুঃখ
আর স্বপ্ন ভরা বক্ষ ।
জানি না আজও কবে ঘুচবে
ভালোবাসার কৃষ্ণপক্ষ ।
আমি হাঁটছি শুধু হাঁটছি
পথ পরিধির মাঝে বন্দী ,
আমি খুঁজছি তোমায় খুঁজছি
নেই কেন্দ্রের সাথে সন্ধি ।
আজও তুমি একা অন্ধ দুচোখে
কেন্দ্রে আছো যে বসে
আর আমি একা ধুঁকে মরি ঐ
কুয়াশার ওপাশে ।
কেটে গেছে আরও বছর শত
কত শতাব্দী হয়েছে গত,
কোন এক জ্যা তে পড়ে আছে
দেহ আবর্জনার মত ।
চুলগুলো রুক্ষ দড়ির মত
সাদা ঠোঁট নিষ্প্রান ,
চারিদিক থেকে ভেসে আসে কত
বুনো শকুনের গান ।
ধুলোমাখা চোখে আজ আর নেই
কেন্দ্রে যাওয়ার আশা ,
নিঃশেষ সে তো কবেই আমার
ঘুনে-খাওয়া ভালোবাসা ।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ধুলোমাখা চোখে আজ আর নেই
কেন্দ্রে যাওয়ার আশা ,
নিঃশেষ সে তো কবেই আমার
ঘুনে-খাওয়া ভালোবাসা ।''------------- এত হতাস হলে তো চলে না----আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে
ভাল লাগা রেখে গেলাম