| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরাকল
দেশে কম্পিউটার ইন্জিনিয়ারিং -এ স্নাতক ও বিলেতে স্নাতকোত্তর ডিগ্রীর পাঠ চুকিয়ে বর্তমানে একটি সনামধন্য মাল্টিনেশনাল আইটি ফার্মে কাজ করছি। পাশ্চাত্য শিক্ষার্জিত ধ্যান-ধারনা, ধর্মীয় ও দেশী মূল্যবোধ সবমিলিয়ে বেশ ইতিবাচক কিন্তু জটিল মননশীলতা আমাকে প্রায়ই বিপদে ফেলে। অবশ্য নিজেকে ব্যাতিক্রমধর্মী ভাবতে আমার বেশ ভালই লাগে, সাধারনের মাঝে অসাধারন হয়ে থাকার ভাল-মন্দ দুটোই ভোগ করতে হয় অনবরত .....
বিশেষ করে নতুন শেয়ার বিনিয়োগকারীদের জন্য এই পোস্ট, যারা সাধারনত বন্ধু বা পরিচিত কারো কথা শুনে তাদের প্রথম বিনিয়োগ স্বীদ্ধান্ত নেন। আর বলাই বাহুল্য বেশির ভাল ক্ষেত্রেই ধরা খান
আমার নিজের অভিগ্যতাও তাই। এই একবারই লস দিয়েছি, বলতে পারেন ঢুশ খেয়ে হুশ হয়েছে আর কি ![]()
এর আগের পোষ্টে একটা চেক লিস্ট দিয়েছিলাম আজ হাতে কলমে মানে এখটা উদাহরন দিয়ে ব্যাখ্যা করব।
DSE তে শেয়ার কেটাগরি রয়েছে ৫ টি -
১। A - নিয়মিত AGM ও নূন্যমত ১০% লভ্যাংশ প্রদানকারী।
২। B- নিয়মিত AGM করলে ও ১০% এর কম লভ্যাংশ প্রদানকারী
৩। G- বাজারে অন্যর্ভূক্ত হলেও উৎপাদনে না যাওয়া কম্পানি।
৪। N- বাজারে অন্যর্ভূক্ত নতুন কম্পানি।
৫। Z- আনিয়মিত AGM ও ৬ মাস বা অধিক সময় ধরে উৎপাদন বন্ধ।
এ ছারা ব্যাবসার ধরন অনুযায়ি ২১ রকমের শেয়ার রয়েছে বাজারে -
ব্যাবসার ধরন - কম্পানি সংখ্যা
1 Bank 29
2 Cement 7
3 Ceramics Sector 4
4 Corporate Bond 2
5 Debenture 8
6 Engineering 22
7 Financial Institutions 21
8 Food & Allied 23
9 Fuel & Power 10
10 Insurance 44
11 IT Sector 5
12 Jute 3
13 Miscellaneous 11
14 Mutual Funds 24
15 Paper & Printing 2
16 Pharmaceuticals & Chemicals 20
17 Services & Real Estate 6
18 Tannery Industries 5
19 Telecommunication 1
20 Textile 27
21 Treasury Bond 164
সূত্র: http://www.dsebd.org/by_industrylisting1.php
এবার আসুন আমরা নিম্নক্ত শেয়ারটি কেনার ব্যাপারে স্বীদ্ধান্ত নেই -
কম্পানি : ক (যদিও এটি কোন কল্পিত কম্পানি নয় )
কেটাগরি: IT Sector - মাত্র ৫ টি কম্পানি রয়েছে এই কেটাগরিতে সুতরাং তা মেনুপুলেট করা তুলনামূলক সহজ
Last Trade 50.00
52 Week's Range 26.5 - 88.9 - দাম বেশ ফ্লাকচুয়েট করে
Face Value 10.0
Market Lot 500
Market Category A - ভাল
Electronic Share Y - ভাল
Total no. of Securities 22853600
Share Percentage: Sponsor/Director 52.24 Govt.0 Institute 0 Foreign 0 Public 47.76
Total no. of Securities 22853600
মানে প্রায় ১,০৯,৬৭, ৯২৮ (Total no. of Securities*Share Percentage) টি শেয়ার ও ২১,৯৩৯ টি লট (১,০৯,৬৭, ৯২৮/৫০০) রয়েছে সাধারন বিনিয়োগকারীর হাতে। অর্থাৎ বেশ ভাল ভাবেই একে মেনুপুলেট করা সম্ভব।
Authorized Capital in BDT* (mn) 300.0
Paid-up Capital in BDT* (mn) 229.0
দুট বেশ কাছাকাছি ফলে বোনাস শেয়ার পাবার সম্ভবনা কম আর পেলেও তার পরিমান বেশ কম হবে।
Last AGM Held: 24/12/2009
Bonus Issue 12%B 2009, 6% 2008, 10% 2007 - পূর্বের ইতিহাস ও তাই বলে ( বোনাস শেয়ার পাবার সম্ভবনা)
Right Issue n/a
Year End 200906 - আর এখন এপ্রিল মানে ২ মাস পরেই লভ্যাংশ ঘোষনা করবে। ফলে দামও বেশী হবে।
Current Price Earning Ratio (P/E)
(Based on Continuing operation) 52.19
Basic EPS in BDT* (Based on continuing operations) 0.24
শেয়ার প্রতি আয় মাত্র ০'২৪ ও P/E ৫২ ! যা কোন মানদন্ডই ২০ সর্বোচ্চ ২৫ এর বেশি হওয়া উচিত নয়। আর আমাদের টাকা যেহেতু কম সেহেতু অনেক বেশি লট কিনে বাজার নিয়ন্ত্রন করাও আমাদের মত ছোট বিনিয়োগকারীর পক্ষে সম্ভব নয়। সুতরাং এই শেয়ার না কেনাই বুদ্ধিমানের কাজ হবে।
অট : সিরিজটির পাঠক সংখ্যা ক্রমান্বয়ে কমছে
তাই এটা আর কন্টিনিউ না করার চিন্তা করছি)। সবাই ভাল হচ্ছে...চালিয়ে যান টাইপ কমেন্ট করছেন কিন্তু আমি চাই সবাই আরো খোলা-খুলি ভাবে আলাপ আলোচনা করুক যাতে আমি নিজেও কিছু শিখতে পারি। শেখার- শেখানর কাজটা ওয়ান ওয়ে না হয়ে বোথ ওয়ে হওয়া উচিত।
বিশেষ করে নতুন শেয়ার বিনিয়োগকারীদের জন্য এই পোস্ট, যারা সাধারনত বন্ধু বা পরিচিত কারো কথা শুনে তাদের প্রথম বিনিয়োগ স্বীদ্ধান্ত নেন। আর বলাই বাহুল্য বেশির ভাল ক্ষেত্রেই ধরা খান
আমার নিজের অভিগ্যতাও তাই। এই একবারই লস দিয়েছি, বলতে পারেন ঢুশ খেয়ে হুশ হয়েছে আর কি ![]()
এর আগের পোষ্টে একটা চেক লিস্ট দিয়েছিলাম আজ হাতে কলমে মানে এখটা উদাহরন দিয়ে ব্যাখ্যা করব।
DSE তে শেয়ার কেটাগরি রয়েছে ৫ টি -
১। A - নিয়মিত AGM ও নূন্যমত ১০% লভ্যাংশ প্রদানকারী।
২। B- নিয়মিত AGM করলে ও ১০% এর কম লভ্যাংশ প্রদানকারী
৩। G- বাজারে অন্যর্ভূক্ত হলেও উৎপাদনে না যাওয়া কম্পানি।
৪। N- বাজারে অন্যর্ভূক্ত নতুন কম্পানি।
৫। Z- আনিয়মিত AGM ও ৬ মাস বা অধিক সময় ধরে উৎপাদন বন্ধ।
এ ছারা ব্যাবসার ধরন অনুযায়ি ২১ রকমের শেয়ার রয়েছে বাজারে -
ব্যাবসার ধরন - কম্পানি সংখ্যা
1 Bank 29
2 Cement 7
3 Ceramics Sector 4
4 Corporate Bond 2
5 Debenture 8
6 Engineering 22
7 Financial Institutions 21
8 Food & Allied 23
9 Fuel & Power 10
10 Insurance 44
11 IT Sector 5
12 Jute 3
13 Miscellaneous 11
14 Mutual Funds 24
15 Paper & Printing 2
16 Pharmaceuticals & Chemicals 20
17 Services & Real Estate 6
18 Tannery Industries 5
19 Telecommunication 1
20 Textile 27
21 Treasury Bond 164
সূত্র: http://www.dsebd.org/by_industrylisting1.php
এবার আসুন আমরা নিম্নক্ত শেয়ারটি কেনার ব্যাপারে স্বীদ্ধান্ত নেই -
কম্পানি : ক (যদিও এটি কোন কল্পিত কম্পানি নয় )
কেটাগরি: IT Sector - মাত্র ৫ টি কম্পানি রয়েছে এই কেটাগরিতে সুতরাং তা মেনুপুলেট করা তুলনামূলক সহজ
Last Trade 50.00
52 Week's Range 26.5 - 88.9 - দাম বেশ ফ্লাকচুয়েট করে
Face Value 10.0
Market Lot 500
Market Category A - ভাল
Electronic Share Y - ভাল
Total no. of Securities 22853600
Share Percentage: Sponsor/Director 52.24 Govt.0 Institute 0 Foreign 0 Public 47.76
Total no. of Securities 22853600
মানে প্রায় ১,০৯,৬৭, ৯২৮ (Total no. of Securities*Share Percentage) টি শেয়ার ও ২১,৯৩৯ টি লট (১,০৯,৬৭, ৯২৮/৫০০) রয়েছে সাধারন বিনিয়োগকারীর হাতে। অর্থাৎ বেশ ভাল ভাবেই একে মেনুপুলেট করা সম্ভব।
Authorized Capital in BDT* (mn) 300.0
Paid-up Capital in BDT* (mn) 229.0
দুট বেশ কাছাকাছি ফলে বোনাস শেয়ার পাবার সম্ভবনা কম আর পেলেও তার পরিমান বেশ কম হবে।
Last AGM Held: 24/12/2009
Bonus Issue 12%B 2009, 6% 2008, 10% 2007 - পূর্বের ইতিহাস ও তাই বলে ( বোনাস শেয়ার পাবার সম্ভবনা)
Right Issue n/a
Year End 200906 - আর এখন এপ্রিল মানে ২ মাস পরেই লভ্যাংশ ঘোষনা করবে। ফলে দামও বেশী হবে।
Current Price Earning Ratio (P/E)
(Based on Continuing operation) 52.19
Basic EPS in BDT* (Based on continuing operations) 0.24
শেয়ার প্রতি আয় মাত্র ০'২৪ ও P/E ৫২ ! যা কোন মানদন্ডই ২০ সর্বোচ্চ ২৫ এর বেশি হওয়া উচিত নয়। আর আমাদের টাকা যেহেতু কম সেহেতু অনেক বেশি লট কিনে বাজার নিয়ন্ত্রন করাও আমাদের মত ছোট বিনিয়োগকারীর পক্ষে সম্ভব নয়। সুতরাং এই শেয়ার না কেনাই বুদ্ধিমানের কাজ হবে।
অট : সিরিজটির পাঠক সংখ্যা ক্রমান্বয়ে কমছে
তাই এটা আর কন্টিনিউ না করার চিন্তা করছি)। সবাই ভাল হচ্ছে...চালিয়ে যান টাইপ কমেন্ট করছেন কিন্তু আমি চাই সবাই আরো খোলা-খুলি ভাবে আলাপ আলোচনা করুক যাতে আমি নিজেও কিছু শিখতে পারি। শেখার- শেখানর কাজটা ওয়ান ওয়ে না হয়ে বোথ ওয়ে হওয়া উচিত।
শেয়ার বাজার বিষয়ক সকল পোস্ট একত্রে পেতে ক্লিক করুন
০৫ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৩৮
ওরাকল বলেছেন: সেল করতে পারেন, বাজার এখন পরতির দিকে ২-৩ মাসে অবস্থা ভাল হবার চান্স কম ফলে দাম আরো পড়ে চেতে পারে।
২|
০৫ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৯
জাভেদ জহীণ বলেছেন: ভাল লেগেছে পরে সময় করে দেখে নেব
০৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১৭
ওরাকল বলেছেন: ![]()
৩|
০৬ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:৫৬
যাচ্ছেতাই বলেছেন: ভাইয়া PE ratio আর EPS এর ব্যাপারটা একটু explain করবেন কি?এগুলো কিভাবে হিসেব করা হয়? P/E ৫২ বলে উপরোক্ত শেয়ারটি কেনা ঠিক নয় এর কারণটা একটু বিস্তারিত বলবেন কি?
Authorized Capital আর Paid-up Capital এর পার্থক্যটা বুঝতে পারলাম না।
Electronic Share Y এর মানে কি? কেন এটা ভাল?
একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম। সময় করে উত্তর দিলে কৃতজ্ঞ থাকব আর সিরিজটি চালিয়ে যাওয়ার দাবি রইল।
০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:২৭
ওরাকল বলেছেন: ভাইয়া PE ratio আর EPS এর ব্যাপারটা একটু explain করবেন কি?এগুলো কিভাবে হিসেব করা হয়? P/E ৫২ বলে উপরোক্ত শেয়ারটি কেনা ঠিক নয় এর কারণটা একটু বিস্তারিত বলবেন কি?
-> ১ নং পোস্ট পড়ুন
Authorized Capital আর Paid-up Capital এর পার্থক্যটা বুঝতে পারলাম না।
-> ১ নং পোস্ট পড়ুন
Electronic Share Y এর মানে কি? কেন এটা ভাল?
-> ইলেক্টনিক শেয়ার মানে CDBL এই শেয়ার মেনেজ করবে। কাগুজে শেয়ার নয় ফলে ভুয়া হওয়ার চান্স নেই। কেনার পর মালিকানা পরিবর্তনের ও ঝামেলা নেই।
একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম। সময় করে উত্তর দিলে কৃতজ্ঞ থাকব আর সিরিজটি চালিয়ে যাওয়ার দাবি রইল
৪|
০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৪
রাজীব বলেছেন: চালিয়ে যান। আরো কিছু উদাহরন দিন।
৫|
০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৭
রাতপ্রহরী বলেছেন: ভাই প্লিজ চালিয়ে যান। অনেক কিছু শিখতেছি ।।
৬|
০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৫
সুজয় আহেমদ বলেছেন: অনেক উপকার হলো আমার।
৭|
০৯ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৪৯
সাইফুর বলেছেন: দারুন। নতুনদের অনেক উপকার হবে
৮|
২৩ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৪৫
বাংলাদেশী ভাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৯|
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ২:২৭
বাংলাকে ভালবাসি বলেছেন: চালিয়ে যান ভাই। অনেক উপকার হচ্ছে পাঠকের।
পাবলিক ধাক্কা খেলে ঠিক ঠিক আসবে শিখার জন্য।
১০|
০৮ ই জুন, ২০১০ রাত ২:১৬
কুঁড়ের বাদশা বলেছেন: বস আগেই বলে রাখি আপনার আর আমার ক্ষেত্রে তথ্য আদান প্রদান ওয়ান ওয়ে । কারন আমি কিছুই জানিনা তাই আপনাকে কিছুই জানাতে পারব না ![]()
---------
আমি শেয়ার কখনও কিনিনি ?
আপনি যেই উদাহরন দিলেন অনেক ইনফো দিয়ে এগুলো আমি শেয়ার কেনার আগে কোথায় দেখতে পাব ?
Last Trade 50.00
এখানে 50.00 কি বুঝাচ্ছে ?
52 Week's Range 26.5 - 88.9
এখানে রেন্জটা কিসের ?
মার্কেট লট টা বুঝতেছি না ![]()
Total no. of Securities 22853600
এই এমাউন্ট টাও বুঝিনাই ![]()
না বুঝাইয়া দিলে মাইন্ড খামু ![]()
০৮ ই জুন, ২০১০ ভোর ৪:১৬
ওরাকল বলেছেন: ডিএসই ওয়েব সাইটে প্রত্যেক কম্পানির জন্য আলাদা আলাদা ইনফরমেশন পেজ আছে। উদাহরন স্বরুপ Click This Link এটা এবি ব্যংক এর পেজ । প্রায় সব ইনফো এখানেই পারেন। আর লেটেস্ট ইনফো জানতে নিউজ আরকাইভে ঢু মারুন।
Last Trade 50.00
এখানে 50.00 কি বুঝাচ্ছে ?
-> সর্বশেষ বিক্রয় মূল্য
52 Week's Range 26.5 - 88.9
এখানে রেন্জটা কিসের ?
-> গত ৫২ সপ্তাহের সর্বোচ্চ ও সর্বনিম্ন বিক্রয় মূল্য।
মার্কেট লট টা বুঝতেছি না
-> বাজারে শেয়ার গুচ্ছ আকারে বিক্রি হয় (মাছের ভাগ এর মত
) এক এক কম্পানির গুচ্ছের আকার এক এক রকম ১,১০,২০,৫০,১০০,২০০,৫০০ টি ।
Total no. of Securities 22853600
এই এমাউন্ট টাও বুঝিনাই ![]()
-> কম্পানির মোট শেয়ার সংখ্যা
না বুঝাইয়া দিলে মাইন্ড খামু ![]()
--> দিলাম। এই বার আমার পুরষ্কার দেন ![]()
১১|
০৮ ই জুন, ২০১০ সকাল ১০:৫০
কুঁড়ের বাদশা বলেছেন: দিলাম। এই বার আমার পুরষ্কার দেন ![]()
-> খাড়ান একটা প্রাইমারী শেয়ার পাই তারপর আপনাকে পুরস্কার দিব
আরেকটা জিনিস,
আমাকে কি শেয়ার কিনতে হলে লট বা গুচ্ছ আকারে কিনতে হবে ?
মানে ১০০,২০০ বা ৫০০ কিনতে হবে ?
লট যদি ৫০০ হয় তাহলে কি আমি ৫০ টা কিনতে পারব ?
আমার পোলাপান মার্কা প্রশ্ন গুলো শুনে আবার হাইসেন না আমি কিন্তু একেবারেই আনাড়ি।
আমি ঝানু হইবার ছাই ![]()
০৮ ই জুন, ২০১০ দুপুর ১:৪৭
ওরাকল বলেছেন: আপনাকে লট আকারেই কিনতে হবে। কোন কম্পানির লট যদি ৫০০ শেয়ারে হয় তবে আপনাকে ৫০০ টিই কিনতে হবে। এরকম ক্ষেত্রে লট সাইজ কম এরকম শেয়ার কিনতে পারেন।
সত ভাবে (লিগ্যাল সংখক বিও একাউন্ট দিয়ে) আইপিও পাওয়া আর বাঘের চোখ হাতে পাওয়া এক কথা
পুরষ্কার পাবার আশা মনে হয় ছেড়েই দিতে হবে। আমি ৩ টা একাউন্ট (আমার আর আমার বাবার) দিয়ে কয়েকবার চেষ্টা করেছি ফলাফল ০।
১২|
১০ ই জুন, ২০১০ রাত ২:২৯
কুঁড়ের বাদশা বলেছেন: আপনার বিও একাউন্ট ৩ টা ? এখনও কোন প্রাইমারী শেয়ার পাননি ?
--
আমার আরো একটা প্রশ্ন ছিলঃ
Share Percentage: Sponsor/Director 52.24 Govt.0 Institute 0 Foreign 0 Public 47.76
এখানে ভেলু আর প্যারামিটারগুলো বুঝিনাই
১০ ই জুন, ২০১০ ভোর ৫:২১
ওরাকল বলেছেন: সরকার ও প্রতিস্ঠানিক বিনিয়োগকারিদের হাতে এই কম্পানির কোন শেয়র নাই। আমজনতার কাছে ৪৭'৭৬% ও বাকিটা এর উদ্দোগতাদের কাছে আছে।
৩ টা হইল কেমনে ! বেআইনী কাম .......খুব খারাপ
১৩|
১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৪
কুঁড়ের বাদশা বলেছেন: লেখক বলেছেন: আমি ৩ টা একাউন্ট (আমার আর আমার বাবার) দিয়ে কয়েকবার চেষ্টা করেছি ফলাফল ০।
আপনিইতো বললেন ৩ টা ।
আমার পরিচিত একজনে ১৭টা বিও একাউন্ট মামা-চাচা পুরা গোষ্ঠির ব্যাংকএকাউন্ট থেকে বিও একাউন্ট খুলেছে
১০ ই জুন, ২০১০ দুপুর ১:৪১
ওরাকল বলেছেন: এর ২ আমার আর একটা আমার বাবার
। এক জনের নামে সর্বোচ্চ ২ টা একাউন্ট করা যায় না। আমি কিন্তু বলিনাই ৩ টাই আমার
।
আর কেন পাইনি তা বুঝতেই পারছেন
অনেকের নিজ নামেই বিভিন্ন হাউক মিলিয়ে ২০-৩০ টা একাউন্ট আছে ।
তা ও ভাল আপনার সেই পরিচিত জনের ১৭ একাউন্ট অন্তত আইগত ভাবে বৈধ ![]()
১৪|
১৩ ই জুন, ২০১০ দুপুর ১২:৪০
সানুনয় বলেছেন: SIBL এই কম্পানির basic eps Q1 এ .47 । তাহলে কি এর বাৎসরিক eps .47*4=1.88 ? p/e এর ক্ষেত্রে basic এবং diluted এর পার্থক্য কি? p/e টা কি Q1 এর নাকি পুরা বছরের?
১৩ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৭
ওরাকল বলেছেন: এই কম্পানির basic eps Q1 এ .47 । তাহলে কি এর বাৎসরিক eps .47*4=1.88 ?
-> ঠিক তা নয়, বলতে পারেন এটা একটা এস্টিমেশন কারন Q2, Q3 ও Q4 এ কম্পানির আয় বারতে/ কমতে পারে। একচুয়াল এপিএস হল এই চারটা ত্রৈমাসিক আয়ের গড়। তবে .47*4=1.88 এর সাথে ঐ গড়ের তেমন কোন পর্থক্য হয় না (যদি না কম্পনিতর উৎপাদন-বিপননে বড় ধরনের কোন করিবর্তন ঘটে)। তাছাড়া Q2 ও Q3 প্রকাশিত হলে আপনি আপনার এস্টিমেটেড eps আপডেট করবেন ।
Q2*2 = yearly EPS
Q3*9/12 = Q3* 3/4 = yearly EPS
p/e এর ক্ষেত্রে basic এবং diluted এর পার্থক্য কি? p/e টা কি Q1 এর নাকি পুরা বছরের?
অনেক সময় কম্পানি বোনাস/ রাইট শেয়ার ঘোষনার পরে EPS ডিক্লার করে (কিন্তু পূর্ব ঘোষিত বোনাস/ রাইট শেয়ার তখনও বিতরন করা হয় নি ) । এ অবস্থায় ঐ বোনাস/ রাইট শেয়ার ছাড়া EPS এবং ঐ বোনাস/ রাইট শেয়ার কাউন্ট করে diluted EPS ডিক্লার করে। diluted EPS দিয়ে diluted p/e কেলকুলেট করা হয়।
পিই হল একটা অনুপাত যা সর্বদা পরিবর্তনশীল , পিই = বর্তমান বাজার মূল্য / সর্বশেষ EPS।
তাই Q1 এর ইপিএস ধরে পিই কেলকুলেট করলে তার স্থায়ীত্ব Q2 ঘোষনার আগ পর্যন্ত যা শেয়ারের বাজার মূল্যের উঠা-নামার সাথে চেন্জ হবে।
১৫|
১৩ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৪
সানুনয় বলেছেন: একই কম্পানির বোনাস ইস্যুতে 1.7B:10 2007,1B:2 2003 বলতে কি বুঝায়?
অনেক কষ্ট দিলাম
১৩ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:২১
ওরাকল বলেছেন: ঐ কম্পনি ২০০৭ এ প্রতি ১০ টি শেয়ারের বিপরীতে ১'৭ টি বোনাস শেয়ার দিয়েছে। আর ২০০৩ এ দিয়েছে প্রতি ২ টির বিপরীতে ১ টি বোনাস শেয়ার। ২০০৪, ৫, ৬ এ কোন বোনাস শেয়ার দেয় নি
হুম কষ্ট ত একটু হয়ই
দেশে ফিরিয়া কড়ায় গন্ডায় উশুল করিয়া লইব
হা হা
১৩ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৫
ওরাকল বলেছেন: diluted p/e , নরমাল p/e থেকে অধিকতর বেশি একুরেট ধরা হয় ।
১৬|
২১ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪১
আলোর মিছিল বলেছেন: diluted p/e কিভাবে ক্যালকুলেশন করে???
এক মাসের মধ্যে কিনে ৪ মাস পরে সেল করতে চাই। ১ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারব। কি কেনা যায় বলবেন??
২১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৬
ওরাকল বলেছেন: অনেক সময় কম্পানি বোনাস/ রাইট শেয়ার ঘোষনার পরে EPS ডিক্লার করে (কিন্তু পূর্ব ঘোষিত বোনাস/ রাইট শেয়ার তখনও বিতরন করা হয় নি ) । এ অবস্থায় ঐ বোনাস/ রাইট শেয়ার ছাড়া EPS কে নরমাল EPS এবং ঐ বোনাস/ রাইট শেয়ার কাউন্ট করে কেলকুলেট করা EPS কে diluted EPS বলা হয়।
ভাই আগস্ট-নভেম্বর হল মার্কেটের জন্য ডাল পিরিওড তাই নির্দিষ্ট কোন কিছুর নাম বলা সম্ভব নয়। তবে এ বছর ব্যাংকগুল বেশ ভাল আর্ন করেছে। পিই ৭-১০ এর মধ্যে আছে এমন কোন ব্যাংক পছন্দ করতে পারেন। অথবা বিওসি, বিএটিবিসি, আফতাবঅটো ইত্যাদি দেখতে পারেন।
১৭|
২১ শে জুলাই, ২০১০ রাত ১১:২৯
আলোর মিছিল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
তবে ব্যংকগুলোর দাম এখন অনেক বাড়তি। তাই খুব একটা সাহস হয়না। যদিও পিই কম এমন ব্যাংকও আছে অনেক।
১৮|
২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১:১১
সানুনয় বলেছেন: Bonus share আর dividend এর মধ্যে পার্থক্যটা কি? আমার কাছেতো দুটোই একি মনে হয়।
২৮ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৪২
ওরাকল বলেছেন: আমাদের বাজারে dividend ২ ভাবে দেয়া হয়
১। শেয়ার ডিভিডেন্ড (বোনাস শেয়ার)
২। কেশ ডিভিডেন্ড (নগদ অর্থ)
১৯|
২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১:২৩
সানুনয় বলেছেন:
লাল দাগ দেয়া অংশটা কি? উপরের অংশের pe এর সাথে এর পার্থক্যটা কি?
pe দেখে শেয়ারতো কেনাই যায় না। যে শেয়ার কিনতে চাই সেই শেয়ারের peই ৩৫+
২৮ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৩৯
ওরাকল বলেছেন: টেবিলের নিচের কেপশন দেখুন। এই পিই টি কেলকুলেট করা হয়েছে বর্তমান বাজার দর ও আগের বছরের (২০০৯) ইপিএস (আয়) দিয়ে।
হুম পিই ১৫-২০ সর্বোচ্চ ২৫ এর উপর না যাওয়াই ভাল। এটা বিগেইনার'স রুল। অভিজ্ঞদের জন্য নয়।
২০|
২৮ শে জুলাই, ২০১০ দুপুর ২:২৮
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: ভাই এটা আজকের DLTP (Days last trade prise)/ আগের বৎসরের ইপিএস।
সিটি ব্যাংক আজকের DLTP (১০০৬)/ ২০০৯ ইপিএস (৪১.৬৯) = ২৪.১৪ (+/-)
২১|
১১ ই আগস্ট, ২০১০ ভোর ৬:১০
সিস্টেম বলেছেন: লেখক বলেছেন: ডিএসই ওয়েব সাইটে প্রত্যেক কম্পানির জন্য আলাদা আলাদা ইনফরমেশন পেজ আছে। উদাহরন স্বরুপ Click This Link এটা এবি ব্যংক এর পেজ । প্রায় সব ইনফো এখানেই পারেন। আর লেটেস্ট ইনফো জানতে নিউজ আরকাইভে ঢু মারুন।
Last Trade 50.00
এখানে 50.00 কি বুঝাচ্ছে ?
-> সর্বশেষ বিক্রয় মূল্য
52 Week's Range 26.5 - 88.9
এখানে রেন্জটা কিসের ?
-> গত ৫২ সপ্তাহের সর্বোচ্চ ও সর্বনিম্ন বিক্রয় মূল্য।
মার্কেট লট টা বুঝতেছি না ![]()
-> বাজারে শেয়ার গুচ্ছ আকারে বিক্রি হয় (মাছের ভাগ এর মত
) এক এক কম্পানির গুচ্ছের আকার এক এক রকম ১,১০,২০,৫০,১০০,২০০,৫০০ টি ।
Total no. of Securities 22853600
এই এমাউন্ট টাও বুঝিনাই ![]()
-> কম্পানির মোট শেয়ার সংখ্যা
না বুঝাইয়া দিলে মাইন্ড খামু ![]()
--> দিলাম। এই বার আমার পুরষ্কার দেন :
পিলিজ পিলিজ এইটা একটু ব্যাখ্যা করেন। আমি আপনের ব্যাখ্যা পাইতাছিনা ![]()
১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৭
ওরাকল বলেছেন: Last Trade 50.00
এখানে 50.00 কি বুঝাচ্ছে ?
-> শেয়ার টির বর্তমান বাজার মূল্য। মানে এটি কিনতে হলে আপনাকে এখন প্রতি শেয়ারে ৫০ টাকা ব্যায় করতে হবে।
52 Week's Range 26.5 - 88.9
এখানে রেন্জটা কিসের ?
-> গত ৫২ সপ্তাহে এই শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ বাজার মূল্য। এটা থেকে আপনি এই শেয়ারের দাম কি পরিমান উঠা-নামা করে তা বুঝতে পারবেন।
মার্কেট লট টা বুঝতেছি না ![]()
-> বাজারে শেয়ার গুচ্ছ আকারে বা গ্রুপ আকারে বিক্রি হয়।
সব কম্পানির লট সাইজ এক রকম নয়। কারো এক ১ টি ,১০ টি, ২০ , ৫০, ১০০, ২০০ এমন কি ৫০০ টি তে ও এক লট ধরা হয়। ধরুন কোন কম্পানির লট সাইজ ১০, তা হলে আপনাকে ঐ কম্পানির ১০ টি শেয়ার এক সাথে কিনতে বা বিক্তি করতে হবে। অর্থাৎ আপনি ১০ বা ১০ এর গুনিতক সংখ্যক শেয়ার (১০, ২০, ৩০ ..৫০...১০০) টি শেয়ার কিনতে পারবেন কিন্তু ৫, ১৫, ২৫ টি শেয়ার কিনতে পারবেন না।
Total no. of Securities 22853600
-> বাজারে থাকা ঐ কম্পানির সর্বমোট শেয়ার সংঝ্যা হল 22853600 টি
২২|
১১ ই আগস্ট, ২০১০ ভোর ৬:১৩
সিস্টেম বলেছেন: এই ডেটেইল পেজটার কি কি দেখে সিদ্ধান্ত নিবো??? আমি কিনব কি কিনব না!
১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৫০
ওরাকল বলেছেন: পোসটি আবার পরুন। কম্পানির আয় (ইপিএস), আয় ও বাজার মূলয়ের অনুপাত (পিই), গেল ২-৩ বছরের আয় ও কেমন বোনাস দেয় ইত্যাদি দেখে শেয়ার কিনুন। চেষ্টা করুন পিই যেন ২০-২৫ এর বেশি না হয়।
পিই যত কম ও ইপিএস যত বেশি হবে, কেনার জন্য সেই শেয়ার তত ভাল।
২৩|
২৬ শে আগস্ট, ২০১০ রাত ২:৪৯
রণদীপম বসু বলেছেন: সিরিজ ভালো লাগছে এবং শিখছি....
২৪|
০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৬
সুডোকুর ছক বলেছেন: বি ও একজনের নামে দুইটা খোলা যাই। একটা সিঙ্গেল, আর একটা আর একজনের সাথে যৌথ।।
আপনার সিরিজ টা অনেক উপকারী।
২৫|
০৭ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:৪৯
কাপালিক বলেছেন: Right Issue n/a - একটু ব্যাখ্যা করেন।
০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৮
ওরাকল বলেছেন: এখন পর্যন্ত কম্পানিটি রাইট শেয়ার ইশু করে নি।
২৬|
০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ২:৩৯
দূরের মানুষ বলেছেন: আপনার শেয়ার ব্যবসা পার্ট - ৩ খোলা যায়না কেন?
২৭|
১৪ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৭
আর্কভিল বলেছেন: প্লাস
২৮|
২৭ শে জুন, ২০১২ রাত ১২:৩১
গোধুলী আলো বলেছেন: ভাইজান, শেয়ার নিয়ে লেখা আপনার প্রতিটা পোস্ট ওনেক Helpful.
ধন্যবাদ দিয়ে একটা প্রশ্ন করতে চাই।
Bonus Issue 12%B 2009, 6% 2008
২০০৮ সালে বোনাস দিছে ৬%, বুঝলাম। ২০০৯ সালে ১২% এর সাথে B এর মানে কি?
০৩ রা জুলাই, ২০১২ বিকাল ৪:২৪
ওরাকল বলেছেন: 6% 2008 মানে ৬% কেশ ডিভিডেন্ড ১০ টাকা ফেস ভ্যালু হলে আপনি পাবেন ০'৬ টাকা।
আর 12%B 2009 মানে ১২% স্টক বা শেয়ার ডিভিডেন্ড। লট সাইজ ১০০ হলে আপনি বোনাস আকারে ১২ টা শেয়ার বা স্টক পাবেন
২৯|
২৭ শে জুন, ২০১২ রাত ১২:৪৩
গোধুলী আলো বলেছেন: আরেকটা প্রশ্ন...
Right Issue 1R:4 2011
এর মানে কী?
আমার যদি ১০০ টা শেয়ার তাহলে আমি কতটা Right শেয়ার পাব?
০৩ রা জুলাই, ২০১২ বিকাল ৪:২৫
ওরাকল বলেছেন: 1R:4 মানে প্রতি ৪ টি শেয়ারে ১ টি রাইট শেয়ার। ১০০ শেয়ার থাকলে আপনি ২৫ টি রাইট শেয়ার পাবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১০ রাত ৮:১৩
মনিহার বলেছেন: ভাই, আই পি ও তে একটা জিপি পাইছিলাম, আজকে দাম ৩৭০ টাকা, সেল করবো? নাকি আরো দাম বাড়বে?
আমি শেয়ার ব্যবসা কিছু বুজি না। শুধু ১টা আই পি ও পেলাম।