| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ৎৎৎঘূৎৎ
হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা,অল্পবিদ্যা, কুশিক্ষা এবং ডাবল স্ট্যান্ডার্ড দৃষ্টিকোণ না থাকলে প্রকৃত বাঙ্গালি হওয়া যায় না।

এমন কখনো হয়েছে যে আপনি ভেংগে গেছেন একেবারে? কাউকে খুব বলে হালকা হতে ইচ্ছে করছে কিন্তু ওদের অপেক্ষাকৃত মসৃণ পথের হালকা ঝাকুনি হতে আপনার ইচ্ছে করছে না বলে না বলে চেপে যাচ্ছেন?
আমার অবস্থা এমন যাচ্ছে অনেকদিন ধরে বুঝলেন। প্রাণপণে ঠেকিয়ে বেড়াচ্ছি যাতে করে কেউই
-- আমার চিকন সুতাটি ছিড়ে যাবে আরেকটু হলেই তা যেনো বুঝতে না পারে।
একা একা এই অসহ্য জিনিসটি বয়ে বেড়াছি তা ধরুন হাফ ডজন বছর হয়ে যাচ্ছে প্রায়। মানে, ডাক্তার একটা নিরীহ সুন্দর কাগজে লিখে সই করে সায় দিয়ে দিলেন যে দিন থেকে, সেই দিনে থেকে যদি ধরি আর কি। সমস্যাটার এক যুগ হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে।
কাউকে বলতে ইচ্ছে করে না জানেন। এমন নয় যে তারা আমার শুভাকাঙ্ক্ষী না। কিন্তু তারা আমাকে নিয়ে চিন্তায় মেতে উঠবে, কেউ কেউ "আহারে" ভেবে বসবে তা নেয়া যায় না।
তবে আমি আসলেই আর পারছিলাম না।
এর মাঝে মৃত আমি শুধু একবার সবকিছু কেমন লাগে তা অনুভব করতে চাচ্ছিলাম। পূর্নিমার আলোয় বনে ঢুকে যাওয়া, ভালো তামাকের সিগারেটে একটা গভীর টান অথবা বজ্রপাত ছাড়া ভীষণ বৃষ্টিতে ভিজে হেটে বেড়ানো ইত্যাদি করতে খুব ইচ্ছে হয়েছিল।
বজ্রপাত আমি ভীষণ ভয় পাই।
কিছুই হলো না। অথচ দেখুন কি হয়ে গেলো বরং।
আপনার দোষ নেই। আপনি আপনার নারী সুলভ আচরণ তো করবেনই। এভাবেই তো করে আসছেন আপনারা। সুযোগ নিচ্ছেন। দুর্বল হয়ে সবল এক সিস্টেমের গোড়ায় বসে একের পর এক জীবন ধংসের নগ্ন নৃত্যে মেতে উঠছেন প্রতিদিন।
সাগর নামের যে ছেলেটার সর্বনাশ হয়ে গেলো ওকে আমি ওশেন নামেই ডাকতাম। এ ছেলে আমার মতোই মানসিক সমস্যায় ভুগতো। নিরীহ এই ছেলেটা অনেক দিন অন্ধকার রুমে শুয়ে থাকা ছাড়া আর কিছুই করতো না বলা চলে। একদিন খুব সাহস করে বাইরে বেরিয়ে এলো। চারদিকে কিসের যেনো উৎসব তখন। আর আপনি এসে পড়লেন তার জীবনে।
ঠকালেন, আপনার সংগী দের নিয়ে মারলেন এবং সে দিনই মারা গেলো বেচারা। আমি খুশী হয়েছিলাম খুব।
ডিপ্রেশন আপনাকে শেষ করে দেয়। এর চেয়ে ক্যান্সার খুব ভালো রোগ। এমন নয় যে আমি ওর খুব ভালো বন্ধু ছিলাম কিন্তু তার সাথে আমার শুধু একটা জিনিসেই মিল ছিলো। শেষবারের মতো কেমন লাগে একটু .........
একটা খুন আমি করতামই।
একটা খুন আমার কপালে ছিলো। একদিন ভরা কোনো পুর্ণিমার শুরুতে চাঁদটা লাল অবস্থায় থাকার সময়ই। আপনাকে যেতে যেতে কোথাও একটা শোনা হয়েছে এমন এক কবিতার বাংলা অনুবাদ শোনাতে পারি। যেটা আমি করেছি। ডিপ্রেশনের সাথে খুব মিল .......
এখন যে কোথাও আর ফিট হয় না
কোথায় যাবে সে?
যে কোন কথায় আর খুশি হয় না
কোথায় যাবে সে?
যার আর প্রেম জন্মাচ্ছে না দ্বিতীয় বারের মতো
কোথায় যাবে সে?
যাকে কেউই বুঝতে পারছে না আর
কোথায় যাবে সে?
ও! আপনার বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আফসোস এটাই যে আপনি ডিপ্রেসড একজনের হাতে খুন হচ্ছেন। What an irony! এরা নিজেদের ক্ষতির চিন্তা করে কুলোয় না আর খুন! হা হা হা। But they say.....
"Very small man can cast very large shadows baby."
২|
১৯ শে জুন, ২০২৬ রাত ১২:০৩
করুণাধারা বলেছেন: খুব কঠিন লেখা। ঠিক বুঝতে পারিনি। ডিপ্রেসড শব্দটা শুধু বুঝতে পেরেছি।
অনেক শুভকামনা রইল।
৩|
৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৪৬
মিরোরডডল বলেছেন:
হ্যালো মাই ডিয়ার,
এতো অদ্ভুত একটা নিক, তাই কি বলে যে সম্বোধন করবো!!
জানতে চাইবো না কেমন আছে, লেখা পড়ে মনে হচ্ছে ভালো নেই।
দুটো মানুষের গল্প, লেখক এবং তার পুরনো বন্ধু, দুজনেই মানসিকভাবে ডিস্টার্বড।
মানুষ মাত্রই কখনও ভেঙ্গে যেতে পারে, এটা অস্বাভাবিক না কিন্তু তারপরও উঠে দাঁড়াতে হয়, ঘুরে দাঁড়াতে হয়, মানুষই পারে। You can do too.
বলতে ইচ্ছা না করলেও বলতে হবে।
না বলা কথা, চাপা কষ্টের কথা অন্তত একজন কাছের কাউকে শেয়ার করতে পারলে, মনের ভার হালকা হয়।
একান্তই যদি কাউকে না বলা যায়, তাহলে নিজের সাথে কথা বলবে।
you know self-counselling works best.
লেখাটি দুই সপ্তাহ আগের, আশা করি এতদিনে মন ভালো হয়ে গেছে।
পৃথিবীতে কোন অনুভূতিই চিরস্থায়ী না।
মৃত্যুর চেয়ে বড় ট্র্যাজেডি আর কিছু নেই।
কিন্তু মানুষ তার প্রিয়জনের মৃত্যুর পরও একটা সময় হেসে খেলে জীবন কাটায়।
প্রেম, বিরহ, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, রাগ, ক্রোধ সবকিছুই সাময়িক, আসে আবার সময়ের সাথে চলেও যায়।
আবার আসে যায়, এ লুপের মধ্যে দিয়েই জীবন চলমান।
You know what? This is the beauty of life.
So don’t take all these too seriously. Live your life.
ঘুরে বেড়াবে, ছবি তুলবে। অনেকদিন ছবি ব্লগ দেয়না।
আগামীতে নো মোর ডিপ্রেশন।
খুব সুন্দর একটা ছবি ব্লগ নিয়ে আসবে, কেমন?
Till then, take good care & love yourself.
৪|
০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:৪৯
খায়রুল আহসান বলেছেন: চিকন সুতোটিতে আরেকটি সুতো দিয়ে প্যাচ দেওয়া দরকার।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০২৬ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: !