নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

২৪-এর যোদ্ধাদের কি হবে?

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

২০২৪ সালের আন্দোলনকে অনেকেই সাধারণ মানুষের ন্যায্য দাবি ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এমন অভিযোগও উঠছে যে, কিছু স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী নিজেদের জেদ, প্রভাব ও লাভের জন্য সেই আন্দোলনকে ব্যবহার করেছে। অনেক সাধারণ ও নিরপরাধ মানুষ বাস্তবতা পুরোপুরি না বুঝে আবেগে তাদের পাশে দাঁড়িয়েছিল।রক্ত দিয়েছে ,জীবন দিয়েছে কিছু লোকের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য।
আজ আন্দোলনের রেশ কাটতে না কাটতেই দেশে-বিদেশে যেভাবে ক্ষোভ, প্রতিক্রিয়া ও সংঘর্ষের ঘটনা সামনে আসছে, তাতে বোঝা যাচ্ছে মানুষের হতাশা ও বিভাজন তৈরী হয়েছে। ২৪-এর যোদ্ধা নামধারীরা আজ বিভিন্ন জায়গায় জনরোষের শিকার হচ্ছে। সামনে তাদের জন্য কী ধরনের ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে, তা সময়ই বলে দেবে। ইতিহাস বলে, যখন কোনো আন্দোলন জনস্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থের হাতিয়ার হয়ে যায়, তখন তার শেষ পরিণতি হয় অস্থিরতা, প্রতিশোধ ও সামাজিক বিভক্তি। আজকের ঘটনাগুলো সেই সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩১

এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর বিশ্লেষণ ।

২| ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: ওরা বিএনপিকে ফেলে দিয়ে নতুন সরকার গঠন করবে।

৩| ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রক্ত দিয়েছে ,জীবন দিয়েছে কিছু লোকের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য।
............................................................................................................
বাস্তবতা সেই কথাই বলে !
কেউ কেউ আঙ্গুল ফুলে কলাগাছ
কেউবা বাহিরের ভিসা নিয়ে তৈরী
পরিবেশ উল্টো হলেই , উড়াল দিমু !!!
..........................................................
আমরা ছাঁপোছা , কি খামু ওরে আমার মামু !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.