নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

২৪ এর প্ররতাণার বিপ্লব।

২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:২২

২৪ এর প্ররতাণার বিপ্লব।
===============
আজ যারা দেশের বর্তমান অবস্থা দেখে আফসোস করছেন, তাদের কাছে একটি প্রশ্ন সত্যি করে বলুন তো, দেশের কোন একটি খাত আগের চেয়ে ভালো হয়েছে?
হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় ছিল। সেই সময়ে ভুল হয়েছে, দুর্নীতি হয়েছে, নির্বাচন ব্যবস্থা নিয়ে বিতর্ক ছিল এবং জাতীয় নির্বাচন নিয়েও নানা অভিযোগ উঠেছে। এসব বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই।
আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী-সমর্থক, তারাও অনেক অন্যায়ের প্রতিবাদ করেছি। স্থানীয় পর্যায়ের কিছু নেতার অপকর্মের কারণে আমাদের মতো অনেক ত্যাগী কর্মী নির্যাতন ও বঞ্চনার শিকার হয়েছেন। একটি সুবিধাবাদী ও দালালচক্র ক্ষমতার আশপাশে থেকে ব্যক্তিস্বার্থ হাসিল করেছে। ফলে দলের নিবেদিতপ্রাণ, সৎ ও আদর্শবান অনেক নেতাকর্মী দুর্নীতিবাজ ও প্রভাবশালী ব্যক্তিদের কাছে পরাস্ত হয়েছেন। এ বাস্তবতা আমরা নিজের চোখে দেখেছি।
কিন্তু পরিবর্তনের নামে যারা জনগণকে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছে, তাদের কাছে আজ জনগণের প্রশ্ন দেশের কী পরিবর্তন হয়েছে? দুর্নীতি কি কমেছে? দ্রব্যমূল্য কি নিয়ন্ত্রণে এসেছে? মানুষের জীবনযাত্রা কি সহজ হয়েছে? আইন-শৃঙ্খলা পরিস্থিতি কি উন্নত হয়েছে? জনগণই এসব প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো জানে।
বাস্তবতা হলো, কোনো দেশেই রাতারাতি দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। শুধু শাসক পরিবর্তন করলেই দুর্নীতি শেষ হয়ে যায় না। দুর্নীতি কমাতে হলে প্রয়োজন সুশাসন, আইনের নিরপেক্ষ প্রয়োগ, শক্তিশালী প্রতিষ্ঠান, জবাবদিহিতা এবং সর্বোপরি একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী।
তাই দেশকে এগিয়ে নিতে হলে জনগণকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। যোগ্য, সৎ ও দেশপ্রেমিক মানুষদের সংসদে পাঠাতে হবে। ব্যক্তি বা দলের অন্ধ অনুসরণ নয়, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
দেশ গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়, জনগণেরও। সচেতন নাগরিক, সৎ নেতৃত্ব এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানই পারে একটি উন্নত, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সচেতন নাগরিক, সৎ নেতৃত্ব এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানই
পারে একটি উন্নত, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে।

...........................................................................................
ভালো কথা
বেড়ালের গলায় ঘন্টা পড়াবে কে ???

২| ২৩ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৬

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ শেখ হাসিনার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.