| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুদের অনেকেই বান্দরবানযায়নি , কারন সবার ধারণা এত দুরের পথ ... তাদেরকে বলতে চাই বান্দরবান দেখতে (বান্দরবানহল দেখার জায়গা কারন এটা ছবির মত সুন্দর)যেতে হলে অফিস অথবা ক্লাস মিস দিতে হয়না । তাহলে কিভাবে???
খুব সহজ... ঢাকা থেকে রাতের বাসে রওনা দিবেন।গ্রপ টা বড় হলে ভালো ৬-৮ জন অথবা ১৩-১৫জন। এস আলাম; শ্যামলী; ইউনিক আরও অনেক বাস যায়।সকাল সকাল পৌঁছে যাবেন বান্দরবান শহরে ।নেমেই রাতের ফিরতি টিকেট কেতে রাখতে পারেন। শহর বলতে ২ কিমি. লম্বা একটা রাস্তা দু’পাশে দোকানপাট । নেমেই আশেপাশে কোন খাবার হোটেল থেকে ফ্রেশ হয়ে নিবেন ( এখানে ভালো মানের হোটেল নেই, হোটেল “বান্দরবান প্লাজার” নিচে তাদের নিজেদের রেস্তারা আছে।এটাই একটু ভালো।) ফ্রেশ হওয়ার পরেই বাস station এর পাশেই জিপ station যেখান থেকে জিপ ভাড়া পাওয়া যায়। জিপ গাড়িতে ৮ জন আরে চান্দের গাড়িতে ১৫ জন যাওয়া যায়। ভাড়া – ৪,০০০ থেকে ৫,০০০।গাড়ি গুলো আপনাকে ৫ টি স্পট দেখাবে এবং দুপুরের আগেই শেষ করবে। আর সারাদিনের জন্য নিলে আপনার ভালো হবে ;হয়তো ১০০০ থেকে ২,০০০ টাকা বেশি দিতে হবে। গাড়ি ভাড়া করার সাথে সাথেই আপনার কাজ শেষ, এখন সুধুই উপভোগ করুন ।
ভাড়া গাড়ি গুলো আপনাকে যা যা দেখাবে
১ নীলাচল
২ মেঘলা
৩ স্বর্ণ মন্দির
৪ শৈল প্রপাত
৫ নীলগিরি
বিকেলে যখন শহরে ফেরত আসবেন , বাকি সময়টুকু সাঙ্গু নদীর ব্রীজের পারে গল্প করে কাটিয়ে দিতে পারেন(সাঙ্গু নদীর ব্রীজ টি আপনারা স্বর্ণমন্দির যাওয়ার সময় পাবেন) আর রাতের বাসে আবার ঢাকায় ।
এই ৫টি স্থানের বাইরেও আরও অনেক কিছু বান্দরবানে আছে । কিন্তু অগুলো একটু দূরে আপনাকে ৩ -৪ দিন সময় নিয়ে যেতে হবে।
০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৪২
রঙীন রবীন বলেছেন: জি ! ছবি তুলেছিলাম , কিন্তু DSLR’r যুগে আমার মোবাইল ‘এ তুলা ছবিগুলো দেওয়ার সাহস পাইনি।
২|
০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:৩৩
টেকনিসিয়ান বলেছেন: আজ থেকে তিন শুক্রবার আগের শুক্রবার আমরা ৩ জন ৫নং (সময় আর থেমে থেমে জ্বালাময় বৃষ্টির জন্য) ছাড়া বাকী গুলো ঘুরে এসেছি।
প্রায় কুড়ি বছর পর নতুনভাবে বান্দরবানকে উপভোগ করলাম এবং সাথে সাথে প্রতিজ্ঞা করলাম এই ঈদের বন্ধে পুণরায় ফ্যামেলি ট্যুর দেওয়ার।
চট্টগ্রাম কদমতলী থেকে এখন এসি বাস (বিআরটিসি) যোগে ভাড়া মাত্র ১৩০টাকা আর বহদ্দারহাট থেকে নরমাল ১২০টাকা ভাড়া। স্টেশনে নেমেই ফিরতী টিকেট কেটে নিলেই (সন্ধ্যা ৭টা পর্যন্ত গাড়ী সা. গাড়ী, বিআরটসিি পোনে ৫টা পর্যন্ত) দিনে দিনে ৫টি স্পট ঘুরে আসা যায়.................
নীলগিরি ছাড়া বাকী স্পটগুলো আমরা ঘুরতে ট্রেক্সী নিয়িছিলাম মাত্র ৮৫০টাকা দিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
যারা রাঙ্গামাটির সৌন্দর্যও উপভোগ করতে চান তারা চট্টগ্রাম শহরে না ফিরে বান্দরবান-রাঙ্গামাটি যেতে পারেন।
** মন্তব্য বড় করে ফেলার জন্য দুঃখিত।
০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৫৮
রঙীন রবীন বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ । আশাকরি আপনার তথ্য গুলো’ পাঠক দের কাজে দিবে।
৩|
০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
ভোরের সূর্য বলেছেন: আপনি ঠিকই বলেছেন যে বান্দরবানে অনেক কিছুই দেখার আছে কিন্তু আমরা অনেকেই জানিনা তাই অনেক কিছু মিস করি। আপনার দেয়া তথ্যের মাধ্যমে অনেকেই অনেক কিছু জানবে এবং ভ্রমনে উৎসাহিত হবে এবং সাথে সাথে আপনার তথ্যগুলো ভ্রমণে সহায়তা করবে।
কিছু মনে করবেন না। আপনার লেখাতে বেশ কিছু বানান ভুল আছে।যদি সেগুলো ঠিক করে দেন তাহলে খুবই ভাল হয়।
বিশেষ করে বান্দরবন হবে না,সঠিকটা হচ্ছে বান্দরবান। লেখার শিরোনামে বানান ভুল খুবই দৃষ্টিকটু লাগে।
০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৩:১৮
রঙীন রবীন বলেছেন: মনযোগ দিয়ে পরে ভুল বের করার জন্য আপনাকে ধন্যবাদ। মাত্রই দ্বিতীয় পোস্ট, পরবর্তীতে আরও যত্নবান হওয়ার চেষ্টা করবো।
৪|
০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
ভোরের সূর্য বলেছেন: ধন্যবাদ আপনাকে পরবর্তী লেখাতে আরো যত্নবান হবার জন্য। তবে ইচ্ছা করলেই আপনি আপনার শিরনামে ভুল বানান ঠিক করে দিতে পারতেন আমি ভুলটা ধরিয়ে দেবার পর।কিন্তু সেটা আপনি করেন নি।
আসলে সমস্যা হচ্ছে আপনি যখন লিখছেন তখন সবাই আপনার লেখা পড়ছে আর ভুলটাই শিখছে। আজকেও একজন কে দেখলাম শিরোনামে ভুল বানান বান্দরবন লিখেছেন।
ভাই বিরক্ত হইয়েন না। ভুল সবারই হয়।আমারো হয় তবে ভুলটা স্বীকার করার মানষিকতা থাকতে হবে।দুঃখ দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।
০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৬
রঙীন রবীন বলেছেন: ইচ্ছা কিছুটা ছিল সংশোধন করার ( “কিছুটা” বললাম এই জন্য যে পুরো ইচ্ছা থাকলে উপায় থাকে )কিন্তু এডিট করার পর save হচ্ছিল না। আর আমি যেহেতু নতুন , ভাবলাম , যা আছে তাই থাক, পাছে আবার মুছে না যায়। এখনো সম্পূর্ণ সংশোধন করিনি but process going on.
আপনার উপদেশ এর জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:১৫
এইচ. ইমরান বলেছেন: মনে হয় আপনি গেছিলেন। নিশ্চই কিছু ছবি তুলছেন।
কয়েকটি ছবি শেয়ার করলে ভালো হতো পোষ্টটি।