নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'ll be back...

রেসিমিক সিরামিক

আমার কল্পনায় আপনার বিজ্ঞানকে স্বাগতম।

রেসিমিক সিরামিক › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক-২০৬৭ সালঃ একটি কল্পবিজ্ঞান

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২০

সাল ২০৬৭।
ফেসবুক বন্ধ!
সব স্থগিত হয়ে আছে, থমকে আছে পৃথিবী, সময় সংকোচনের মত ভয়াবহ অবস্থা। সব শুরু হয়ে যেন শেষ হয়ে গেল।
আরুচি ফেসবুকে বসে স্টাটাস দিলো, " এটাই আমার শেষ স্ট্যাটাস, ভালো থেকো বন্ধুরা, আর দেখা হবেনা"।
কয়েকদিন ধরে ফেসবুকের স্বাস্থ্য ভাল যাচ্ছে না, সে বিদায় নেবে পৃথিবী থেকে। কিছু করার নেই কারন সমাজের কিছু দুষ্কৃতকারীরর জন্য তার আয়ু নষ্ট হয়ে গেছে। আরুচি নয় বছরের একটি মেয়ে। বাবা মা মারা যান তার জন্মের সময়, তার দেখাশোনার দায়িত্ব এসে পরে ফেসবুকের ওপর, যা একটি একাদশ মাত্রার ওয়েবসাইট, যার কোন মাত্রা নেই তবে বিপদের সময় তা মানবাকৃতির রূপ ধারন করতে পারে। ফেসবুকের মত ওয়েবসাইট কে কিভাবে মানব কল্যাণে কাজে লাগানো যায় তাই একজন বিজ্ঞানী মোডিফাইড ফেসবুক আবিষ্কার করেন আর তিনি হলেন আরুচির দাদু আলিজ যখন ফেসবুকের বয়স চার বছর তখন সে আরুচির দাদু কে বাঁচিয়েছিল হ্যান্ডবুক নামের একটি ওয়েবসাইটের হাত থেকে সালটা ছিল ২০০৮। এভাবে নোটবুকের হাত থেকেও আরুচির বাবা আফিরকে বাঁচিয়েছিল ২০৩৫ সালে কিন্তু আরুচির জন্মের সময় শক্তিশালী নেটওয়ার্ক হার্ডবুক ও ডেডবুক দুই সহোদর যারা নোটবুকের ইলেক্ট্রোম্যাগনেটিক র‍্যাডিয়েশনের মাধ্যমে জন্মগ্রহন করেছে, তারা আরুচির বাবা-মা এবং বৃদ্ধ দাদুকে মেরে ফেলেন এবং ফেসবুকের প্রাইভেসী কার্ড দুটির মাঝে একটি নষ্ট করে ফেলে। তারা আজ খুজছে আরুচি ও ফেসবুককে কারন এই পৃথিবীতে কোন মানবসভ্যতা থাকতে পারবেনা।
বিস্তারিত আসছে........

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

অভ্রনীল হৃদয় বলেছেন: চলুক। অপেক্ষায় রইলাম।

২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

রেসিমিক সিরামিক বলেছেন: ধন্যবাদ।

২| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

আরণ্যক রাখাল বলেছেন: একেবারে বিস্তারিতটাই পোস্ট করতেন

২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

রেসিমিক সিরামিক বলেছেন: পোস্ট করলে কমেন্ট হওয়ার পর নিয়মিত রিপ্লাই দিতে হবে, এই সময়টুকু আমার হাতে এখন নেই, আশা করি ২০১৬ সালের জানুয়ারি থেকে রেগুলার হবো।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

ফুলঝুরি বলেছেন: আপনার হাতে সময় নেই এটাও কি মানতে হবে।আর ফেসবুক ছাড়া তো আপনি পুরই ফাকা।চা পান করা আর গল্প করা ছাড়া তো কোন কাজ আপনার নেই এখন।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

রেসিমিক সিরামিক বলেছেন: এভাবে এটাক করবেন, ভাবিনি। ভাল থাকবেন।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯

সুলতানা রহমান বলেছেন: প্যাঁচানো মনে হলো। তারপর ও অপেক্ষায় থাকলাম

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

রেসিমিক সিরামিক বলেছেন: ধন্যবাদ।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

কাবিল বলেছেন: :)

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

রেসিমিক সিরামিক বলেছেন: )

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চালিয়ে যান......।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.