| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যাঁ এবং না
সত্যি আর মিথ্যার প্রতিযোগিতায় যে টিকে থাকে সেই সত্য বলে প্রতিষ্ঠিত হয়। আমি খুঁজি সত্যিকারের সত্য।
ব্লগ নাম তার সাথে অনেক আগে পরিচিত থাকলে আর আর বিভিন্ন কাজে সাহায্য নিলেও আজই প্রথম লিখলাম। জানিনা আসলে কি নিয়ে লিখবো। কিন্তু লিখবো। আমি খুব সাধারণ মানুষ। আছি দেশের বাইরে। দেশে থাকতে কখন বুঝিনি দেশটা কিরকম। খুব আসহায় বোধ করি মাঝে মাঝে। দেশ থেকে আসার ২ বছর পরে শুরু হল গন জাগরণ। মনে হচ্ছিল এইবার হবে ওদের শেষ । আরও কিছুদিন হয়ত অপেক্ষা করতে হবে। কিন্তু এই সময়ে আবিষ্কার করলাম আসলে অনলাইন জগতটা মুভি আর মিউজিক এর মধ্যে সীমাবদ্ধ না। প্রত্যেকে আমরা আমাদের চিন্তা অনলাইন এ ছড়িয়ে দিতে পারি। তাই হচ্ছে এখন। রাস্তায় থেকে কিছু করতে না পারি, অনলাইন এ করতে পারবো। অন্যদের চিন্তা চেতনা দেখতে পারবো। আমার ক্ষুদ্র গণ্ডির বাইরের মানুষের মাঝে হয়ত আরও আলোকিত মানুষ খুঁজে পাবো, অথবা অন্ধকারের নতুন সংজ্ঞা পাবো।
১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৩
হ্যাঁ এবং না বলেছেন: ধন্যবাদ
২|
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫০
সকাল হাসান বলেছেন: ব্লগে স্বাগতম!
কয়টা দিন ব্লগে অন্যদের লেখাগুলো পড়ুন! একটা সময় নিজে থেকেই লেখার জন্য কিছু পেয়ে যাবেন!
শুভ কামনা রইলো! ![]()
১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪
হ্যাঁ এবং না বলেছেন: ধন্যবাদ
৩|
২১ শে জুলাই, ২০১৬ রাত ২:০৮
সামু পাগলা০০৭ বলেছেন: সাম্প্রতিক ব্লগার লিস্টে আপনার নিকটা চোখে পরল। বেশ ইউনিক মনে হওয়ায় আপনার ব্লগবাড়িতে আসা।
আপনার কথাগুলো ভালো লেগেছে। নিজেও বিদেশে থাকি, এজন্যে হয়ত রিলেট করতে পেরেছি।
যাই হোক, যেটা বলা উচিৎ সেটা বলি।
আপনার ব্লগ যাত্রা শুভ ও আনন্দময় হোক। হ্যাপি ব্লগিং! ![]()
০২ রা আগস্ট, ২০১৬ রাত ৩:৪৮
হ্যাঁ এবং না বলেছেন: অসংখ্য ধন্যবাদ। অনেক সময় অনেক কথা মাথার মধ্যে ঘুরপাক খায় কিন্তু কি করবো বুঝে উঠিনা। ব্লগটা তখনই আবিস্কার করলাম। অনেকের লেখা পরে যাচ্ছি। আমার চেনা জানার চিন্তার বা গণ্ডির বাইরে অনেক অচেনা কিছু। বেশ ভালই লাগে।
৪|
২৬ শে জুলাই, ২০১৬ রাত ১:০২
ইরফান হাকিম বলেছেন: আমিও ব্লগ জাগতে নতুন।তেমন কিছু জানিনা তবে ব্লগে পোস্ট করব বলেই সারাটা দিন চিন্তাকরি কি নিয়ে লিখা যায়।++++
০২ রা আগস্ট, ২০১৬ রাত ৩:৪৪
হ্যাঁ এবং না বলেছেন: আমি সেই কবে খুলে বসে আছি। কিন্তু কিছুই লিখিনা। লিখতে হবেই এমন কোনও কথা নেই। পড়ুন, মন খলা রেখে পড়ুন। আমিও পড়ছি। একটা সাধারন ব্যাপার অন্যরা কিভাবে দেখে সেটা শিখছি। সেটাই বা কম কি!!!
৫|
১০ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:১৫
সায়েদা সোহেলী বলেছেন: আমার ক্ষুদ্র গণ্ডির বাইরের মানুষের মাঝে হয়ত আরও আলোকিত মানুষ খুঁজে পাবো, অথবা অন্ধকারের নতুন সংজ্ঞা পাবো--------
জানতে ইচ্ছে হচ্ছে আশানুরূপ পেয়েছিলেন কিছু???
থেমেই বা গেলেন কেনো!!???
আপনার নিক টা বেশ ক্রিয়েটিভ,, দেখলেই মাথায় অনেক প্রশ্ন চলে আসে.. যার উত্তর হয়ত হবে হ্যা বা না ![]()
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৬
হ্যাঁ এবং না বলেছেন: নিয়মিত পরে যাচ্ছি। কিছু লেখা পেয়েছি যা আমার চিন্তাকে পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। আর কিছু পেয়েছি আবর্জনা।
আসলে আমি শুরুই করিনি, তাই থামার প্রশ্নই আসেনা, হাহা
কিছু জিনিস লিখব, কিন্তু মাঝে মাঝে বেশ বিভ্রান্ত হয়ে যাই কারো লেখা এত জ্ঞানের পরিবেশনা দেখে। মনে হয় আমি তো কিছুই জানিনা। আবার মনে হয় যা জানি, তাই লিখিনা কেন।
চিন্তা করি, আবার ভুলে যাই। তবে আশা করি কিছু লিখব।
সবশেষে, আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১
অপূর্ণ রায়হান বলেছেন: ব্লগে স্বাগতম