| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা আছে বলে
( ভ্রান্তিময় অনুভব কাব্যগ্রেন্থর)
রাহেদুল ইসলাম রাকিব
মেঘহীন উন্মুক্ত নীলে ঢাকা গগন
চেয়ে আছে গগন ভুবন সাগরে
দু’চোখ যায় যতদূর আয়ত্বে
ভালবাসা আছে বলে।
জাগিয়ে প্রভাতের আগমণী ধ্বনি
পাখি করে কিচির মিচির রব
ভেসে আসে কর্ণকুহরে মিষ্টি সুরে
ভালবাসা আছে বলে।
শীতের রৌদ্র উজ্জ্বল সকালবেলায়
রবি দেয় মিষ্টি অনুভূতি দেহে
মনে হয় থাকি আরো কিছুক্ষণ,
ভালবাসা আছে বলে।
সাগরের জোয়ারে দু’পা ভিজায়ে
হাঁটিতে ভাল লাগে, অনুভবে,
শিহরন জাগে প্রাণে
ভালবাসা আছে বলে।
একরাশি হাসি ফুঁটে উঠে
চিরচেনা্ মানুষের মুখে,
সকল বেদনা বিচ্ছেদ ভুলে
ভালবাসা আছে বলে।
ছোট খাট ভুল সংঘাত
যায় গড়িয়ে হাসির তরে,
ভেদাভেদ ভুলে ক্ষণিকের তরে
ভালবাসা আছে বলে।
দু’হাত রাঙ্গে মেহেদী সাজে
গড়ে উঠে নতুন বন্ধন
সৃষ্টি হয় নতুন জীবন
ভালবাসা আছে বলে।
ঝুলন্ত দুপুর যায় গড়িয়ে
পড়ন্ত বিকেল আসে সন্ধ্যা পূর্বক্ষণে
সময় ছুটে, সাগরের স্রোতরাশিতে
ভালবাসা আছে বলে।
আহতের পাশে দাঁড়ায় অনাহূত
ধনী আসে গরীবের পাশে
ক্ষণিকের তরে ভুলে ব্যবধান
ভালবাসা আছে বলে।
নদীর ঢেউয়ে ছেঁড়া পানসী দোলে
আনন্দের জোয়ার উচ্ছ্বাসে,
জাগিয়ে আগামীর সম্ভাবনাকে
ভালবাসা আছে বলে।
২|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেগেছে খুব
৩|
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৬
খুলনার শের বলেছেন: অসাধারণ
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭
উদাস কিশোর বলেছেন: বেশ ভাল লাগলো ।
+